Skip to content

Amar Bangla Boi chapter 20: Dignity of the Teacher

শিক্ষাগুরুর মর্যাদা

  • Amar Bangla Boi
  • Textbook pages 112-118
  • 1 source
  • 5,142 characters of context

Textbook (verbatim transcription): Dignity of the Teacher

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents3

Printed page 112

পাঠ ২০

শিক্ষাগুরুর মর্যাদা

কাজী কাদের নেওয়াজ

বাদশাহ আলমগীর—
কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লির।
একদা প্রভাতে গিয়া
দেখেন বাদশাহ—শাহজাদা এক পাত্র হস্তে নিয়া
ঢালিতেছে বারি গুরুর চরণে
পুলকিত হৃদে আনত-নয়নে,
শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধূলি
ধুয়ে-মুছে সব করিছেন সাফ্ সঞ্চারি অঞ্জুলি।

Printed page 113

শিক্ষক মৌলভী
ভাবিলেন, আজি নিস্তার নাহি, যায় বুঝি তাঁর সবি।
দিল্লিপতির পুত্রের করে
লইয়াছে পানি চরণের পরে,
স্পর্ধার কাজ, হেন অপরাধ কে করেছে—কোন কালে!
ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিলো তাঁর ভালে।

হঠাৎ কী ভাবি উঠি
কহিলেন, আমি ভয় করি নাকো, যায় যাবে শির টুটি,
শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার
দিল্লির পতি সে তো কোন ছার,
ভয় করি নাকো, ধারি না'ক ধার, মনে আছে মোর বল,
বাদশাহ শুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল।
যায় যাবে প্রাণ তাহে,
প্রাণের চেয়েও মান বড়ো আমি শুনাব শাহানশাহে।

তার পরদিন প্রাতে
বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে।
খাস কামরাতে যবে
শিক্ষকে ডাকি বাদশাহ কহেন, ‘শুনুন জনাব তবে,
পুত্র আমার আপনার কাছে
সৌজন্য কি কিছু শিখিয়াছে?
বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা,
নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা।’

শিক্ষকে কন—‘জাহাঁপনা, আমি বুঝিতে পারিনি, হায়,
কী কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়?’
বাদশাহ কহেন, ‘সেদিন প্রভাতে
দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে

Printed page 114

নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন,
পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ।
নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে
ধুয়ে দিলো না'ক কেন সে চরণ, স্মরি ব্যথা পাই মনে।’

উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবে,
কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে—
‘আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির
সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর।’

অর্থ জেনে নিই

অঞ্জুলি — আঙুল।
অনর্গল — একটানা।
আনত-নয়নে — নিচু চোখে।
উচ্চরবে — উঁচু কণ্ঠে।
উচ্ছ্বাস — উল্লাস; আনন্দ।
কুমার — ছেলে।
কুর্নিশ করি — অভিবাদন জানিয়ে।
কেল্লা — দুর্গ।
খাস কামরা — নিজের ঘর।
গুরু — শিক্ষক।
চরণ — পা।
জাহাঁপনা — বাদশাহর জন্য সম্মানসূচক সম্বোধন।
টুটি — ভেঙে।
তফাতে — দূরে।

Printed page 115

তাহে — তাতে।
দিল্লির পতি — দিল্লির অধিপতি বা শাসক।
দূত — সংবাদ বহন করে আনেন যিনি।
ধূলি — ধুলা।
নিরালায় — নির্জনে; নিরিবিলিতে।
নিস্তার — রক্ষা।
পুত্রের করে — ছেলের হাতে।
পুলকিত হৃদে — আনন্দিত মনে।
প্রক্ষালন — ধোওয়ার কাজ।
প্রাতে — সকালে।
বারি — পানি।
ভাবি উঠি — ভেবে উঠে।
ভালে — কপালে।
মৌলভী — পন্ডিত।
যবে — যখন।
শির — মাথা।
শুধালে — শুধাল; জিজ্ঞেস করল।
সঞ্চারি — নাড়াচাড়া করে।
সযতনে — যত্নের সাথে।
সাফ — পরিষ্কার।
স্পর্ধা — দুঃসাহস।
স্বয়ং — নিজে।
হস্তে — হাতে।
হেন — এমন।

Printed page 116

অনুশীলনী

১. শব্দগুলোকে পরিবর্তন করে লিখি।

পড়াইতপড়াত
গিয়া
নিয়া
ঢালিতেছে
ভাবিলেন
দিয়া
করিছেন
ভাবিলেন
লইয়াছি
ভাবিতে ভাবিতে
কহিলেন
শিখিয়াছে
দেখিলাম
বুঝিতে
বলিতে
বুলাইয়া

২. কবিতার লাইনকে গদ্য ভাষায় লিখি।

ক. কুমারে তাঁহার পড়াইত এক মৌলবি দিল্লির।
তাঁর কুমারকে দিল্লির এক মৌলবি পড়াতেন।

খ. শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বারি গুরুর চরণে।
শাহজাদা একটি পাত্র হাতে নিয়ে গুরুর চরণে পানি ঢালছে।

গ. ঢালিতেছে বারি গুরুর চরণে।

……………………………………………………………………………………

ঘ. ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিলো তাঁর ভালে।

……………………………………………………………………………………

Printed page 117

ঙ. বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে।

……………………………………………………………………………………

চ. পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে?

……………………………………………………………………………………

ছ. পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ।

……………………………………………………………………………………

৩. যুক্তবর্ণ ভেঙে লিখি এবং দুটি করে শব্দ বানাই।

স্ত = স + ত আস্ত, জলহস্তি

ঞ্চ = ………… ……………………………………………………………………

স্প = ………… ……………………………………………………………………

ষ্ঠ = ………… ……………………………………………………………………

স্ন = ………… ……………………………………………………………………

ক্ষ = ………… ……………………………………………………………………

র্ণ = ………… ……………………………………………………………………

৪. প্রশ্নের উত্তর বলি ও লিখি।

ক. বাদশাহ আলমগীর একদিন সকালে কী দেখলেন?

খ. বাদশাহর ছেলে পানি ঢেলে দেওয়ার সময় শিক্ষক কী করছিলেন?

গ. শিক্ষক কেন ভয় পেলেন?

ঘ. শিক্ষক কী ভেবে মনে সাহস পেলেন?

ঙ. শিক্ষকের উচ্ছ্বাসের কারণ কী?

Printed page 118

৫. কবিতাটি আবৃত্তি করি।

৬. কাকে কী বলে সম্বোধন করি টিকচিহ্ন (√) দিই।

তুমিআপনিতুই
সহপাঠী√√
খেলার সাথি
মা
বাবা
খালা
খালু
বড়ো ভাই-বোন
ছোটো ভাই-বোন
শিক্ষক
বড়ো অপরিচিত মানুষ
ছোটো অপরিচিত মানুষ

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.