Bangladesh and Global Studies chapter 15: Personal Budget and Bank
ব্যক্তিগত বাজেট ও ব্যাংক
- Bangladesh and Global Studies
- Textbook pages 148-153
- 1 source
- 8,929 characters of context
Textbook (verbatim transcription): Personal Budget and Bank
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Printed page 148
অধ্যায় ১৫
ব্যক্তিগত বাজেট ও ব্যাংক
১ ব্যক্তিগত বাজেট ও সঞ্চয়
জাভেদ পঞ্চম শ্রেণির ছাত্র। সে গতমাসে তার বাবার নিকট থেকে বিভিন্ন সময়ে মোট ১২০ টাকা পেয়েছিল। মায়ের কাছ থেকে পেয়েছিল ৮০ টাকা। সে মা-বাবা কাছ থেকে প্রাপ্ত টাকা ফেব্রুয়ারি মাসে কীভাবে খরচ করবে তার পরিকল্পনা করে। সে খাতা কেনার জন্য ১০০ টাকা, কলমের জন্য ৩০ টাকা, পেনসিল কেনার জন্য ২০ টাকা ও ড্রইং খাতা কেনার জন্য ৪০ টাকা রাখে। বাকি ১০ টাকা সঞ্চয় করবে বলে সিদ্ধান্ত নেয়।
ক) জাভেদের আয় ও ব্যয়ের বিবরণী পড়ে নিচের ছকে তালিকাবদ্ধ করি।
| জাভেদের আয় ও খরচের বিবরণী: | মাসের নাম: | ||
|---|---|---|---|
| আয়ের বিবরণী/খাত | আয় (টাকা) | খরচের বিবরণী/খাত | খরচ (টাকা) |
| মোট আয়= | মোট খরচ = | ||
| ঘাটতি বা উদ্বৃত্ত = | |||
জাভেদ একটি নির্দিষ্ট সময়ের জন্য তার নির্দিষ্ট আয় থেকে কীভাবে খরচ করবে সেটির পরিকল্পনা করেছে। এটি জাভেদের ব্যক্তিগত আয় ও খরচের পরিকল্পনা। এরূপ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ের ও ব্যয়ের/খরচের পূর্ব পরিকল্পনাই ব্যক্তিগত বাজেট। সঞ্চয়ের লক্ষ্যে মানুষ এমনভাবে বাজেট করে যাতে কিছু টাকা উদ্বৃত্ত থাকে। এই উদ্বৃত্ত টাকা দিয়েই মানুষ সঞ্চয় করে এবং ভবিষ্যৎ প্রয়োজনে সঞ্চয়ের টাকা ব্যবহার করে।
Printed page 149
খ) নিজের আয় ও খরচের খাতের তালিকা অনুযায়ী এক মাসের জন্য নিচের ছক অনুসরণ করে বাজেট তৈরি করি যাতে আয়ের সমপরিমাণ টাকা খরচ হয়।
| আয় ও খরচের বিবরণী: | মাসের নাম: | |||
|---|---|---|---|---|
| আয়ের বিবরণী/খাত | আয় (টাকা) | খরচের বিবরণী/খাত | সম্ভাব্য খরচ (টাকা) | মন্তব্য |
| মোট আয় = | মোট খরচ = | |||
গ) পূর্বের তৈরি করা বাজেটে বিভিন্ন খাতের খরচকে কমিয়ে নতুন করে নিচের ছকে বাজেট তৈরি করি এবং উদ্বৃত্ত টাকা খরচ না করে কী করব তা লিখি।
| আয় ও খরচের বিবরণী: | মাসের নাম: | ||||
|---|---|---|---|---|---|
| আয়ের বিবরণী/খাত | আয় (টাকা) | খরচের বিবরণী/খাত | সম্ভাব্য খরচ (টাকা) | উদ্বৃত্ত (টাকা) | মন্তব্য |
| মোট আয় = | মোট খরচ = | মোট উদ্বৃত্ত | |||
Printed page 150
২ ব্যাংক ও আর্থিক লেনদেন
Figure
লেবেল: সোনালী ব্যাংক পিএলসি; নগদ গ্রহণ; নগদ প্রদান বর্ণনা: একটি ব্যাংকের শাখার ভেতরের দৃশ্য। সামনের কাউন্টারে ওপরে "নগদ গ্রহণ" এবং "নগদ প্রদান" লেখা দুটি কাউন্টার রয়েছে। কাউন্টারে কর্মকর্তা বসে আছেন এবং একজন ব্যক্তি টাকা জমা দিচ্ছেন। সামনে কয়েকজন লোক লাইনে দাঁড়িয়ে আছেন।
ক) ছবিটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি।
১. ছবিটি কীসের?
২. এখানে মানুষ কয়টি লাইনে দাঁড়িয়ে আছে?
৩. লাইন দুটোর সামনে কী লেখা আছে?
৪. টাকা গ্রহণ লেখা কাউন্টারে কে টাকা গ্রহণ করে?
৫. টাকা প্রদান লেখা কাউন্টারে কে টাকা প্রদান করে?
৬. ব্যাংক প্রধানত কী কাজ করে?
ব্যাংক এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান। এখানে মানুষ টাকা সঞ্চয় করতে পারে। সঞ্চয়ের বিনিময়ে সে মুনাফা পায়। ব্যাংকে ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঞ্চিত টাকায় পুঁজি বা মূলধন গড়ে ওঠে। ব্যাংক ব্যবসায়ীদেরকে টাকা ঋণ হিসেবে প্রদান করে। যারা ব্যাংকে টাকা জমা রাখে তাদেরকে ব্যাংক মুনাফা দেয়। আর যারা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ব্যাংক তাদের নিকট থেকে সুদ আদায় করে।
Printed page 151
Figure
লেবেল: ফ-৫৭; একজন অফিসার ক্যাশ ও একজন অফিসারের যুগ্ম স্বাক্ষর ছাড়া কোন জমা রসিদ বৈধ বলে পরিগণিত হবে না; 249159; সঞ্চয়ী হিসাব নং; শাখা তাং; নাম; চেক/নগদ টাকার বিবরণ; টাকা; পয়সা; মোট টাকা; কথায়; ক্রমিক নং; অফিসার ক্যাশ; অফিসার; জমাকারীর স্বাক্ষর; সোনালী ব্যাংক লিমিটেড; নগদ/হস্তান্তর; ব্যাচ নং; স্বাক্ষর; মোবাইল নং বর্ণনা: ব্যাংকের জমা রশিদের দুটি অংশ (বাম ও ডান) পাশাপাশি দেখানো হয়েছে। প্রতিটি অংশে ব্যাংকের নাম, রশিদ নম্বর, হিসাব নম্বর, নাম, টাকা ও পয়সার ঘর, মোট টাকা, কথায় এবং স্বাক্ষরের ঘর চিহ্নিত আছে।
এটি ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এই রশিদের নির্দিষ্ট স্থানে নাম, একাউন্ট নম্বর, তারিখ, টাকার পরিমাণ লিখে স্বাক্ষর দিতে হয়। এই রশিদসহ টাকা 'টাকা গ্রহণ' কাউন্টারে দিলে ব্যাংক টাকা জমা রাখবে এবং জমা রশিদের একটি কপি ফেরত দিবে।
Figure
লেবেল: Sonali Bank Limited; Motijheel Branch; 200274544; SJ-10; 8418994; DATE; Pay To; Or Bearer; The sum of Taka; TK.; Name : Abdul Alim; A/C No. : 1234567890123 বর্ণনা: একটি চেকের নমুনা। ওপরে ব্যাংকের নাম ও শাখা, ডান দিকে তারিখের ঘর; মাঝখানে "Pay To" ও "The sum of Taka" লাইন এবং টাকার ঘর "TK."। নিচে নাম ও হিসাব নম্বর লেখা আছে।
এটি ব্যাংক থেকে টাকা উঠানোর জন্য ব্যবহার করা হয়। এই চেকের নির্দিষ্ট স্থানে নাম, একাউন্ট নম্বর, তারিখ, টাকার পরিমাণ লিখে স্বাক্ষর দিতে হয়। এই চেক 'টাকা প্রদান' কাউন্টারে জমা দিলে ব্যাংক টাকা প্রদান করবে।
খ) উপরের তথ্যগুলো পড়ি এবং বাম অংশের সাথে ডান অংশের দাগ টেনে মিল করি।
| বাম অংশ | ডান অংশ |
|---|---|
| ১. সাধারণ মানুষের টাকা জমা করে | ১. মুনাফা প্রদান করে |
| ২. ব্যাংকে টাকা জমা করতে ব্যবহার করা হয় | ২. চেক |
| ৩. টাকা জমাকারীকে ব্যাংক | ৩. ব্যাংকে |
| ৪. ব্যাংক থেকে টাকা তুলতে ব্যবহার করা হয় | ৪. জমা স্লিপ |
Printed page 152
গ) ব্যাংকে টাকা জমাদানের রশিদ ও টাকা উত্তোলনের চেক কীভাবে লিখতে হয় তা অনুশীলন করি।
Figure
লেবেল: ফ-৫৭; একজন অফিসার ক্যাশ ও একজন অফিসারের যুগ্ম স্বাক্ষর ছাড়া কোন জমা রসিদ বৈধ বলে পরিগণিত হবে না; 249159; সঞ্চয়ী হিসাব নং; শাখা তাং; নাম; চেক/নগদ টাকার বিবরণ; টাকা; পয়সা; মোট টাকা; কথায়; ক্রমিক নং; অফিসার ক্যাশ; অফিসার; জমাকারীর স্বাক্ষর; সোনালী ব্যাংক লিমিটেড; নগদ/হস্তান্তর; ব্যাচ নং; স্বাক্ষর; মোবাইল নং বর্ণনা: ব্যাংকের জমা রশিদের খালি ফর্ম, বাম ও ডান দুটি অংশে ভাগ করা। প্রতিটি অংশে নাম, হিসাব নং, টাকা ও পয়সার ঘর, মোট টাকা, কথায় এবং স্বাক্ষরের ঘর রয়েছে।
Figure
লেবেল: Sonali Bank Limited; N.C.T.B. DHAKA; 200274544; SJ-10; 8418994; DATE; Pay To; Or Bearer; The sum of Taka; TK. বর্ণনা: খালি একটি চেকের নমুনা। ওপরে ব্যাংকের নাম ও শাখা, ডান দিকে তারিখের ঘর; মাঝখানে "Pay To" ও "The sum of Taka" লাইন এবং টাকার ঘর "TK."। নিচের অংশ খালি।
ঘ) ব্যাংকে টাকা জমাদান ও টাকা উত্তোলনের ভূমিকাভিনয় করি।
Printed page 153
অনুশীলনী
ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দাও।
১. ভবিষ্যতের প্রয়োজনে কী করতে হয়?
ক) আসবাবপত্র ক্রয়
খ) টাকাপয়সা সঞ্চয়
গ) আয় উপার্জন
ঘ) অর্থ ব্যয়
২. একজন ব্যক্তি তার আয়ের অর্থ ভবিষ্যতে কীভাবে খরচ করবে– এই পরিকল্পনাকে কী বলে?
ক) সঞ্চয়
খ) বিনিয়োগ
গ) মুনাফা
ঘ) বাজেট
৩. ব্যাংকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঞ্চিত অর্থে কী গড়ে ওঠে?
ক) মূলধন
খ) মুনাফা
গ) বিনিয়োগ
ঘ) ক্ষুদ্র ঋণ
খ. সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
১. একজন ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ের আয় ও ব্যয়ের ______ ব্যক্তিগত বাজেট।
২. আয় থেকে ব্যয় করার পর যে উদ্বৃত্ত থাকে সেটা ______ ।
৩. ব্যাংক এক ধরনের ______ প্রতিষ্ঠান।
৪. ব্যাংকে টাকাপয়সা সঞ্চয়ের বিনিময়ে ______ পাওয়া যায়।
গ. বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো।
| বাম পাশ | ডান পাশ |
|---|---|
| ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য | আবেদন করতে হয় |
| ব্যাংক থেকে টাকা উঠানোর জন্য | রসিদ ব্যবহার করা হয় |
| মুনাফা অর্জন করতে হলে ব্যাংকে | ফরম পূরণ করতে হয় |
| টাকা জমা রাখতে হয় | |
| চেক ব্যবহার করতে হয় |
ঘ. সংক্ষিপ্ত প্রশ্ন
১. ব্যাংকের প্রধান কাজ কী কী?
২. ব্যক্তিগত বাজেট কী?
২. সঞ্চয়ী হওয়ার সুবিধা কী?
ঙ. বর্ণনামূলক প্রশ্ন
১. তুমি বাবার কাছ থেকে ৮০ টাকা, মায়ের কাছ থেকে ৬০ টাকা ও বড়ো ভাইয়ের কাছ থেকে ৩০ টাকা পেয়েছ। স্কুলের টিফিন, খাতা, কলম, পেনসিল কেনায় ব্যয় দেখিয়ে একটি ব্যক্তিগত বাজেট তৈরি করো।
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.