Skip to content

Bangladesh and Global Studies chapter 9: My Rights and Duties in State and Society

রাষ্ট্র এবং সমাজে আমার অধিকার ও কর্তব্য

  • Bangladesh and Global Studies
  • Textbook pages 94-109
  • 1 source
  • 14,924 characters of context

Textbook (verbatim transcription): My Rights and Duties in State and Society

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents6

Printed page 94

অধ্যায় ৯

রাষ্ট্র এবং সমাজে আমার অধিকার ও কর্তব্য

১ রাষ্ট্রের ধারণা ও রাষ্ট্রের প্রতি আমাদের করণীয়

Figure

লেবেল: রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ; রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা (শহর); ভারত, মায়ানমার, বঙ্গোপসাগর; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (সিল) বর্ণনা: বাংলাদেশের বিভাগভিত্তিক মানচিত্র। প্রতিটি বিভাগ ভিন্ন রঙে আঁকা এবং বিভাগীয় শহর লাল বিন্দু দিয়ে চিহ্নিত। ঢাকা তারকা চিহ্ন দ্বারা দেখানো হয়েছে। উত্তরে ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর, দক্ষিণ-পূর্বে মায়ানমার। মানচিত্রের ওপরের ডানদিকে সরকারি সিল।

Printed page 95

ক) পূর্বের পৃষ্ঠার মানচিত্রটি পর্যবেক্ষণ করে নিচের ছকে প্রশ্নগুলোর উত্তর লিখি।

প্রশ্নউত্তর
প্রত্যেক দেশের একটি মানচিত্র থাকে। পূর্বের পৃষ্ঠার মানচিত্রটি কোন দেশের?
রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে। আমাদের রাষ্ট্রের সীমানায় প্রতিবেশী রাষ্ট্রের নামগুলো লিখি।
রাষ্ট্র পরিচালনা করে সরকার। আমাদের সরকারের নাম কী?

প্রতিটি রাষ্ট্রেরই নির্দিষ্ট ভূখণ্ড থাকে। সেই ভূখণ্ডে নির্দিষ্ট জনসমষ্টি বসবাস করে। তাদের সঠিকভাবে পরিচালনার জন্য একটি সুসংগঠিত সরকার প্রয়োজন। সার্বভৌমত্ব বজায় থাকায় রাষ্ট্র বহিঃশক্তির প্রভাব থেকে মুক্ত ও স্বাধীন।

খ) অনুচ্ছেদটি পড়ে রাষ্ট্রের উপাদানগুলো খুঁজে বের করি ও নিচের চিত্রে লিখি।

Figure

লেবেল: রাষ্ট্রের উপাদান বর্ণনা: কেন্দ্রে একটি বৃত্তে "রাষ্ট্রের উপাদান" লেখা আছে। কেন্দ্রের বৃত্তের ওপরে, নিচে, ডানে ও বামে একটি করে বড় বৃত্ত সংযুক্ত; বৃত্তগুলোর ভেতরে কোনো লেখা নেই।

Printed page 96

রাষ্ট্র নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এই সুযোগ-সুবিধাই নাগরিকের অধিকার। তাই রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলকে আইন মেনে চলা উচিত। রাষ্ট্র সবার জন্য শিক্ষার ব্যবস্থা করে। আমাদের প্রত্যেকের উচিত সেই শিক্ষার সুযোগ গ্রহণ করা। ১৮ বছর বয়স হলে রাষ্ট্রের সকল নাগরিক ভোটদানে অংশগ্রহণ করতে পারে। ভোট দেওয়া নাগরিকের রাজনৈতিক অধিকার। কর প্রদান করা সকল নাগরিকের কর্তব্য। দেশের উন্নয়নের জন্য সবার নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করা উচিত। রাষ্ট্রের কোনো সম্পদ যাতে নষ্ট না হয় সে ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সবার সাথে মিলেমিশে থাকা ও ভিন্ন মতের প্রতি সহনশীল হওয়া আমাদের দায়িত্ব। বিশ্বের বুকে আমাদের রাষ্ট্রের মর্যাদা সমুন্নত রাখতে হবে।

গ) উপরের অনুচ্ছেদটুকু পড়ে রাষ্ট্রের প্রতি আমাদের করণীয় কাজগুলো কী কী তার একটি তালিকা তৈরি করি।

১.

২.

৩.

৪.

ঘ) রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে আমার করণীয় কী তা লিখি।

রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রআমার করণীয়
শিক্ষা
আইন-শৃঙ্খলা
রাষ্ট্রীয় সম্পদ

Printed page 97

২ সামাজিক সমস্যা

ক) ছবিগুলো পর্যবেক্ষণ করি। কোন ছবিতে কী ঘটছে তা পাশের ঘরে লিখি।

Figure

বর্ণনা: একটি ছেলে উবু হয়ে বসে লম্বা হাতলওয়ালা একটি যন্ত্র দিয়ে লাল রঙের একটি স্তূপে আঘাত করছে।

Figure

লেবেল: [অস্পষ্ট] (বুদবুদে লেখা) বর্ণনা: একটি ছেলে দুই হাত মাথার পেছনে রেখে কান চেপে ধরে আছে। তার দুই পাশে দুটি বুদবুদ এবং নিচে একটি বুদবুদ; একাধিক হাত তার দিকে ইশারা করছে।

Figure

বর্ণনা: একজন ব্যক্তি হাতে মোবাইল ফোন ধরে তা দেখছেন, আর তার পাশের টেবিলে খাবারের প্লেট রাখা আছে।

Figure

বর্ণনা: একজন লাল শাড়ি পরা নারী একজন সবুজ পোশাক পরা তরুণীর দিকে হাত তুলে আছেন, এবং তরুণী দুই হাত দিয়ে মুখ ও মাথা ঢেকে আছেন।

Printed page 98

খ) নিজ পরিবেশে আমার দেখা ও জানা সামাজিক সমস্যার তালিকা তৈরি করি।

ক্রমিকসামাজিক সমস্যা
১
২
৩
৪

সামাজিক সমস্যা মানুষের স্বাভাবিক জীবনযাপনে বাধার সৃষ্টি করে। তার মধ্যে মাদক একটি ভয়াবহ সমস্যা। এর ফলে অপূরণীয় শারীরিক ও মানসিক ক্ষতি হয়। মানুষের কর্মক্ষমতা হারায়। চিন্তাশক্তি লোপ পায়। স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। আরও কিছু সমস্যার মধ্যে রয়েছে মোবাইল আসক্তি, শিশুশ্রম, শিশুর শারীরিক নির্যাতন, বুলিং, কিশোর অপরাধ, বাল্যবিবাহ, কুসংস্কার ইত্যাদি। মোবাইল আসক্তির ফলে শিশুদের পড়ালেখায় অমনোযোগিতা, মেজাজ খিটখিটে, খাবারে অনীহা দেখা দেয়। ব্যঙ্গ করে ডাকা, দৈহিক গঠন নিয়ে খারাপ মন্তব্য করা, শারীরিক ও মানসিক কষ্ট দেওয়া ইত্যাদি আচরণই বুলিং। এরকম বুলিংয়ের শিকার শিশু মানসিকভাবে ভেঙে পড়ে। সে স্বাভাবিকভাবে অন্যের সাথে মিশতে পারে না, নিজেকে লুকিয়ে রাখতে চায়। শ্রমিক হিসেবে শিশুদের দিয়ে কাজ করানো আরেকটি সামাজিক ব্যাধি। শিশু তার ন্যায্য অধিকার যেমন– শিক্ষা, স্বাস্থ্য-পুষ্টি ও বিনোদন থেকে বঞ্চিত হয়। এমনকি শারীরিক নির্যাতনেরও শিকার হয়। একইভাবে কুসংস্কার মানুষকে সঠিক পথ থেকে দূরে ঠেলে দেয়। এসব সামাজিক সমস্যা নিরসনে আমাদের সচেতন হতে হবে।

Printed page 99

গ) পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটি পড়ে বাংলাদেশের বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করি ও নিচের ছকে লিখি।

ক্রমিকসামাজিক সমস্যা
১
২
৩
৪

ঘ) পূর্বের ছকে লেখা সামাজিক সমস্যাগুলোর প্রভাব লিখি।

সামাজিক সমস্যাপ্রভাব

Printed page 100

৩ বাল্যবিবাহ

Figure

বর্ণনা: একটি বিয়ের দৃশ্য। সামনের বাঁ দিকে লাল শাড়ি পরা একটি ছোট মেয়ে কাঁদছে; তার পাশে একজন পুরুষ ও দুইজন নারী দাঁড়িয়ে আছেন। পেছনে নীল পর্দার মঞ্চে সবুজ পাঞ্জাবি ও টুপি পরা একজন, কমলা পোশাক ও লাল পাগড়ি পরা একজন বর এবং সাদা পাঞ্জাবি পরা একজন বসে আছেন।

ক) উপরের ছবিটি পর্যবেক্ষণ করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি।

প্রশ্নউত্তর
ছবিটি কীসের?
মেয়েটির বাবা কী করছে?
মেয়েশিশুটি কেন কান্না করছে?

বশির মিয়া একজন দরিদ্র কৃষক। তার তিন মেয়ে ও দুই ছেলে। বড়ো মেয়ে রূপা ষষ্ঠ শ্রেণিতে পড়ত। তখন তার বয়স ১২ বছর। অভাবের কারণে বাবা রূপাকে পড়াশোনা না করিয়ে বিয়ে দিয়ে দেন। বিয়ের কিছুদিন পরই শ্বশুরবাড়ি হতে যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে। এতে করে মেয়েটি মানসিক অশান্তিতে পড়ে। অন্যদিকে সাংসারিক সকল কাজের দায়িত্ব এই অল্পবয়সি মেয়েটির উপর আসে। সে নিজের খাওয়া-দাওয়া ও যত্ন নিতে ভুলে যায়। এর মধ্যে রূপা মা হয়। জন্ম নেওয়া শিশুটি অপুষ্টিতে ভোগে। এর কিছু দিন পর অসুস্থ শিশুটি মৃত্যুবরণ করে। এর জন্য তার শ্বশুরবাড়ির লোকজন তাকেই দায়ী করে। রূপা এসব সহ্য না করতে পেরে একদিন বাবার বাড়ি চলে আসে।

Printed page 101

খ) পূর্বের পৃষ্ঠার ঘটনাটি পড়ে বাল্যবিবাহের প্রভাব নিচের ছকে লিখি।

ক্রমিকবাল্যবিবাহের প্রভাব
১
২
৩
৪

আমাদের আশপাশে কোথাও বাল্যবিবাহ হচ্ছে তা জানতে পারলে আমরা প্রতিরোধ করব। বাল্যবিবাহের কুফল সম্পর্কে পরিবার ও সমাজকে সচেতন করতে হবে। ইমাম বা কাজী সাহেব বিয়ে পড়ান। বিয়েতে জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র দেখে বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে। প্রাপ্তবয়স্ক না হলে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ ব্যাপারে গ্রামের চেয়ারম্যান, মেম্বর, নারী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে উঠান বৈঠক বা মা-সমাবেশ করে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করতে হবে। শিক্ষার প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষক বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতামূলক শিক্ষা দিবেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কিত বিভিন্ন পোস্টার, ব্যানার, লিফলেট ও রেডিয়ো-টেলিভিশনের মাধ্যমে সাধারণ জনগণকে সচেতন করতে হবে।

Figure

লেবেল: ১০৯৮, ১০৯ বর্ণনা: দুটি হেল্পলাইন নম্বরের লোগো। বাঁ দিকে একটি কার্টুন শিশু ও মোবাইল ফোনসহ ১০৯৮ লেখা নীল লোগো; ডান দিকে ১০৯ লেখা লোগো।

⊙ বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধে ১০৯৮ নম্বরে ফোন করতে হবে। ⊙ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ১০৯ নম্বরে ফোন করতে হবে।

গ) উপরের অনুচ্ছেদটি পড়ে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় লিখি।

ক্রমিকপ্রতিরোধের উপায়
১
২
৩
৪
৫

ঘ) বাল্যবিবাহ রোধে করণীয় দিকসমূহ নিয়ে একটি ভূমিকাভিনয় করি।

Printed page 102

৮ বিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রম

ক) নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবির পাশের ঘরের প্রশ্নগুলোর উত্তর লিখি।

Figure

বর্ণনা: মাঠে একদল শিক্ষার্থী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে; কেউ কেউ পতাকা বা ব্যানার ধরে আছে এবং গাছের ছায়ায় খোলা জায়গায় দাঁড়িয়ে আছে।

১) ছবিতে কী করছে? ……………………………………… ২) এটি কী ধরনের সাংগঠনিক কাজ? ……………………………………… ৩) এ ধরনের কাজ কোথায় করা হয়? ………………………………………

Figure

লেবেল: ব্যালট বাক্স বর্ণনা: তিনজন শিক্ষার্থী নীল পোশাকে একটি সবুজ-কমলা রঙের ব্যালট বাক্সের সামনে দাঁড়িয়ে আছে; একজন বাক্সে কাগজ ফেলছে।

১) ছবিতে কী করছে? ……………………………………… ২) এটি কী ধরনের সাংগঠনিক কাজ? ……………………………………… ৩) এ ধরনের কাজ কোথায় করা হয়? ………………………………………

Figure

বর্ণনা: সাদা অ্যাপ্রন পরা একজন শিক্ষক-সদৃশ ব্যক্তি এক শিক্ষার্থীর চোখ পরীক্ষা করছেন; আরও কয়েকজন শিক্ষার্থী সারিতে দাঁড়িয়ে আছে।

১) ছবিতে কী করছে? ……………………………………… ২) এটি কী ধরনের সাংগঠনিক কাজ? ……………………………………… ৩) এ ধরনের কাজ কোথায় করা হয়? ………………………………………

Figure

বর্ণনা: কয়েকজন শিক্ষার্থী লাল দেয়ালের সামনে মাটিতে বসে একটি ছোট গাছের চারা রোপণ করছে।

১) ছবিতে কী করছে? ……………………………………… ২) এটি কী ধরনের সাংগঠনিক কাজ? ……………………………………… ৩) এ ধরনের কাজ কোথায় করা হয়? ………………………………………

Printed page 103

বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান। বিদ্যালয়ে বিভিন্ন কাজ করা হয়। এসব কাজ একা করা যায় না। সকলে মিলেমিশে করতে হয়। নিয়ম মেনে সকলে মিলে এধরনের কার্যক্রম করাকে সাংগঠনিক কার্যক্রম বলে। সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে নেতৃত্ব প্রদানের জন্য প্রস্তুত হতে পারে।

খ) আমাদের বিদ্যালয়ে কী কী সাংগঠনিক কার্যক্রম হয়ে থাকে তার একটি তালিকা তৈরি করি।

ক্রমিকসাংগঠনিক কার্যক্রম
১স্টুডেন্ট কাউন্সিল গঠন
২
৩
৪
৫

আমি নাজিফা, কাব দলের একজন সদস্য। এ সাংগঠনিক কাজের মাধ্যমে আমি– → সময়মতো কাজ করতে শিখেছি → পরস্পরকে সহযোগিতা করতে শিখেছি → মানুষের প্রতি সহনশীল হতে শিখেছি

আমি ইহান, বৃক্ষরোপণ দলের একজন সদস্য। এ সাংগঠনিক কাজের মাধ্যমে আমি– → পরিবেশ সম্পর্কে সচেতন হতে শিখেছি → দলগতভাবে করলে কাজ সহজেই করা যায় তা শিখেছি → সকলের সাথে সুসম্পর্ক স্থাপন করতে শিখেছি

Printed page 104

আমি তপু, স্টুডেন্টস কাউন্সিলের একজন সদস্য। এ সাংগঠনিক কাজের মাধ্যমে আমি– → পরমতসহিষ্ণু হতে শিখেছি → নেতৃত্ব প্রদান করার দক্ষতা অর্জন করেছি → গণতান্ত্রিক আচরণ করতে শিখেছি

আমি আরিশা, খুদে ডাক্তার দলের একজন সদস্য। এ সাংগঠনিক কাজের মাধ্যমে আমি– → মানুষের সেবা করার মানসিকতা অর্জন করেছি → নিজের প্রতি নিজে যত্ন নিতে শিখেছি → মানুষের প্রতি সহমর্মী হতে শিখেছি

গ) উপরের নাজিফা, ইহান, তপু ও আরিশার বক্তব্যের আলোকে বিদ্যালয়ে সাংগঠনিক কার্যক্রমের গুরুত্ব লিখি।

ক্রমিকসাংগঠনিক কার্যক্রমের গুরুত্ব
১আমাদেরকে সহযোগিতা করতে শেখায়
২
৩
৪
৫

ঘ) উপরের ছকের গুরুত্বের আলোকে আমার নিজের মধ্যে নেতৃত্বের কী কী গুণাবলি দেখতে চাই তার একটি তালিকা তৈরি করি।

১। ২। ৩। ৪।

Printed page 105

Loading the rest of the chapter…

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.