Skip to content

Primary Mathematics chapter 8: Measurement

পরিমাপ

  • Primary Mathematics
  • Textbook pages 115-148
  • 1 source
  • 47,754 characters of context

Textbook (verbatim transcription): Measurement

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents18

Printed page 115

অধ্যায় ৮: পরিমাপ

দৈর্ঘ্য পরিমাপ

দৈর্ঘ্য পরিমাপের এই এককসমূহের মধ্যে সম্পর্ক কী?

Figure: দৈর্ঘ্য পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক

লেবেল: বড়, ১ কিলোমিটার (কিমি) = ১০০০ মি, ১ হেক্টোমিটার (হেমি) = ১০০ মি, ১ ডেকামিটার (ডেকামি) = ১০ মি, ১ মিটার (মি) = ১ মি, ছোট, ১ ডেসিমিটার (ডেসিমি) = ০.১ মি বা ১১০\frac{১}{১০} মি, ১ সেন্টিমিটার (সেমি) = ০.০১ মি বা ১১০০\frac{১}{১০০} মি, ১ মিলিমিটার (মিমি) = ০.০০১ মি বা ১১০০০\frac{১}{১০০০} মি বর্ণনা: একটি ছকে মিটারকে ভিত্তি ধরে দৈর্ঘ্য পরিমাপের বিভিন্ন এককের পারস্পরিক সম্পর্ক দেখানো হয়েছে। মাঝখানে ১ মিটার = ১ মি। উপরের দিকে তীরচিহ্ন দিয়ে ক্রমান্বয়ে বড় এককসমূহ: ১ ডেকামিটার = ১০ মি, ১ হেক্টোমিটার = ১০০ মি এবং ১ কিলোমিটার = ১০০০ মি। নিচের দিকে তীরচিহ্ন দিয়ে ক্রমান্বয়ে ছোট এককসমূহ: ১ ডেসিমিটার = ০.১ মি বা ১১০\frac{১}{১০} মি, ১ সেন্টিমিটার = ০.০১ মি বা ১১০০\frac{১}{১০০} মি এবং ১ মিলিমিটার = ০.০০১ মি বা ১১০০০\frac{১}{১০০০} মি দেখানো হয়েছে।

১ কিলোমিটার = ১০ হেক্টোমিটার ১ হেক্টোমিটার = ১০ ডেকামিটার ১ ডেকামিটার = ১০ মিটার ১ মিটার = ১০ ডেসিমিটার ১ ডেসিমিটার = ১০ সেন্টিমিটার ১ সেন্টিমিটার = ১০ মিলিমিটার

১. নিচের খালি ঘরগুলোতে সংখ্যা বসাই।

চলো দলে আলোচনা করে সমাধান করি।

(১) ২২৩৫২২৩৫ মি == [ ] কিমি == [ ] হেমি == [ ] ডেকামি

(২) ৫৬৫৬ মিটার == [ ] ডেসিমি == [ ] সেমি == [ ] মিমি

(৩) ৩৫৭৮৩৫৭৮ সেমি == [ ] মি == [ ] কিমি

কীভাবে পরিমাপগুলো রূপান্তর করলাম তা ব্যাখ্যা করি।

Printed page 116

২. হিসাব করে দেওয়া এককে প্রকাশ করি।

(১) ৩৩ কিমি ++ ৬০০৬০০ মি == [ ] ++ [ ] == [ ] ডেকামি

(২) ৪৪ কিমি ৭০০৭০০ মি −- ৯০০৯০০ মি == [ ] −- [ ] == [ ] হেমি

(৩) ২০২০ হেমি ++ ২০০২০০ মি −- ১১ কিমি ৪০০৪০০ মি == [ ] ++ [ ] −- [ ] == [ ] মি

১. < বা > প্রতীক ব্যবহার করে পাশে দেওয়া নির্দেশনা অনুযায়ী সাজাই।

(১) ১ ডেকামিটার, ১৩ মিটার, ১৫০০০ মিলিমিটার, ১৯০০ সেন্টিমিটার (ছোটো থেকে বড়ো)

(২) ১ কিলোমিটার, ১.৫ হেক্টোমিটার, ১২০০ সেন্টিমিটার, ১৩৫০০ মিলিমিটার (বড়ো থেকে ছোটো)

(৩) ২৬০০ মিটার, ৩৭০০০ সেন্টিমিটার, ১ ডেকামিটার, ২০০০০ মিলিমিটার (বড়ো থেকে ছোটো)

(৪) ১৫০০ সেন্টিমিটার, ১২৪০০ মিলিমিটার, ২ কিলোমিটার, ১ হেক্টোমিটার (ছোটো থেকে বড়ো)

৩. একটি বেঞ্চের দৈর্ঘ্য ১ মিটার ২৫ সেন্টিমিটার হলে অনুরূপ ৩টি বেঞ্চের দৈর্ঘ্য কত সেন্টিমিটার?

একটি বেঞ্চের দৈর্ঘ্য ১১ মিটার ২৫২৫ সেন্টিমিটার == [ ] ++ [ ] == [ ] সেন্টিমিটার।

তাহলে ৩টি বেঞ্চের দৈর্ঘ্য = [ ] ×\times [ ] = [ ] সেন্টিমিটার।

৪. মারুফ আধা ঘণ্টায় ৩ কিমি হাঁটে। তাহলে সে প্রতি ৫ মিনিটে কত মিটার হাঁটে?

৩৩ কিমি == [ ] ×\times [ ] == [ ] মিটার

মারুফ প্রতি ১ মিনিটে হাঁটে == [ ] ÷\div [ ] == [ ] মিটার

অতএব প্রতি ৫ মিনিটে হাঁটে == [ ] ×\times [ ] == [ ] মিটার।

Printed page 117

৫. চিত্রটি খেয়াল করি এবং নিচের ফাঁকা ঘর পূরণ করি।

Figure

লেবেল: শিলার বাড়ি, বাজার, কমিউনিটি ক্লিনিক, মামুনের বাড়ি, বটতলা, মসজিদ, বশিরের বাড়ি, ২৫০০ মি, ৩৫০০ মি, ১.২ কিমি, ৫ কিমি, ১.৮ কিমি, ১৫০০ মি, ২.২ কিমি, ১.৫ কিমি বর্ণনা: বিভিন্ন স্থানের পারস্পরিক দূরত্বের একটি মানচিত্র। মামুনের বাড়ি থেকে শিলার বাড়ি ২৫০০ মি, শিলার বাড়ি থেকে বাজার ৩৫০০ মি এবং বাজার থেকে কমিউনিটি ক্লিনিক ১.২ কিমি। মামুনের বাড়ি থেকে সরাসরি কমিউনিটি ক্লিনিক ৫ কিমি। নিচের অংশে মামুনের বাড়ি থেকে মসজিদ ১.৮ কিমি, মসজিদ থেকে বটতলা ১৫০০ মি, বটতলা থেকে বশিরের বাড়ি ২.২ কিমি এবং বশিরের বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিক ১.৫ কিমি।

(১) বশিরের বাড়ি থেকে মসজিদের দূরত্ব [ ] কিলোমিটার।

(২) শিলার বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব [ ] মিটার।

(৩) বটতলা থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব [ ] হেক্টোমিটার।

(৪) মামুন সবচেয়ে কম [ ] ডেকামিটার দূরত্ব অতিক্রম করে বাজারে যেতে পারবে।

৬. উপরের চিত্র ব্যবহার করে দূরত্ব বিষয়ক ২টি প্রশ্ন তৈরি করি।

প্রশ্ন ১

প্রশ্ন ২

১. অরিত্রর বাসা থেকে আনুষ্কার বাসা ৯.৫ কিলোমিটার। অরিত্র আনুষ্কার বাসায় যাওয়ার জন্য ৫০০ মিটার হেঁটে এবং ৭.৫ কিলোমিটার বাসে যায়। অবশিষ্ট পথ রিকশায় যায়। (ক) অরিত্র হেঁটে ও বাসে কত মিটার যায়? (খ) অরিত্র কত কিলোমিটার পথ রিকশায় যায়?

Printed page 118

ওজন পরিমাপ

ওজন পরিমাপের এককসমূহের মধ্যে সম্পর্ক কী?

Figure: ওজন পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক

লেবেল: বড়, ১ কিলোগ্রাম (কেজি) = ১০০০ গ্রা, ১ হেক্টোগ্রাম (হেগ্রা) = ১০০ গ্রা, ১ ডেকাগ্রাম (ডেকাগ্রা) = ১০ গ্রা, ১ গ্রাম (গ্রা) = ১ গ্রা, ছোট, ১ ডেসিগ্রাম (ডেসিগ্রা) = ০.১ গ্রা = ১১০\frac{১}{১০} গ্রা, ১ সেন্টিগ্রাম (সেন্টিগ্রা) = ০.০১ গ্রা = ১১০০\frac{১}{১০০} গ্রা, ১ মিলিগ্রাম (মিগ্রা) = ০.০০১ গ্রা = ১১০০০\frac{১}{১০০০} গ্রা বর্ণনা: একটি ছকে গ্রামকে ভিত্তি ধরে ওজন পরিমাপের বিভিন্ন এককের পারস্পরিক সম্পর্ক দেখানো হয়েছে। মাঝখানে ১ গ্রাম (গ্রা) = ১ গ্রা। উপরের দিকে তীরচিহ্ন দিয়ে ক্রমান্বয়ে বড় এককসমূহ: ১ ডেকাগ্রাম (ডেকাগ্রা) = ১০ গ্রা, ১ হেক্টোগ্রাম (হেগ্রা) = ১০০ গ্রা এবং ১ কিলোগ্রাম (কেজি) = ১০০০ গ্রা। নিচের দিকে তীরচিহ্ন দিয়ে ক্রমান্বয়ে ছোট এককসমূহ: ১ ডেসিগ্রাম (ডেসিগ্রা) = ০.১ গ্রা = ১১০\frac{১}{১০} গ্রা, ১ সেন্টিগ্রাম (সেন্টিগ্রা) = ০.০১ গ্রা = ১১০০\frac{১}{১০০} গ্রা এবং ১ মিলিগ্রাম (মিগ্রা) = ০.০০১ গ্রা = ১১০০০\frac{১}{১০০০} গ্রা দেখানো হয়েছে।

১ কিলোগ্রাম = ১০ হেক্টোগ্রাম ১ হেক্টোগ্রাম = ১০ ডেকাগ্রাম ১ ডেকাগ্রাম = ১০ গ্রাম ১ গ্রাম = ১০ ডেসিগ্রাম ১ ডেসিগ্রাম = ১০ সেন্টিগ্রাম ১ সেন্টিগ্রাম = ১০ মিলিগ্রাম

এত একক, ঠিক মনে রাখতে পারছি না।

একটু খেয়াল করে দেখো এগুলো আগের দৈর্ঘ্যের এককের মতোই। কিলো, হেক্টো, ডেকা... শুধু মিটারের জায়গায় গ্রাম দেয়া আছে।

১. জনির বাবা বাজার করে নিয়ে আসলেন। নিচে প্রতিটি জিনিসের পরিমাণ তালিকায় দেয়া আছে। এখন যদি জনি জিনিসগুলোর ওজন তালিকায় দেয়া এককে প্রকাশ করে তাহলে কত হবে?

পণ্যের বিবরণপরিমাণযে এককে প্রকাশ করতে হবে
১টি চালের বস্তা২৫ কেজি................... হেক্টোগ্রাম
১ প্যাকেট চিনি৫০০ গ্রাম................... ডেসিগ্রাম
১ প্যাকেট লবণ১৫০ ডেকাগ্রাম................... কিলোগ্রাম
১ প্যাকেট আটা২ কেজি................... ডেকাগ্রাম
১ প্যাকেট মসলা৫০ গ্রাম................... মিলিগ্রাম

Printed page 119

একটি ট্রাকের গায়ে লেখা আছে সমগ্র বাংলাদেশ ৫ টন। এটা দিয়ে কী বুঝানো হয়েছে?

এটা দিয়ে বোঝানো হয়েছে, ট্রাকটি ৫ টন পরিমাণ দ্রব্য/জিনিস ধারণ করতে পারবে।

Figure

লেবেল: সমগ্র বাংলাদেশ ৫ টন বর্ণনা: একটি পণ্যবাহী ট্রাকের ছবি যার বডিতে লেখা রয়েছে "সমগ্র বাংলাদেশ ৫ টন"।

রড, বালু, সিমেন্ট ইত্যাদি ভারী পদার্থ পরিমাপ করতে আমরা মেট্রিক টন, কুইন্টাল এ ধরনের একক ব্যবহার করি।

১০০ কিলোগ্রাম (কেজি) = ১ কুইন্টাল ১০ কুইন্টাল = ১ মেট্রিক টন ∴\therefore ১০০০ কিলোগ্রাম (কেজি) = ১ মেট্রিক টন

অর্থাৎ ট্রাকটির ধারণক্ষমতা ৫০০০ কেজি বা ৫ মেট্রিক টন

১. খালি ঘরে > বা < চিহ্ন বসাই।

(১) ১.৫ কেজি [ ] ১৬০০ গ্রাম

(২) ৩৯০০ কেজি [ ] ৩৫ কুইন্টাল

(৩) ৫ কুইন্টাল [ ] ৪৫০ কেজি

(৪) ১২০০০ কেজি [ ] ১০.৫ মেট্রিক টন

১. হিসাব করে দেওয়া এককে প্রকাশ করি।

(১) ৩৭৮০ গ্রা + ২৩১০ গ্রা = [ ] কেজি

(২) ১৮ কেজি ৪০০ গ্রা + ১২ কেজি ৬০০ গ্রাম = [ ] হেগ্রা

(৩) ৩ কেজি ২০০ গ্রা – ১ কেজি ৩০০ গ্রা = [ ] সেন্টিগ্রা

(৪) ৯ কেজি – ১৩০০ গ্রা = [ ] ডেসিগ্রা

২. ৩০ কেজি ওজনের কতজন শিক্ষার্থীর ওজন ১.৫ মেট্রিক টন একটি গাড়ির ওজনের সমান?

১.৫ মেট্রিক টন = [ ] ×\times [ ] = [ ] কেজি

শিক্ষার্থী সংখ্যা = [ ] ÷\div [ ] = [ ] জন

Printed page 120

আয়তন পরিমাপ

আয়তন পরিমাপের এককসমূহের মধ্যে সম্পর্ক কী?

Figure: আয়তন পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক

লেবেল: বড়, ১ কিলোলিটার (কিলি) = ১০০০ লি, ১ হেক্টোলিটার (হেলি) = ১০০ লি, ১ ডেকালিটার (ডেকালি) = ১০ লি, ১ লিটার (লি) = ১ লি, ছোট, ১ ডেসিলিটার (ডেসিলি) = ০.১ লি = ১১০\frac{১}{১০} লি, ১ সেন্টিলিটার (সেলি) = ০.০১ লি = ১১০০\frac{১}{১০০} লি, ১ মিলিলিটার (মিলি) = ০.০০১ লি = ১১০০০\frac{১}{১০০০} লি বর্ণনা: একটি ছকে লিটারকে ভিত্তি ধরে তরল পদার্থের আয়তন পরিমাপের বিভিন্ন এককের পারস্পরিক সম্পর্ক দেখানো হয়েছে। মাঝখানে ১ লিটার (লি) = ১ লি। উপরের দিকে তীরচিহ্ন দিয়ে ক্রমান্বয়ে বড় এককসমূহ: ১ ডেকালিটার (ডেকালি) = ১০ লি, ১ হেক্টোলিটার (হেলি) = ১০০ লি এবং ১ কিলোলিটার (কিলি) = ১০০০ লি। নিচের দিকে তীরচিহ্ন দিয়ে ক্রমান্বয়ে ছোট এককসমূহ: ১ ডেসিলিটার (ডেসিলি) = ০.১ লি = ১১০\frac{১}{১০} লি, ১ সেন্টিলিটার (সেলি) = ০.০১ লি = ১১০০\frac{১}{১০০} লি এবং ১ মিলিলিটার (মিলি) = ০.০০১ লি = ১১০০০\frac{১}{১০০০} লি দেখানো হয়েছে।

১ কিলোলিটার = ১০ হেক্টোলিটার ১ হেক্টোলিটার = ১০ ডেকালিটার ১ ডেকালিটার = ১০ লিটার ১ লিটার = ১০ ডেসিলিটার ১ ডেসিলিটার = ১০ সেন্টিলিটার ১ সেন্টিলিটার = ১০ মিলিলিটার

১. হিসেব করে দেয়া এককে প্রকাশ করি।

(১) ৩৩৮৩ মিলি + ২৬৪৯ মিলি = [ ] (ডেকালি)

(২) ২১ লি ৫৪০ মিলি + ১২ লি ৬২৫ মিলি = [ ] (সেলি)

(৩) ৭৫৬ লি – ২৩৯.৮ লি = [ ] (কিলি)

(৪) ৪২৫ সেলি – ১২.৫ সেলি = [ ] (মিলি)

Printed page 121

১. আয়ান তার বাবার সঙ্গে বাজারে গেল এবং বাজার করে আসার পথে তার বাবা মোটরসাইকেলে পেট্রোল ভরে নিলেন। বাসায় আসার পর আয়ান দেখল প্রতিটি পণ্যের গায়ে এর পরিমাণ ভিন্ন ভিন্ন এককে লেখা রয়েছে। তাই সে এর একটি তালিকা তৈরি করল। এখন আয়ান যদি এই পরিমাণগুলো তালিকায় দেয়া এককে প্রকাশ করে তাহলে কত হবে?

পণ্যের বিবরণপরিমাণযে এককে প্রকাশ করতে হবে
১টি জুসের বোতল১ লিটার ৫০০ মিলি................... ডেকালিটার
১টি সয়াবিন তেলের বোতল৫ লিটার................... মিলিলিটার
২ প্যাকেট তরল দুধ৫০০ মিলি + ৫০০ মিলি................... সেন্টিলিটার
১টি নারকেল তেলের বোতল৭৫০ মিলি................... ডেসিলিটার
১টি সরিষার তেলের বোতল২ লিটার ৫০০ মিলি................... ডেকালিটার
১টি মাঠার বোতল১ লিটার ২০০ মিলি................... মিলিলিটার
পেট্রোল১২ লিটার................... হেক্টোলিটার

আমরা অনেক সময় বড়ো তেলের ট্যাঙ্কিতে ঘনমিটারে তেলের পরিমাণ লেখা দেখতে পাই। ঘনমিটার কি আয়তন পরিমাপের কোনো একক?

হ্যাঁ, ঘনমিটার হলো আয়তন পরিমাপের আরেকটি একক।

Figure

লেবেল: ১ সেমি, ১০ সেমি, ১ মিটার বর্ণনা: আয়তনের এককগুলোর পারস্পরিক সম্পর্ক বোঝাতে তিনটি ঘনক দেখানো হয়েছে। বামে ১ সেমি ×\times ১ সেমি ×\times ১ সেমি আকারের একটি ছোট সবুজ ঘনক। মাঝখানে ১০ সেমি ×\times ১০ সেমি ×\times ১০ সেমি আকারের একটি লাল ঘনক, যার একটি কোনায় সবুজ ১ ঘন সেমি কিউবটি অবস্থিত এবং তীরচিহ্ন দিয়ে সম্পর্ক দেখানো হয়েছে। ডানে ১ মিটার ×\times ১ মিটার ×\times ১ মিটার আকারের একটি বড় নীল ঘনক, যার একটি কোনায় লাল ১০০০ ঘন সেমি কিউবটি অবস্থিত এবং তীরচিহ্ন দিয়ে মাঝের ঘনকের সাথে সম্পর্ক দেখানো হয়েছে।

১ ঘন সেন্টিমিটার হলো ১সেমি×\times১সেমি×\times১সেমি এর একটি ঘনকের আয়তনের সমান। ১ ঘন সেমি = ১ মিলি

১০০০ ঘন সেন্টিমিটার হলো ১০সেমি×\times১০সেমি×\times১০সেমি এর একটি ঘনকের আয়তনের সমান। ১০০০ ঘন সেমি = ১ লিটার

১ ঘন মিটার হলো ১মি×\times১মি×\times১মি এর একটি ঘনকের আয়তনের সমান। ১ ঘন মি = ১০০০ লি

Printed page 122

Loading the rest of the chapter…

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.