Bangladesh and Global Studies chapter 1: Climate Change
জলবায়ু পরিবর্তন
- Bangladesh and Global Studies
- Textbook pages 1-8
- 1 source
- 8,297 characters of context
Textbook (verbatim transcription): Climate Change
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents4ShowHide
Printed page 1
অধ্যায় ১
জলবায়ু পরিবর্তন
১ জলবায়ু পরিবর্তন ও আর্থসামাজিক প্রভাব
Figure: ছবি-১
বর্ণনা: রাতের গাঢ় নীল আকাশে মেঘের মধ্যে বিদ্যুতের আঁকাবাঁকা রেখা দেখা যাচ্ছে; নিচে বাড়িঘরের ছাদের সারি।
Figure: ছবি-২
বর্ণনা: একটি রাস্তায় রিকশা রয়েছে। রাস্তায় একটি ছেলে বসে আছে এবং একটি মেয়ে তার পাশে ঝুঁকে দাঁড়িয়ে আছে। পেছনে গাছ ও ভবন দেখা যাচ্ছে।
Figure: ছবি-৩
বর্ণনা: ফাটা ও শুকনো মাঠের মধ্যে একজন ব্যক্তি মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে আছেন। পেছনে একটি শুকনো গাছ ও আকাশে সূর্য দেখা যাচ্ছে।
Figure: ছবি-৪
বর্ণনা: বন্যার পানিতে রাস্তা ও বাড়ির সামনের অংশ ডুবে আছে। কয়েকজন মানুষ ও শিশু পানির মধ্য দিয়ে হাঁটছে।
ক) উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিতে কী ঘটছে তা লিখি।
| ছবি | কী ঘটছে |
|---|---|
| ১ | |
| ২ | |
| ৩ | |
| ৪ |
Printed page 2
আগামীকাল সকালবেলা আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে, বায়ু শান্ত থাকবে, দুপুরবেলা আকাশ মেঘলা থাকবে এবং রাতে বৃষ্টি হতে পারে। এটি আগামীদিনের সম্ভাব্য আবহাওয়ার চিত্র। কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতাকে আবহাওয়া বলে।
সাধারণত একটি অঞ্চলের ৩০-৩৫ বছরের আবহাওয়া পর্যবেক্ষণ করে জলবায়ুর হিসাব করা হয়। যেমন- দীর্ঘদিনের আবহাওয়ার চিত্র পর্যালোচনা করে দেখা যায় যে, বাংলাদেশে জুন-জুলাই মাসে বৃষ্টি হয় ও বাতাসে আর্দ্রতা বেশি থাকে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে শীত পড়ে, তখন বাতাসে আর্দ্রতা কম থাকে। এটিই জলবায়ুর চিত্র। কোনো স্থানের দীর্ঘ সময়ের বায়ুর তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতা ইত্যাদির গড় মানের হিসাবকে জলবায়ু বলে।
বিভিন্ন কারণে জলবায়ুর পরিবর্তন হলেও মূলত মানবসৃষ্ট কারণে জলবায়ুর এ পরিবর্তন দ্রুত হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের কারণগুলোর মধ্যে জীবাশ্ম জ্বালানি যেমন– কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের অতিরিক্ত ব্যবহার অন্যতম। এছাড়া কলকারখানা, যানবাহন, এসি ও ফ্রিজ থেকে নির্গত গ্যাস, ইটভাটার ধোঁয়া, বন উজাড় ইত্যাদি উল্লেখযোগ্য। এসব কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দুই মেরুর বরফ গলার সঙ্গে সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। বিভিন্ন অঞ্চলে দেখা দিচ্ছে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ভূমিধসের মতো দুর্যোগ। ফলে প্রকৃতি, বন্যপ্রাণী, মানুষের জীবন এবং সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় লবণাক্ত পানি প্রবেশ করে ক্ষতি করছে উপকূলীয় এলাকার কৃষিজমির। কম বৃষ্টিপাত ও অধিক পানি ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ফলে শুকিয়ে যাচ্ছে ফসলের মাঠ।
জলবায়ুর পরিবর্তন বেশি হলে দুর্যোগের আশংকাও বেড়ে যায়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে অনেক এলাকা পানির নিচে স্থায়ীভাবে তলিয়ে যেতে পারে। খাদ্যনিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে। সুপেয় পানির অভাব দেখা দিতে পারে।
Printed page 3
খ) জলবায়ু পরিবর্তনের কারণ উল্লেখ করে নিচের মাইন্ডম্যাপটি সম্পন্ন করি।
Figure
লেবেল: জলবায়ু পরিবর্তনের কারণ বর্ণনা: মাঝখানে একটি বৃত্তে "জলবায়ু পরিবর্তনের কারণ" লেখা। বৃত্তের বাঁ পাশে তিনটি এবং ডান পাশে তিনটি ফাঁকা ক্যাপসুল আকৃতির ঘর রয়েছে, প্রতিটি রেখা দিয়ে বৃত্তের সাথে যুক্ত।
গ) পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে তার তালিকা তৈরি করি।
১. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২. ৩. ৪. ৫.
ঘ) পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের আর্থসামাজিক প্রভাবগুলো লিখি।
…………………………………………………………………………………………………………………… …………………………………………………………………………………………………………………… …………………………………………………………………………………………………………………… …………………………………………………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………
Printed page 4
২ জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণ
ক) ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং ডান পাশের ঘরে প্রশ্নগুলোর উত্তর লিখি।
Figure
বর্ণনা: সবুজ গাছের সারির নিচে কাদামাটিতে দুজন ব্যক্তি বসে ছোট গাছের চারা রোপণ করছেন।
১) কী কাজ করা হচ্ছে?
২) কেন কাজটি করা হচ্ছে?
৩) কীভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করবে?
Figure
বর্ণনা: একটি কারখানার ভেতরে নীল রঙের বড় যন্ত্রপাতি ও কনভেয়ার বেল্ট দেখা যাচ্ছে; পাশে বস্তার স্তূপ রয়েছে।
১) কী কাজ করা হচ্ছে?
২) কেন কাজটি করা হচ্ছে?
৩) কীভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে?
Figure
লেবেল: Concrete Bl[অস্পষ্ট], কংক্রিট ব[অস্পষ্ট] বর্ণনা: লম্বা কংক্রিটের ব্লক সারি করে বিছানো একটি স্থান; উপরে ছাউনি ও একটি পতাকা দেখা যাচ্ছে।
১) কী কাজ করা হচ্ছে?
২) কেন কাজটি করা হচ্ছে?
৩) কীভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে?
Figure
বর্ণনা: সবুজ ধানখেতে একটি সারিতে সৌর প্যানেল বসানো আছে; পাশে একটি ছোট যন্ত্র ও পাইপ দেখা যাচ্ছে।
১) কী কাজ করা হচ্ছে?
২) কেন কাজটি করা হচ্ছে?
৩) কীভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে?
Printed page 5
খ) নিচের ঘরে দেওয়া তথ্যগুলো পড়ি এবং প্রতিটি ক্ষেত্রে আমাদের করণীয় কী তা ডান পাশের খালি ঘরে লিখি।
বিদ্যুৎসাশ্রয়ী পণ্য ব্যবহার, এসি কম ব্যবহার, অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করে বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। বিদ্যুৎ সাশ্রয় করলে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ব্যবহার কম হয়।
এক্ষেত্রে আমাদের করণীয় কী?
দৈনন্দিন জীবনে জীবাশ্ম জ্বালানি যেমন– ডিজেল, পেট্রোল, অকটেন, গ্যাস অধিক মাত্রায় ব্যবহার করায় বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। তাপমাত্রা বৃদ্ধি পায়। জলবায়ুর পরিবর্তন ঘটায়।
আমাদের করণীয় কী?
প্লাস্টিক ও পলিথিনজাতীয় দ্রব্য ব্যবহার পরিবেশকে দূষিত করে এবং জলবায়ুকে পরিবর্তন করে। আবার পরিবেশবান্ধব পণ্য ব্যবহার পরিবেশ ও জলবায়ুকে ঠিক রাখে।
আমাদের করণীয় কী?
Printed page 6
স্রোত, বাতাস, সূর্যের আলো এবং বর্জ্য থেকে প্রাপ্ত বায়োগ্যাস নবায়নযোগ্য শক্তির বড়ো উৎস। এ শক্তি পুনরায় ব্যবহার করা যায় এবং তা পরিবেশবান্ধব। জলবায়ুর স্বাভাবিকতা রক্ষা করে।
আমাদের করণীয় কী?
বনভূমি ধ্বংস, কম বনায়ন হলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ে। বায়ুর তাপমাত্রাও বাড়ে।
আমাদের করণীয় কী?
গ) নিচের বিবৃতিগুলো পড়ি এবং কোনগুলোর সাথে আমি একমত তা টিক চিহ্ন দিই। যে বিবৃতিগুলোর সাথে একমত নই তা কারণসহ লিখি।
| বিবৃতি | (√)টিক | কেন একমত/একমত নই তা লিখি |
|---|---|---|
| জলবায়ু পরিবর্তন রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে। | ||
| বনাঞ্চল ধ্বংস ও অপরিকল্পিত নগরায়ণ পরিবেশ সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। | ||
| নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার পরিবেশবান্ধব। | ||
| মোটরগাড়ি ব্যবহার না করে সম্ভব হলে হাঁটা এবং সাইকেল চালানোর অভ্যাস গড়তে হবে। | ||
| জ্বালানির জন্য কাঠ ও কয়লার ব্যবহার বৃদ্ধি করতে হবে। |
Printed page 7
| বিবৃতি | (√)টিক | কেন একমত/একমত নই তা লিখি |
|---|---|---|
| পাহাড় কাটা, ফসলি জমির মাটি কাটা বন্ধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। | ||
| জলাধার সংরক্ষণ না করে পুকুর, খাল-বিল, নদী-নালা, হাওড় ইত্যাদি ভরাট করে কোনো কাজ করতে হবে। | ||
| প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য পচে না ও নষ্ট হয় না বলে বেশি ব্যবহার করা উচিত। |
ঘ) নিজ এলাকার জলবায়ু পরিবর্তন রোধে ও পরিবেশ সংরক্ষণে আমাদের করণীয় লিখি।
Printed page 8
অনুশীলনী
ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দাও।
১. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? ক) তাপশক্তি খ) সৌরশক্তি গ) প্রাকৃতিক গ্যাস ঘ) বায়ুপ্রবাহ
২. জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার কী পরিবর্তন হচ্ছে? ক) দ্রুত বাড়ছে খ) কমে যাচ্ছে গ) একই রকম রয়েছে ঘ) ধীরে ধীরে বাড়ছে
৩. কৃষিকাজে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়ার মূল কারণ কী? ক) সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া খ) পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া গ) ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া ঘ) দুই মেরুর বরফ গলে যাওয়া
খ. সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
১. প্লাস্টিকের ব্যবহার ______ দূষিত করে। ২. জীবাশ্ম জ্বালানি অধিকমাত্রায় ব্যবহারে বায়ুতে _____ বেড়ে যায়। ৩. জলবায়ু পরিবর্তন রোধে ______ প্রয়োজন। ৪. কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশের ______ কমায়।
গ. সত্য হলে তার পাশে 'স' ও মিথ্যা হলে তার পাশে 'মি' লেখ।
১. জলবায়ু পরিবর্তন হলে দুর্যোগের আশংকা কমে যায়। ২. অধিক বন উজাড়ের কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে। ৩. তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ুর পরিবর্তন ঘটে। ৪. ডিজেল এক ধরনের জীবাশ্ম জ্বালানি।
ঘ. সংক্ষিপ্ত প্রশ্ন
১. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লেখ। ২. জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট তিনটি কারণ লেখ। ৩. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার তিনটি প্রভাব লেখ।
ঙ. বর্ণনামূলক প্রশ্ন
১. জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় লেখ। ২. পরিবেশ সংরক্ষণে আমরা কীভাবে ভূমিকা রাখতে পারি?
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.