Skip to content

Bangladesh and Global Studies chapter 16: Emergency Situations

জরুরি পরিস্থিতি

  • Bangladesh and Global Studies
  • Textbook pages 154-159
  • 1 source
  • 6,981 characters of context

Textbook (verbatim transcription): Emergency Situations

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents4

Printed page 154

অধ্যায় ১৬

জরুরি পরিস্থিতি

১ জলোচ্ছ্বাস

ক) নিচের ছবিগুলো দেখে পাশের প্রশ্নগুলোর উত্তর লিখি।

Figure

লেবেল: [অস্পষ্ট] বর্ণনা: উত্তাল ঢেউ বাম দিক থেকে স্থলভাগের দিকে আছড়ে পড়ছে; ডান দিকে ঝড়ো বাতাসে হেলে পড়া গাছ, ভাঙাচোরা গাছপালা ও পানিতে ডুবে থাকা মাটি দেখানো হয়েছে।

১. এটি কীসের ছবি?

……………………………………………………

২. কেন এমন অবস্থার সৃষ্টি হয়?

……………………………………………………

৩. এ দুর্যোগে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়?

……………………………………………………

Figure

লেবেল: [অস্পষ্ট] (চারটি কথার বুদবুদের লেখা) বর্ণনা: হলুদ জ্যাকেট ও হেলমেট পরা একজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে; এক হাতে একটি গোলাকার বস্তু, অন্য হাতে মুখের কাছে মেগাফোন ধরা। তার পেছনে ঝড়ো বাতাসে হেলে পড়া গাছ ও বাম দিকে উত্তাল পানি। ব্যক্তির মাথার ওপর চারটি কথার বুদবুদ আছে।

১. লোকটি কী করছে?

……………………………………………………

২. কেন করছে?

……………………………………………………

৩. কখন এমন কাজ করে?

……………………………………………………

Figure

লেবেল: [অস্পষ্ট] (ভবনের সাইনবোর্ড) বর্ণনা: দুই তলা একটি ভবনের সামনে সিঁড়ি বেয়ে মানুষ উঠছে; নিচে ও আশেপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এবং কয়েকজন মহিলা ও শিশু দেখা যাচ্ছে।

১. এটি কী?

……………………………………………………

২. এটি কেন তৈরি করা হয়েছে?

……………………………………………………

৩. কখন মানুষকে এখানে যেতে হয়?

……………………………………………………

Printed page 155

আসিফ আমার ছোটোবেলার বন্ধু। সে চট্টগ্রামের উপকূলীয় এলাকায় বাবা-মার সাথে গ্রামে বাস করে। গ্রীষ্মের ছুটিতে ওদের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। তাদের টিউবওয়েলে হাত-মুখ ধুতে গিয়ে দেখলাম সেটি বেশ উঁচু স্থানে। বাড়িতে, রাস্তায় ও বাঁধের উপর সারি সারি গাছ। আসিফের বাবা সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। রেডিয়োতে জলোচ্ছ্বাসের পূর্বাভাস শুনে দ্রুত বাড়ি ফিরলেন। পরদিন দুপুরের দিকেই তারা আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। যাওয়ার আগে আসিফের মা চুলার আগুন নিভালেন। টিউবওয়েলের উপরের অংশ খুলে রাখলেন। পাইপের খোলা মুখটি পলিথিন দিয়ে বাঁধলেন। আমি আসিফের মাকে এ কাজে সাহায্য করলাম। আসিফ গবাদি পশুগুলোকে নিকটস্থ উঁচু বাঁধে নিয়ে যেতে বাবাকে সাহায্য করছিল। আসিফের বাবা গুরুত্বপূর্ণ কিছু দ্রব্যসামগ্রী পলিথিন ব্যাগে ভরে ঘরের মেঝেতে গর্ত করে পুঁতে রাখলেন। বাড়িতে রাখা প্রাথমিক চিকিৎসার একটি বাক্স, দলিলপত্র, টাকাপয়সা ও কিছু শুকনো খাবার পলিথিনে মুড়ে নিজের সঙ্গো নিলেন। আসিফের বাবা-মা, দাদি, ছোটো ভাই ও আমাদের দুজনকে সাথে নিয়ে দ্রুত আশ্রয়কেন্দ্রে ছুটলেন। এই সময় আমি কিছুটা ভয় পেয়েছিলাম। আশ্রয়কেন্দ্রে গিয়ে দেখলাম আমাদের মতো অনেক পরিবার এসেছে।

খ) উপরের কেসস্টাডিটি পড়ে জলোচ্ছ্বাসের পূর্ববর্তী সময়ে আমরা কী কী প্রস্তুতি নেব তা নিচের ছকে লিখি।

ক্রমিকজিনিসপত্রনিরাপদে রাখা
১গুরুত্বপূর্ণ সামগ্রীপলিথিনে ভরে মেঝেতে গর্ত করে পুঁতে রাখা
২
৩
৪
৫

জলোচ্ছ্বাস একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। আমাদের দেশের উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। অনেক মানুষ ও গবাদি পশু মারা যায়। তবে পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করলে ক্ষয়ক্ষতি অনেকটা কমানো সম্ভব। সরকারি ও বেসরকারি সংস্থা জলোচ্ছ্বাসপ্রবণ এলাকায় সহায়তা দিয়ে থাকে। এ সময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। দুর্যোগকালে কর্মরত স্বেচ্ছাসেবক দল বিভিন্নভাবে সহায়তা করে। যেমন– দুর্যোগের সতর্ক বার্তা দেওয়া, আশ্রয়কেন্দ্রে যেতে সহায়তা করা, খাবার, পানি ও জরুরি ত্রাণ বিতরণ করা। তাছাড়া অবকাঠামো মেরামত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করে। জরুরি চিকিৎসা সেবা প্রদান করে। এ সময় দ্রুত জরুরি সেবা পেতে ১০৯০, ৯৯৯, ৩৩৩ নম্বরে ফোন করতে হয়।

Printed page 156

গ) আশ্রয়কেন্দ্রে কী কী সহায়তা পেয়ে থাকি তা নিচের ছকে লিখি।

যেসব সহায়তা পাওয়া যায়

ঘ) জলোচ্ছ্বাসের সময় আমরা অন্যকে যেভাবে সহায়তা করতে পারি তা নিচের ছকে লিখি।

সহায়তা করার উপায়

Printed page 157

২ বজ্রপাত

Figure

লেবেল: [অস্পষ্ট] বর্ণনা: আকাশে আঁকাবাঁকা বিদ্যুতের ঝলক নেমে এসে একটি তালগাছের মাথায় আঘাত করেছে এবং গাছের মাথায় আগুন ধরেছে। নিচে গাছের সারি ও অন্ধকার আকাশ দেখানো হয়েছে।

ক) পাশের ছবি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি।

১। ছবিতে কী দেখা যাচ্ছে?

……………………………………………………

২। এটি কখন হয়?

……………………………………………………

৩। এর ফলে কী ক্ষতি হয়?

……………………………………………………

বর্ষা মৌসুমে বজ্রপাত হয়। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। বজ্রপাতে আকাশে আলোর ঝলকানি দেখা যায়। বিকট শব্দ হয়। এর আঘাতের ফলে মানুষ ও পশুপাখি হতাহত হয়। গাছপালা পুড়ে যায়, বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হয়। জলবায়ু পরিবর্তনের ফলে বজ্রপাতে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বাড়ছে। বজ্রপাতে মৃত্যুর একটি বড়ো কারণ হচ্ছে জনসচেতনতার অভাব।

Figure: বজ্রপাতের সময় করণীয়

লেবেল: বজ্রপাতের সময় করণীয়; সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর; অন্যান্য ছোট লেখা [অস্পষ্ট] বর্ণনা: ছয়টি চিত্রে বজ্রপাতের সময় করণীয় ও অকরণীয় দেখানো হয়েছে। একটি গাছের নিচে দাঁড়ানো মানুষের পাশে লাল ক্রস এবং একটি দৌড়ে পালানো মানুষ; মোবাইল ফোনে লাল ক্রস; একটি ঘরের ভেতরে দরজার কাছে দাঁড়ানো মানুষ; নৌকায় বসা মানুষের পাশে লাল ক্রস; বিদ্যুতের খুঁটির নিচে দাঁড়ানো মানুষের পাশে লাল ক্রস; এবং একটি ছোটো ঘর ও উঁচু ভবনের ছবি, ভবনের মাথায় পতাকা।

Printed page 158

খ) পূর্বের পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করে বজ্রপাতের সময় কী করণীয় এবং কী করণীয় নয় তা নিচের ছকে লিখি।

ক্রমিককরণীয়করণীয় নয়
১বজ্রপাতের সময় ঘরের ভেতরে থাকতে হবেবজ্রপাতের সময় ঘরের বাইরে যাওয়া যাবে না
২
৩
৪
৫
৬

জরুরি পরিস্থিতিতে আমরা বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে সহায়তা নিতে পারি। এসব সংস্থায় আমরা বিনামূল্যে কল দিয়ে সেবা নিতে পারি।

জরুরি সেবা পেতে ফোন দিতে হবে ⊙ দুর্যোগের আগাম বার্তা—১০৯০ ⊙ জরুরি সেবা—৯৯৯ ⊙ ফায়ার সার্ভিস হেল্প ডেস্ক—১৬১৬৩ ⊙ সরকারি তথ্য ও সেবা—৩৩৩

গ) বজ্রপাতে কী কী ক্ষতি হয় এবং জরুরিভিত্তিতে কীভাবে সহায়তা পেতে পারি তা নিচের ছকে লিখি।

ক্ষতিজরুরি সেবা প্রাপ্তি

ঘ) সকলে মিলে বজ্রপাতের সময় করণীয় দিকসমূহের একটি ভূমিকাভিনয় করি।

Printed page 159

অনুশীলনী

ক. সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।

১. জলোচ্ছ্বাস একটি ______ দুর্যোগ। ২. উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসে ______ হয়। ৩. বাংলাদেশে বজ্রপাতজনিত মৃত্যুর সংখ্যা ক্রমশ ______। ৪. দুর্যোগকালে স্বেচ্ছাসেবক দল বিভিন্নভাবে ______ করে।

খ. সংক্ষিপ্ত প্রশ্ন

১. জলোচ্ছ্বাসের পূর্বে তিনটি প্রস্তুতিমূলক কাজ লেখ। ২. বজ্রপাতের ফলে কী ক্ষতি হয়? ৩. জরুরি সেবা পেতে তিনটি সংস্থার নাম ও যোগাযোগের নম্বর লেখ।

গ. বর্ণনামূলক প্রশ্ন

১. বজ্রপাতের সময় তুমি কী কী করবে? ২. জলোচ্ছ্বাসপ্রবণ এলাকায় দুর্যোগ পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে সরকারি ও বেসরকারি সংস্থার কার্যক্রমগুলো বর্ণনা করো।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.