Bangladesh and Global Studies chapter 14: Population and Human Resources of Bangladesh
বাংলাদেশের জনসংখ্যা ও জনসম্পদ
- Bangladesh and Global Studies
- Textbook pages 141-147
- 1 source
- 8,032 characters of context
Textbook (verbatim transcription): Population and Human Resources of Bangladesh
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents4ShowHide
Printed page 141
অধ্যায় ১৪
বাংলাদেশের জনসংখ্যা ও জনসম্পদ
১ অর্থনৈতিক উন্নয়নে জনসম্পদ
ক) ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের প্রশ্নগুলোর উত্তর লিখি।
Figure
বর্ণনা: একদল নির্মাণকর্মী ও পেশাজীবী (হলুদ শিরস্ত্রাণ পরা) একটি নকশা দেখছেন; পটভূমিতে বহুতল ভবন।
১. কী কাজ করছেন? …………………………………………………… ২. তাঁরা কী কাজে দক্ষ? …………………………………………………… ৩. তাঁরা কোন ক্ষেত্রে অবদান রাখছেন? ……………………………………………………
Figure
বর্ণনা: কয়েকজন নারী ও পুরুষ শিল্পকারখানায় যন্ত্রাংশের কাজ করছেন।
১. কী কাজ করছেন? …………………………………………………… ২. তাঁরা কী কাজে দক্ষ? …………………………………………………… ৩. তাঁরা কোন ক্ষেত্রে অবদান রাখছেন? ……………………………………………………
Figure
বর্ণনা: একটি অফিসে চারজন ব্যক্তি একসঙ্গে ল্যাপটপ ও কাগজপত্র দেখে আলোচনা করছেন।
১. কী কাজ করছেন? …………………………………………………… ২. তাঁরা কী কাজে দক্ষ? …………………………………………………… ৩. তাঁরা কোন ক্ষেত্রে অবদান রাখছেন? ……………………………………………………
Printed page 142
মানুষ বিভিন্ন কাজে দক্ষতা অর্জন করে জনসম্পদে পরিণত হয়। দক্ষ মানুষজনই একটি দেশের জনসম্পদ। যেমন– মোবাইল, টিভি, ফ্রিজ ইত্যাদির মেরামতকারী, ইলেকট্রিশিয়ান, মেডিকেল টেকনিশিয়ান, নার্স, পোশাক তৈরির কর্মী, পোশাক ডিজাইনার, কলকারখানার কর্মী, অফিস কর্মী, শিক্ষক, ব্যাংকার, কৃষিবিদ, গবেষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, আইনজীবী, প্রভৃতি জনসম্পদের উদাহরণ।
খ) আমার জানা ও আশপাশে থাকা দক্ষ মানুষের তালিকা তৈরি করি।
Figure
লেবেল: দক্ষ মানুষের ধরন, দক্ষ মানুষের ধরন বর্ণনা: স্পাইরাল বাঁধাই করা খাতার দুই পৃষ্ঠা; প্রতি পৃষ্ঠায় শিরোনামের নিচে চারটি করে খালি বুলেট বিন্দু।
গ) তৈরিকৃত তালিকা থেকে ৪ ধরনের দক্ষ মানুষ বেছে নিই এবং তারা কোন কাজের মাধ্যমে দেশের উন্নতি সাধন করেছেন তা নিচের ছকে লিখি।
| দক্ষ মানুষের ধরন | তাদের কাজ |
|---|---|
বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। দেশে বিভিন্ন ধরনের শিল্প-কলকারখানায় প্রচুর দক্ষ জনবলের প্রয়োজন। বাংলাদেশের কয়েক লক্ষ লোক বিদেশে কাজ করে। এদের মধ্যে অধিকাংশই অদক্ষ শ্রমিক। যদি তাদেরকে দক্ষ করে গড়ে তোলে বিদেশে পাঠানো যেত, তাহলে তারা আরও বেশি বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারত। দেশে দক্ষ জনশক্তি বিভিন্ন কাজে নিয়োজিত হওয়ার সুযোগ পায়। দেশের বেকারত্ব কমে যায়। একদিকে যেমন পরিবারের অর্থনৈতিক উন্নতি হয়, অন্যদিকে দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে। যে দেশ জনসম্পদে যত উন্নত, সে দেশ অর্থনৈতিক দিক থেকেও তত উন্নত।
Printed page 143
ঘ) পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদ পড়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে জনসম্পদের প্রয়োজনীয়তা খুঁজে বের করি ও নিচে লিখি।
| অর্থনৈতিক উন্নয়নে জনসম্পদের প্রয়োজনীয়তা |
|---|
Printed page 144
২ জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর
প্রকৌশল শিক্ষা গ্রহণ করে ইঞ্জিনিয়ার হয়। স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে ডাক্তার ও কৃষি শিক্ষা গ্রহণ করে কৃষিবিদ হয়
কারিগরি শিক্ষা গ্রহণ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, মেডিকেল টেকনিশিয়ান, নার্স, ডিপ্লোমা কৃষিবিদ ইত্যাদি হয়
Figure
লেবেল: জনসংখ্যা, শিক্ষা, কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা, প্রকৌশল ও কৃষি শিক্ষা, সাধারণ শিক্ষা, দক্ষ জনশক্তি / জনসম্পদ বর্ণনা: প্রবাহচিত্র। বাঁদিকে "জনসংখ্যা" থেকে তীর "শিক্ষা"-র দিকে; "শিক্ষা" থেকে পাঁচটি শাখায় তীর যায়: কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা, প্রকৌশল ও কৃষি শিক্ষা, সাধারণ শিক্ষা। এই পাঁচটি শাখা থেকে তীর "দক্ষ জনশক্তি / জনসম্পদ" বাক্সে গিয়ে মেশে।
ইলেকট্রিশিয়ান, পর্যটন ও ভ্রমণ গাইড, ওয়েল্ডিং কাজ, টিভি, এসি, রেডিও, মোবাইল, কম্পিউটার মেরামত, পশুপালন, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন ইত্যাদির জন্য বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করতে হয়
সাধারণ শিক্ষা গ্রহণ করে শিক্ষক, অফিস-আদালতের কর্মকর্তা, অফিস সহায়ক প্রভৃতি হয়।
Printed page 145
ক) পূর্বের পৃষ্ঠায় প্রবাহচিত্রটি একাকী চিন্তা করি ও কীভাবে জনসংখ্যা দক্ষ জনশক্তি বা জনসম্পদে পরিণত হয় তা লিখি।
খ) প্রবাহচিত্রটি আবার ভালোভাবে পড়ি এবং কোন ধরনের শিক্ষার মাধ্যমে কোন রকম জনশক্তি বা জনসম্পদ তৈরি হবে তা নিচের ছকে লিখি।
| শিক্ষার ধরন | যে ধরনের জনসম্পদ তৈরি হবে |
|---|---|
| প্রকৌশল শিক্ষা | |
| সাধারণ শিক্ষা | |
| বৃত্তিমূলক শিক্ষা | |
| স্বাস্থ্য শিক্ষা | |
| কারিগরি শিক্ষা | |
| কৃষি শিক্ষা |
দেশে একটি পোশাক তৈরির কারখানা নির্মাণ করা হবে। কারখানাটি নির্মাণ করতে প্রথমেই প্রয়োজন হয় উপযোগী একটি বিল্ডিং। কারখানায় স্থাপন করা হয় নানা যন্ত্রপাতি। যন্ত্রপাতি চালানো, দেখাশোনা ও মেরামতের জন্যও জনবল প্রয়োজন। তার জন্য দক্ষ লোক নিয়োগ করতে হয়। পোশাক তৈরি করতে প্রয়োজন নানা ধরনের মানুষের। কেউ হয়তো ডিজাইন করেন, ডিজাইন অনুসারে কাপড় কাটেন আর কেউবা সেলাই করেন। তৈরি কাপড় বিদেশে রপ্তানি করার জন্য বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করতেও লোক দরকার। কারখানাটি পরিচালনায় প্রয়োজন হয় একজন ম্যানেজারের।
বাংলাদেশের পত্রিকায় একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ার একটি শিল্প কারখানায় কাজ করার জন্য বাংলাদেশ থেকে লোক নেওয়া হবে। কারখানায় যে যে কাজের জন্য লোক নেওয়া হবে সেগুলো হলো– বিদ্যুৎ সরবরাহ ও মেরামত, যন্ত্রপাতি পরিচালনা করা, কম্পিউটারে তথ্য সংরক্ষণ ও যোগাযোগ করা, ক্যান্টিনে রান্না করা ইত্যাদি।
Printed page 146
গ) পূর্বের পৃষ্ঠার বাক্সে দেওয়া বর্ণনা দুটি পড়ে পোশাক তৈরি কারখানার জন্য কী ধরনের জনসম্পদ প্রয়োজন এবং মালয়েশিয়ায় কোন ধরনের জনসম্পদ রপ্তানি করতে হবে তার তালিকা তৈরি করি।
| পোশাক তৈরি কারখানার জন্য জনসম্পদ | মালয়েশিয়ায় রপ্তানির জন্য জনসম্পদ |
|---|---|
একটি দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হচ্ছে সে দেশের দক্ষ জনশক্তি। বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত দক্ষ জনশক্তি তাদের পরিবারের আর্থিক চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। এই জনসম্পদের একটি অংশ বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করছে। দেশের জনসংখ্যাকে দক্ষ করে জনশক্তিতে পরিণত করা সম্ভব হলে দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পায়। বেকারত্ব দূর হয়। ফলে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে যাবে।
ঘ) উপরের অনুচ্ছেদটুকু পড়ি এবং বাংলাদেশে কারখানায় দক্ষ জনশক্তি নিয়োগ করে ও মালয়েশিয়ায় দক্ষ জনশক্তি রপ্তানি করে বাংলাদেশের কী লাভ হবে তা লিখি।
Printed page 147
অনুশীলনী
ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দাও।
১. বিনিয়োগ বৃদ্ধির সুফল কোনটি? ক) কর্মসংস্থান বৃদ্ধি খ) আমদানি বৃদ্ধি গ) দ্রব্যমূল্য বৃদ্ধি ঘ) সঞ্চয় বৃদ্ধি
২. অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে কী ধরনের জনবল বিদেশে পাঠানো উচিত? ক) দক্ষ জনবল খ) অল্প দক্ষ জনবল গ) অদক্ষ জনবল ঘ) প্রশিক্ষণবিহীন
খ. সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
১. দক্ষ মানুষজনই একটি দেশের ______ । ২. বিদেশে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের অধিকাংশই ______ শ্রমিক। ৩. একটি শিল্প-কারখানায় যন্ত্রপাতি চালানোর জন্য ______ প্রয়োজন। ৪. সাধারণ শিক্ষা গ্রহণ করে অফিস-আদালতে ______ পায়।
গ. সত্য হলে তার পাশে ‘স’ ও মিথ্যা হলে তার পাশে ‘মি’ লেখ।
১. কারিগরি শিক্ষা গ্রহণ দক্ষ জনশক্তি তৈরি করে। ২. দক্ষ জনশক্তি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। ৩. অর্থনৈতিক উন্নয়নের একমাত্র শর্ত হলো দক্ষ জনশক্তি।
ঘ. বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দের মিল করো।
| বাম পাশ | ডান পাশ |
|---|---|
| কারিগরি শিক্ষা | ইলেকট্রিশিয়ান |
| কৃষি শিক্ষা | আইনজীবী |
| বৃত্তিমূলক শিক্ষা | পশু চিকিৎসক |
| সাধারণ শিক্ষা | ইঞ্জিনিয়ার |
| স্বাস্থ্য শিক্ষা | শিক্ষক |
| চিকিৎসক | |
| নার্স |
ঙ. সংক্ষিপ্ত প্রশ্ন
১. জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করার তিনটি উপকারিতা লেখ। ২. তিনটি বৃত্তিমূলক শিক্ষার নাম লেখ।
চ. বর্ণনামূলক প্রশ্ন
১. দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে কীভাবে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়? ২. বাংলাদেশে বিভিন্ন পেশার জনসম্পদের বিবরণ দাও।
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.