Bangladesh and Global Studies chapter 13: Natural Resources of Bangladesh
বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ
- Bangladesh and Global Studies
- Textbook pages 133-140
- 1 source
- 8,552 characters of context
Textbook (verbatim transcription): Natural Resources of Bangladesh
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents7ShowHide
Printed page 133
অধ্যায় ১৩
বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ
১ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ
ক) ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের প্রশ্নগুলোর উত্তর লিখি।
Figure
বর্ণনা: একটি গ্যাস চুলার ওপর কমলা রঙের ঢাকনাযুক্ত পাত্রে কিছু রান্না হচ্ছে এবং একটি হাত পাত্রের ভেতর চামচ নাড়ছে। পাশের আরেকটি বার্নারে একটি কড়াই রাখা আছে।
ছবিতে কী করছে?
……………………………………………
এ কাজে কোন ধরনের জ্বালানি ব্যবহার হচ্ছে?
……………………………………………
এটি কোন ধরনের সম্পদ?
……………………………………………
Figure
বর্ণনা: মেঝেতে বসে দুইজন ব্যক্তি একটি বড় কাঠের ফলকে খোদাই করছেন। একজন বড় যন্ত্র দিয়ে কাজ করছেন এবং অন্যজন ছোট যন্ত্র ব্যবহার করছেন; আশেপাশে বিভিন্ন আকারের যন্ত্র ছড়ানো আছে।
ছবিতে কী করছে?
……………………………………………
কী দিয়ে আসবাবপত্র বানাচ্ছে?
……………………………………………
কাঠ কোথায় পাওয়া যায়?
……………………………………………
এটি কোন ধরনের সম্পদ?
……………………………………………
Printed page 134
Figure
বর্ণনা: একটি নদীতে নৌকায় তিনজন ব্যক্তি জাল ধরে আছেন; নৌকার ওপর একটি বড় ঝুড়ি রাখা আছে এবং পানি শান্ত।
কোথায় মাছ ধরছে?
……………………………………………
নদী কোন ধরনের সম্পদ?
……………………………………………
Figure
বর্ণনা: একটি বড় কার্গো জাহাজ বন্দরে ভিড়ে আছে; জাহাজের ওপর কনটেইনার রাখা এবং একটি ক্রেন দেখা যাচ্ছে। বন্দরের তীরেও কনটেইনার রাখা আছে।
এমন বড়ো জাহাজ কোথায় চলাচল করে?
……………………………………………
জাহাজ থেকে মালামাল কোথায় নামায়?
……………………………………………
সমুদ্র কী ধরনের সম্পদ?
……………………………………………
প্রাকৃতিক সম্পদ প্রকৃতির দান। বাংলাদেশে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। এর মধ্যে খনিজ, বনজ, পানি ও সমুদ্র সম্পদ উল্লেখযোগ্য।
খনিজ সম্পদ
গ্যাস আমাদের দেশের প্রধান খনিজ সম্পদ। বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, ভোলা, নরসিংদী ও গাজীপুর জেলায় প্রধান প্রধান গ্যাসক্ষেত্রগুলো অবস্থিত। এছাড়া
Printed page 135
এদেশের অন্যান্য খনিজ সম্পদের মধ্যে কয়লা, কঠিন শিলা, খনিজ তেল, আকরিক লৌহ, তামা, চুনাপাথর, নুড়িপাথর, চীনামাটি, সাদামাটি, সিলিকা বালি, গন্ধক উল্লেখযোগ্য।
বনজ সম্পদ
বাংলাদেশের বনাঞ্চলে সেগুন, মেহগনি, শাল, গজারি, সুন্দরী, গেওয়া, গরান ইত্যাদি বৃক্ষ রয়েছে। বৃক্ষ হতে কাঠ পাই। ঘরবাড়ি, আসবাবপত্র, নৌযান তৈরি এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করা হয়। এছাড়া লতাপাতা, ফলমূল, মোম, মধু, বন্য প্রাণী বনজ সম্পদের অন্তর্ভুক্ত।
পানি সম্পদ
পানির অপর নাম জীবন। নদী-নালা, খাল-বিল, পুকুর ও ভূগর্ভস্থ হতে আমরা পানি পাই। পানির প্রধান উৎস বৃষ্টি। এই পানি নানা কাজে ব্যবহৃত হয়। গৃহস্থালি, কৃষি, শিল্প, বিদ্যুৎ উৎপাদনে পানি ব্যবহার করি। মৎস্য সম্পদের উৎসও পানি।
সমুদ্র সম্পদ
বাংলাদেশের সমুদ্রসীমায় বিপুল পরিমাণ উদ্ভিদজাত ও প্রাণীজ সম্পদ রয়েছে। এর মধ্যে সামুদ্রিক মাছ উল্লেখযোগ্য। এছাড়া সমুদ্রের পানি হতে লবণ উৎপাদন করা হয়। এই সম্পদের সঠিকভাবে আহরণ করলে বাংলাদেশের অর্থনীতির বিরাট উন্নতি সম্ভব। সেজন্য সমুদ্রের সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন।
খ) উপরের পাঠ্যাংশটুকু পড়ে মোম, সেগুন, কয়লা, লবণ, লতাপাতা, চীনা মাটি, শাল, মাছ এবং গন্ধক কোনটি কোন ধরনের প্রাকৃতিক সম্পদ তা ছকে লিখি।
| প্রাকৃতিক সম্পদের ধরন | সম্পদের নাম |
|---|---|
| খনিজ সম্পদ | |
| বনজ সম্পদ | |
| পানি সম্পদ | |
| সমুদ্র সম্পদ |
Printed page 136
গ) আগের পৃষ্ঠায় দেওয়া প্রাকৃতিক সম্পদের তথ্য নিয়ে নিচের মাইন্ডম্যাপটি তৈরি করি।
Figure
লেবেল: প্রাকৃতিক সম্পদ; বনজ সম্পদ; বৃক্ষ বর্ণনা: কেন্দ্রে "প্রাকৃতিক সম্পদ" লেখা একটি বড় বাক্স। এর চারপাশে চারটি সংযোগ-বাক্স আছে; ওপরের "বনজ সম্পদ" বাক্স থেকে তিনটি খালি বাক্সে তীর গেছে, যার প্রথমটিতে "বৃক্ষ" লেখা। বাকি তিনটি সংযোগ-বাক্স (বাম, ডান, নিচ) খালি, এবং প্রতিটি থেকে তিনটি করে খালি বাক্সে তীর গেছে।
ঘ) আমরা দৈনন্দিন জীবনে কী কী ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি তার তালিকা তৈরি করি।
| সম্পদের নাম | সম্পদের ধরন |
|---|---|
| লবণ | সমুদ্র সম্পদ |
Printed page 137
২ প্রাকৃতিক সম্পদের গুরুত্ব ও সংরক্ষণ
ক) ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের প্রশ্নগুলোর উত্তর লিখি।
Figure
বর্ণনা: স্তূপীকৃত কালো রঙের কয়লার টুকরো; ডানদিকে একটি হলুদ রঙের লোডার যন্ত্র দেখা যাচ্ছে।
১। এটি কীসের ছবি?
……………………………………………
২। এটি কোন ধরনের সম্পদ?
……………………………………………
৩। এ ধরনের সম্পদ কোথায় পাওয়া যায়?
……………………………………………
৪। কয়লা কী কী কাজে ব্যবহৃত হয়?
……………………………………………
Figure
বর্ণনা: একটি নদীর তীরে পানির কিনারায় আবর্জনা ও শ্যাওলা জমে আছে; পানি তুলনামূলক স্থির এবং দূরে গাছপালা দেখা যাচ্ছে।
১। পানি কী ধরনের সম্পদ?
……………………………………………
২। নদীর পানি কী কাজে লাগে?
……………………………………………
৩। কী কী কারণে নদীর পানি দূষিত হয়?
……………………………………………
৪। নদীর পানি দূষিত হলে কী ক্ষতি হয়?
……………………………………………
Figure
বর্ণনা: একটি বনের ভেতর অনেক গাছ দাঁড়িয়ে আছে; মাটিতে অনেক কাটা গাছের গুঁড়ি ও ডাল ছড়িয়ে আছে।
১। এটি কীসের ছবি?
……………………………………………
২। এ ধরনের সম্পদ আমাদের কী কাজে লাগে?
……………………………………………
৩। অতিরিক্ত গাছ কাটলে কী ক্ষতি হয়?
……………………………………………
৪। বনভূমি ধ্বংস হলে কী ক্ষতি হয়?
……………………………………………
Printed page 138
বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অপরিসীম। পণ্য ও খাদ্য উৎপাদনে এবং জ্বালানি ও কাঁচামাল হিসেবে প্রাকৃতিক সম্পদ ব্যবহৃত হয়। যন্ত্রপাতি তৈরি, বৈদ্যুতিক সরঞ্জাম, অবকাঠামো, পরিবহন শিল্পের কাঁচামাল হিসেবে খনিজ সম্পদ ব্যবহার হয়। যেমন– গ্যাস ও কয়লা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এবং বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। সার শিল্পে কাঁচামাল হিসেবে গ্যাসের ব্যবহার অপরিহার্য।
ঘরবাড়ি নির্মাণ ও আসবাবপত্র তৈরি, খাদ্য আহরণে বনজ সম্পদের গুরুত্ব অপরিসীম। বন্যপ্রাণীর আবাসস্থল এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় এর গুরুত্ব রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় বনভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দেশের অর্থনৈতিক উন্নয়নে পানি সম্পদের গুরুত্ব অনস্বীকার্য। মাছের বসবাস ছাড়াও কৃষিকাজে নদীর পানি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা হয়। এছাড়া মালামাল পরিবহণে সমুদ্র ও নদীপথ ব্যবহৃত হয়। আমাদের দেশে সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। খনিজ ও প্রাকৃতিক সম্পদের ভান্ডার সীমিত। শিল্পের অধিকাংশ কাঁচামাল প্রাকৃতিক সম্পদ থেকে সংগ্রহ করা হয়। ভবিষ্যৎ বিবেচনা করে পরিকল্পিত আহরণ নিশ্চিত করতে হবে। সাশ্রয়ী ব্যবহারে অভ্যস্ত হতে হবে। বাড়ির আঙিনায় বৃক্ষরোপণ, পতিত জমিতে বনায়ন করে আমরা বনজ সম্পদ বৃদ্ধি করতে পারি। বর্তমানে অনেক ক্ষেত্রে অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের জন্য বনজ সম্পদ ধ্বংস করা হচ্ছে এবং নদী ও সমুদ্র দূষণ হচ্ছে। এতে করে প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সম্পদ সংরক্ষণ করা জরুরি। এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা সম্ভব।
খ) উপরের অনুচ্ছেদ পড়ে বিভিন্ন ক্ষেত্রে কী কী প্রাকৃতিক সম্পদ ব্যবহৃত হয় সে সম্পর্কিত মাইন্ডম্যাপটি তৈরি করি।
Figure
লেবেল: প্রাকৃতিক সম্পদের ব্যবহার বর্ণনা: মাঝখানে একটি বৃত্তাকার ঘরে "প্রাকৃতিক সম্পদের ব্যবহার" লেখা। এর দুই পাশে চারটি করে মোট আটটি আয়তাকার খালি বাক্স আছে; প্রতিটি বাক্সের সঙ্গে একটি রঙিন বৃত্তাকার চিহ্ন যুক্ত।
Printed page 139
গ) পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটি পড়ে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব লিখি।
ঘ) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করি।
Printed page 140
অনুশীলনী
ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দাও।
১. রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহৃত গ্যাস কোন ধরনের সম্পদ?
ক) বনজ সম্পদ খ) খনিজ সম্পদ গ) নবায়নযোগ্য সম্পদ ঘ) সমুদ্র সম্পদ
২. কোন গুচ্ছটির সব কয়টি বনজ সম্পদ?
ক) মধু, মোম ও তামা খ) মোম, তামা ও লৌহ গ) মোম, মধু ও সুন্দরী ঘ) মধু, কয়লা ও ফলমূল
৩. সমুদ্র সম্পদ ব্যবহারের সর্বোত্তম উপায় হচ্ছে কোনটি?
ক) সঠিক উপায়ে সম্পদ আহরণ খ) জাহাজ চলাচল সীমিত করা গ) মাছ আহরণ সীমিত করা ঘ) সামুদ্রিক মাছের ব্যবহার হ্রাস করা
খ. সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
১. গ্যাস বাংলাদেশের প্রধান ______ সম্পদ।
২. আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত কাঠ ____ সম্পদের অন্তর্ভুক্ত।
৩. কম খরচে বিদ্যুৎ উৎপাদনে______ব্যবহার হয়।
গ. সত্য হলে তার পাশে 'স' ও মিথ্যা হলে তার পাশে 'মি' লেখ।
১. নদ-নদী সমুদ্র সম্পদের অন্তর্ভুক্ত।
২. বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে কয়লা ও প্রাকৃতিক গ্যাস উল্লেখযোগ্য।
৩. লবণ ও মাছ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামুদ্রিক সম্পদ।
ঘ. সংক্ষিপ্ত প্রশ্ন
১. প্রাকৃতিক গ্যাস কী কী কাজে ব্যবহার হয়?
২. বাংলাদেশের প্রধান প্রধান গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
৩. বনজ সম্পদের মধ্যে বন্যপ্রাণী কেন গুরুত্বপূর্ণ?
৪. নদীর পানি কী কী কাজে ব্যবহৃত হয়?
ঙ. বর্ণনামূলক প্রশ্ন
১. বনজ সম্পদের গুরুত্ব লেখ।
২. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায় লেখ।
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.