Primary Science chapter 13: Information and Communication Technology in Problem Solving
সমস্যা সমাধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
- Primary Science
- Textbook pages 129-155
- 1 source
- 34,377 characters of context
Textbook (verbatim transcription): Information and Communication Technology in Problem Solving
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents27ShowHide
- ১. দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে প্রযুক্তির ব্যবহার
- দৈনন্দিন জীবনে আমরা কোন কোন কাজে প্রযুক্তি ব্যবহার করি?
- সারসংক্ষেপ
- প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আরও কিছু জানি
- ২. স্ক্র্যাচ (Scratch) প্রোগ্রামে যৌক্তিক নির্দেশনায় সমস্যার সমাধান
- যৌক্তিক নির্দেশনায় সমস্যার সমাধান
- ধারাবাহিক নির্দেশনা বা কোড অনুসরণ করে কীভাবে কোনো সমস্যা সমাধান করতে হয়?
- সারসংক্ষেপ
- ৩. বিজ্ঞান ও প্রযুক্তি
- প্রযুক্তির উদ্ভাবনে আমরা কীভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করি?
- সারসংক্ষেপ
- প্রযুক্তির সাথে বিজ্ঞানের সম্পর্ক নিয়ে আরও কিছু জানি
- ৪. ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রযুক্তির গুরুত্ব
- ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রযুক্তি কেন গুরুত্বপূর্ণ?
- সারসংক্ষেপ
- ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানি
- ৫. ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রযুক্তিনির্ভর সেবা গ্রহণ ও প্রদান
- ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রযুক্তিনির্ভর কী কী সেবা গ্রহণ ও প্রদান করতে পারি?
- রাষ্ট্রীয় সেবাসম্পর্কিত তথ্য
- ৬. প্রযুক্তি ব্যবহারের ফলে সৃষ্ট স্বাস্থ্য ও সামাজিক ঝুঁকি
- প্রযুক্তি অতি ব্যবহারের ফলে কী কী স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক ঝুঁকির সম্মুখীন হতে পারি?
- সারসংক্ষেপ
- প্রযুক্তির ব্যবহারের ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক ঝুঁকি সম্পর্কে আরও কিছু জানি
- ৭. ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রযুক্তির নিরাপদ ব্যবহার
- ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে কীভাবে প্রযুক্তির নিরাপদ ব্যবহার করব?
- ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে আরও কিছু জানি
- অনুশীলনী
Printed page 129
অধ্যায় ১৩
সমস্যা সমাধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
আমাদের জীবনে প্রযুক্তি অধ্যায়ে আমরা প্রযুক্তির ধারাবাহিক উন্নয়ন এবং এর নিরাপদ ব্যবহার সম্পর্কে জেনেছি। সেখানে প্রযুক্তির ব্যবহার বিষয়ে যে ধারণা পেয়েছি তা ব্যবহার করে কীভাবে সমস্যার সমাধান করা যায় সে সম্পর্কে এই অধ্যায়ে আমরা শিখব। একই সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের কৌশল খুঁজে বের করব।
১. দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে প্রযুক্তির ব্যবহার
আমরা প্রতিদিন নানা কাজ করি। হিসাব-নিকাশ করা, লেখা, ছবি আঁকা, তথ্য খোঁজা, বার্তা পাঠানো ইত্যাদি। এসব কাজ প্রযুক্তির সাহায্যে আরও সহজ, দ্রুত ও সুন্দরভাবে করা যায়। বিশেষ করে কম্পিউটার ও মোবাইল ফোন এখন আমাদের জীবনের অপরিহার্য সাহায্যকারী।
দৈনন্দিন জীবনে আমরা কোন কোন কাজে প্রযুক্তি ব্যবহার করি?
আমরা প্রতিনিয়ত কোনো না কোনো কাজে প্রযুক্তি ব্যবহার করি। প্রযুক্তির কল্যাণে আমরা সহজ ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করছি।
কাজ: বিভিন্ন কাজে প্রযুক্তির ব্যবহার করা।
ক. ছবি আঁকা
যা লাগবে: কম্পিউটারে Paint প্রোগ্রাম
যা করতে হবে:
১. কম্পিউটারে Paint প্রোগ্রাম খুলি।
Figure
বর্ণনা: কম্পিউটারের পেইন্ট (Paint) প্রোগ্রামের উইন্ডো, যার ওপরে মেনুবার ও রিবনে বিভিন্ন টুলস, ব্রাশ, বিভিন্ন আকৃতি (shapes) এবং রঙের প্যালেট রয়েছে এবং নিচে ছবি আঁকার ফাঁকা সাদা ক্যানভাস দেখা যাচ্ছে।
Printed page 130
২. Paint প্রোগ্রামের Tools, Brush, Shapes, Color ব্যবহার করে ইচ্ছেমতো পতাকা, ফুল, পাখি ইত্যাদি আঁকি।
Figure
বর্ণনা: পেইন্ট প্রোগ্রামের ক্যানভাসে একটি লাল ফুল, একটি হলুদ পাখি এবং একটি বাড়ি আঁকা হয়েছে। ওপরের রিবনে টুলস, ব্রাশ, শেপস এবং রঙের অংশের ওপর ডিম্বাকার বৃত্ত দিয়ে চিহ্নিত করা রয়েছে।
৩. Paint উইন্ডোর উপরের বাম কোণে File মেনুতে ক্লিক করে Save As সাবমেনুতে যাই।
৪. সাবমেনুর ডানপাশে যেকোনো একটি ফাইল টাইপ নির্বাচন করি। যেমন- PNG, JPEG।
৫. ফাইলটির একটি নাম দিই, যেমন- amar chobi।
৬. ফাইলটি কোথায় রাখতে চাই তা নির্বাচন করে Save বাটনে ক্লিক করি।
Figure
বর্ণনা: ফাইল সংরক্ষণের 'Save As' ডায়ালগ বক্সের উইন্ডো, যার নিচের 'Save' বাটনটি লাল রঙের ডিম্বাকার দাগ দিয়ে চিহ্নিত করা হয়েছে।
৭. আঁকা ছবিটি প্রিন্ট করে বা প্রজেক্টরের মাধ্যমে শ্রেণিতে উপস্থাপন করি।
খ. ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করা।
যা লাগবে: ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার বা মোবাইল ফোন।
যা করতে হবে:
১. কম্পিউটার বা মোবাইল ফোনে থাকা ব্রাউজার (Google Chrome, Firefox বা Mircrosoft Edge) খুলি। ২. ব্রাউজারের ঠিকানার ঘরে www.google.com অথবা অন্য সার্চ ইঞ্জিনের ঠিকানা লিখে Enter চেপে সার্চ ইঞ্জিনে যাই।
Printed page 131
৩. এবার সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে যা জানতে চাই তা লিখি। যেমন- বাংলাদেশের ফুল, ফল, পাখি ইত্যাদি এবং সার্চ বাটন ক্লিক করি বা Enter চাপি।
Figure
বর্ণনা: পাশাপাশি দুটি স্ক্রিনশট; বামে গুগল সার্চ ইঞ্জিনের হোমপেজ ও সার্চ বক্স এবং ডানে সার্চ করার পর প্রদর্শিত অনুসন্ধান ফলাফলের ওয়েবপেজ।
৪. কয়েকটি ওয়েবসাইটের ঠিকানায় ক্লিক করি ও ওয়েবসাইটে দেওয়া প্রয়োজনীয় তথ্য পড়ি।
৫. ওয়েবসাইট হতে সংগৃহীত প্রয়োজনীয় তথ্য খাতায় লেখো।
গ. Word প্রোগ্রাম ব্যবহার করে লেখা
যা লাগবে: কম্পিউটারে Word প্রোগ্রাম।
যা করতে হবে:
১. কম্পিউটারে Word প্রোগ্রাম খুলি। ২. একটি Blank Document নির্বাচন করি। ৩. Word উইন্ডোর খালি পাতায় যেকোনো বিষয়ে একটি অনুচ্ছেদ লেখো। ৪. ইচ্ছেমতো ফন্ট সাইজ, স্টাইল ও রং পরিবর্তন করি। ৫. Word উইন্ডোর উপরের বাম কোণে File মেনুতে ক্লিক করি ও Save As সাবমেনুতে ক্লিক করি। ৬. ফাইলটি কোথায় রাখব তা নির্বাচন করি। ৭. ফাইলটির একটি নাম দিই, যেমন- Fruits of Bangladesh এবং ফাইল টাইপ নির্বাচন করি। যেমন- Word Document
Figure
বর্ণনা: বামে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে 'Fruits of Bangladesh' শিরোনামে লেখা একটি অনুচ্ছেদের উইন্ডো এবং ডানে ফাইল সংরক্ষণের জন্য প্রদর্শিত 'Save As' উইন্ডো।
৮. Save বাটনে ক্লিক করি।
Printed page 132
সারসংক্ষেপ
দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করার জন্য আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি। প্রযুক্তি ব্যবহার করে কম সময়ে ও সহজে সেবা গ্রহণ করতে পারি।
প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আরও কিছু জানি
Figure
বর্ণনা: দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহারের চারটি চিত্র: ওপরে বামে দোকানে কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ এবং ডানে স্মার্টফোন ব্যবহার; নিচে বামে ডেস্কটপ কম্পিউটারে কাজ করা এবং ডানে ল্যাপটপে হেডসেট পরে ভিডিও কলে কথা বলা।
আমরা ইতোমধ্যে বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জেনেছি। দৈনন্দিন জীবনে ব্যবহার করার মতো আরও প্রযুক্তি রয়েছে। সিসিটিভি ক্যামেরার সাহায্যে অফিস, বিদ্যালয়, দোকান, বাড়ি ও রাস্তায় নজরদারি করা হয়। চোর বা দুষ্কৃতকারীদের শনাক্ত করে অপরাধ তদন্তের জন্য সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হয়। বিয়ে, অনুষ্ঠান, সিনেমার শুটিং, দুর্গম এলাকায় উদ্ধার কাজ, সীমান্ত পাহারা, বনরক্ষা ইত্যাদি ক্ষেত্রে ড্রোন ব্যবহৃত হয়। স্যাটেলাইটের সাহায্যে আবহাওয়ায় পূর্বাভাস, টিভি ও মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ ও দেশের নিরাপত্তার নজরদারি করা যায়। খাবার গরম করা, কেক-বিস্কুট ইত্যাদি বানানো ও ল্যাবরেটরিতে গবেষণামূলক কাজে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়ে থাকে। এরকম আরও অনেক প্রযুক্তির সাহায্যে আমরা কম সময়ে ও সহজে কাজ করতে পারি।
বর্তমানে মোবাইল ফোন ও কম্পিউটার অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। যেমন- কৃষিপণ্যের বাজার দরজানা, অনলাইনে কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য, শপিংমল, ওষুধের দোকানের দৈনন্দিন
Printed page 133
বেচাকেনার কাজে কম্পিউটার ব্যবহার করা হয়। বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিক আইডি খোলা, উপবৃত্তির কাজ, শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ, অভিভাবককে বার্তা প্রেরণ, আপৎকালীন পাঠদানে মোবাইল ফোন ও কম্পিউটার ব্যবহার করা হয়।
এছাড়া অ্যাপ দিয়ে কোনো স্থানের দূরত্ব, স্থান চিহ্নিতকরণ ও কোন রাস্তা দিয়ে কত সময়ের মধ্যে যাওয়া যাবে তা জানা যায়। মোবাইল ফোন ও কম্পিউটার ব্যবহার করে অনলাইন বিল পরিশোধ, টিকিট সংগ্রহ ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা যায়। তাছাড়াও সিনেমা ও নাটক দেখা, পত্রিকাও পড়া, সোশ্যাল মিডিয়া ব্যবহার, গেম, খেলা, ইন্টারনেট ব্যবহার, চ্যাট জিপিটি ব্যবহারসহ আজকাল প্রায় সব ধরনের কাজে কম্পিউটার ও মোবাইল ফোন ব্যবহৃত হচ্ছে।
২. স্ক্র্যাচ (Scratch) প্রোগ্রামে যৌক্তিক নির্দেশনায় সমস্যার সমাধান
যৌক্তিক নির্দেশনায় সমস্যার সমাধান
আমরা চতুর্থ শ্রেণিতে স্ক্র্যাচের বিভিন্ন উপাদান ও তাদের কাজ সম্পর্কে জেনেছি। ব্লক-কোড দিয়ে কীভাবে প্রোগ্রাম তৈরি করতে হয় সে সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছি। এখন আমরা স্ক্র্যাচ প্রোগ্রাম ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করার কৌশল জানব।
ধারাবাহিক নির্দেশনা বা কোড অনুসরণ করে কীভাবে কোনো সমস্যা সমাধান করতে হয়?
যেকোনো কাজ করার জন্য আমরা পরিকল্পনা করে থাকি। পরিকল্পনা অনুযায়ী কাজটি সঠিকভাবে করার জন্য আমরা ধারাবাহিকভাবে কিছু নিয়ম বা নির্দেশনা মেনে চলি। চলো, ধারাবাহিক নির্দেশনা মেনে নিচের খেলাটি খেলি।
কাজ: হিসাব করি সংখ্যা ধরি
যা করতে হবে:
১। নিচের ছবির মতো ৬-৮ জন দলে গোল হয়ে দাঁড়াই।
Figure
বর্ণনা: বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল ইউনিফর্ম পরিহিত একদল শিক্ষার্থী গোল হয়ে দাঁড়িয়ে খেলা করছে।
Printed page 134
২। খেলার শুরুতেই একটি নম্বর ঠিক করে নিই (যেমন– ২৪)।
৩। দলের প্রত্যেককে সরবরাহকৃত ৩টি ছক্কা পর্যায়ক্রমে একসঙ্গে নিক্ষেপ করার সুযোগ দিই।
৪। ছক্কাগুলোতে যে যে নম্বর আসবে তা চার প্রক্রিয়ার (+, -, ×, ÷) যে কয়টি প্রয়োজন ব্যবহার করে হিসাব করি।
৫। এক্ষেত্রে আমরা দলের প্রত্যেকেই হিসাব করি। তবে উত্তর না বলে নিক্ষেপকারী শিক্ষার্থীকে সময় নিয়ে হিসাব করে বলার সুযোগ দিই।
৬। ছক্কা নিক্ষেপ করার পর ছক্কায় ওঠা নম্বর হিসাব করে যার বা যাদের নম্বর পূর্বে ঠিক করা নম্বরের সমান হবে তারাই বিজয়ী হব এবং পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হব। যাদের নম্বর মিলবে না তারা খেলা থেকে বাদ যাব।
৭। প্রথম রাউন্ডে একাধিক বিজয়ী হলে পুনরায় একটি নির্দিষ্ট নম্বর ঠিক করে খেলা চালিয়ে যাব। খেলায় চূড়ান্তভাবে একজন বিজয়ী হব।
Figure
লেবেল: খেলাটি খুবই মজার। খেলার মাধ্যমে আমরা যোগ, বিয়োগ, গুণ ও ভাগের মাধ্যমে হিসাব করার দক্ষতা অর্জন করতে পারি।, খাতাকলম ছাড়াই মনে মনে হিসাব করার খেলাটি খুবই মজার। বর্ণনা: একজন ছাত্র ও একজন ছাত্রী কথা বলছে; তাদের কথার বক্তব্য স্পিচ বাবলে দেখানো হয়েছে।
নিচের বিষয় নিয়ে চিন্তা করি
১। ‘হিসাব করি সংখ্যা ধরি’ খেলায় বিজয়ী হওয়ার জন্য কী কী বিষয় বিবেচনা করতে হয়েছে?
২। এই খেলা থেকে আমরা কী শিখলাম?
কাজ: স্ক্র্যাচ প্রোগ্রাম ব্যবহার করে বড়ো সংখ্যা খুঁজে বের করি
যা করতে হবে:
১. ইন্টারনেট সংযোগসহ কম্পিউটারে থাকা ওয়েব ব্রাউজার খুলি। (যেমন– Google Chrome সার্চ বারে scratch.mit.edu লিখে scratch ওয়েবসাইটে প্রবেশ করি। হোমপেজ-এর নিচের দিকে ভাষা ‘বাংলা’ নির্বাচন করি এবং হোমপেজ-এর উপরের দিকে ‘তৈরি করো’ বাটনে ক্লিক করে বাংলা ভাষায় স্ক্র্যাচ প্রোগ্রাম চালু করি।
Printed page 135
Figure
লেবেল: সেটিংস, ফাইল, সম্পাদনা, টিউটোরিয়াল, Debug, গতি, চেহারা, শব্দ, ঘটনা, নিয়ন্ত্রণ, অনুভব করা, অপারেটর, ভ্যারিয়েবল, আমার ব্লকগুলো, ১০ ধাপ এগিয়ে যাও বর্ণনা: বাংলা ভাষায় স্ক্র্যাচ (Scratch) সফটওয়্যার ইন্টারফেসের উইন্ডো, যেখানে বামে কোড ব্লক, মাঝে স্ক্রিপ্ট এলাকা এবং ডানে বিড়াল স্প্রাইটসহ স্টেজ দেখা যাচ্ছে।
২. এরপর কোড এলাকার ‘ঘটনা’ (Events) এ ক্লিক করি এবং ‘যখন [সবুজ পতাকা] ক্লিক করা হয়’ ব্লকটি টেনে মাঝের স্ক্রিপ্ট এলাকাতে নিয়ে আসি।
৩. এবার কোড এলাকার ‘ভ্যারিয়েবল’ (Variables)-এ ক্লিক করি; আবার ‘একটি ভ্যারিয়েবল তৈরি কর’ তে ক্লিক করি। একটি নতুন উইন্ডো আসবে। এই উইন্ডোর নতুন ভ্যারিয়েবল-এর নিচে ‘সংখ্যা ১’ লিখি এবং ‘ঠিক আছে’ তে ক্লিক করে ‘সংখ্যা ১’ নামে একটি ভ্যারিয়েবল তৈরি করি।
Figure
লেবেল: কোড, পোশাক, শব্দগুলো, গতি, চেহারা, শব্দ, ঘটনা, নিয়ন্ত্রণ, অনুভব করা, অপারেটর, ভ্যারিয়েবল, আমার ব্লকগুলো, ভ্যারিয়েবল, একটি ভ্যারিয়েবল তৈরি কর, my variable, 0 নির্ধারণ কর, 1 করে পরিবর্তন কর, ভ্যারিয়েবল my variable দেখাও, ভ্যারিয়েবল my variable লুকাও, তালিকা তৈরি কর, একটি ব্লক তৈরি কর, নতুন ভ্যারিয়েবল, নতুন ভ্যারিয়েবল নাম:, সব স্প্রাইটের জন্য, শুধু এই স্প্রাইটের জন্য, বাতিল, ঠিক আছে বর্ণনা: বামে স্ক্র্যাচের ভ্যারিয়েবল কোড প্যানেল এবং ডানে নতুন ভ্যারিয়েবল তৈরির পপআপ উইন্ডো।
৪. অনুরূপভাবে ‘সংখ্যা ২’ নামে আরও একটি ভ্যারিয়েবল তৈরি করি।
Printed page 136
Figure
লেবেল: SCRATCH, সেটিংস, ফাইল, কোড, পোশাক, শব্দগুলো, ভ্যারিয়েবল, গতি, চেহারা, শব্দ, একটি ভ্যারিয়েবল তৈরি কর, my variable, সংখ্যা ১, সংখ্যা ২ বর্ণনা: ভ্যারিয়েবল তালিকায় 'সংখ্যা ১' ও 'সংখ্যা ২' নামের দুটি নতুন ভ্যারিয়েবল তৈরি করে চেকমার্ক দেওয়া অবস্থা।
৫. কোড এলাকার ‘চেহারা’(Looks) থেকে ‘২ সেকেন্ডের জন্য হ্যালো! বল’ ব্লকটি স্ক্রিপ্ট এলাকায় এনে ‘যখন [সবুজ পতাকা] ক্লিক করা হয়’ কোডটি সাথে যুক্ত করি।
৬. এবার ‘হ্যালো!’ লেখা পরিবর্তন করে লেখো ‘সংখ্যা ১ কত?’
Figure
লেবেল: যখন ক্লিক করা হয়, ২ সেকেন্ডের জন্য সংখ্যা ১ কত? বল বর্ণনা: দুটি ব্লকের সংযোগ: পতাকা ক্লিকের নিচে ২ সেকেন্ডের জন্য 'সংখ্যা ১ কত?' বলার বেগুনি ব্লক সংযুক্ত।
৭. কোড এলাকার ‘অনুভব করো’ (Sensing) থেকে ‘প্রশ্ন কর তোমার নাম কি? এবং অপেক্ষা কর’ ব্লকটিকে স্ক্রিপ্ট এলাকায় এনে আগের ব্লকগুলোর নিচে যুক্ত করি।
Figure
লেবেল: যখন ক্লিক করা হয়, ২ সেকেন্ডের জন্য সংখ্যা ১ কত? বল, প্রশ্ন কর তোমার নাম কি? এবং অপেক্ষা কর বর্ণনা: স্ক্রিপ্ট এলাকায় তিনটি সংযুক্ত ব্লক।
৮. এরপর ‘ভ্যারিয়েবল’ (Variables) থেকে ‘সংখ্যা ১’ কে টেনে এনে ‘তোমার নাম কী’? লেখার উপর ছেড়ে দিই।
Printed page 137
Figure
লেবেল: যখন ক্লিক করা হয়, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ১ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ১ এবং অপেক্ষা কর বর্ণনা: স্ক্রিপ্ট এলাকায় তিনটি ব্লকের সংযোগ, যেখানে প্রশ্ন করার ব্লকে 'সংখ্যা ১' যুক্ত করা হয়েছে।
৯. ‘ভ্যারিয়েবল’ (Variables) থেকে ‘my variable 0 নির্ধারণ কর’ ব্লকটিকে স্ক্রিপ্ট এলাকায় এনে আগের ব্লকগুলোর নিচে যুক্ত করি।
Figure
লেবেল: যখন ক্লিক করা হয়, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ১ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ১ এবং অপেক্ষা কর, my variable 0 নির্ধারণ কর বর্ণনা: স্ক্রিপ্ট এলাকায় চারটি সংযুক্ত ব্লক।
১০. স্ক্রিপ্ট এলাকায় ‘my variable’ লেখার উপর ক্লিক করে ‘সংখ্যা ১’ নির্বাচন করি।
Figure
লেবেল: যখন ক্লিক করা হয়, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ১ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ১ এবং অপেক্ষা কর, সংখ্যা ১ 0 নির্ধারণ কর বর্ণনা: ব্লকে 'my variable'-এর বদলে 'সংখ্যা ১' নির্বাচিত অবস্থা।
১১. এবার ‘অনুভব কর’ (Sensing) থেকে ‘উত্তর’ ব্লকটি স্ক্রিপ্ট এলাকায় টেনে এনে ০ এর উপর ছেড়ে দিই।
Figure
লেবেল: যখন ক্লিক করা হয়, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ১ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ১ এবং অপেক্ষা কর, সংখ্যা ১ উত্তর নির্ধারণ কর বর্ণনা: চারটি সংযুক্ত ব্লকের সর্বশেষ ব্লকে 0-এর স্থানে 'উত্তর' ব্লকটি বসানো হয়েছে।
Printed page 138
১২. অনুরূপভাবে ধাপ ৫ থেকে ধাপ ১১ অনুসরণ করে ‘সংখ্যা ২’-এর ভ্যারিয়েবল তৈরি করি।
Figure
লেবেল: যখন ক্লিক করা হয়, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ১ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ১ এবং অপেক্ষা কর, সংখ্যা ১ উত্তর নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ২ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ২ এবং অপেক্ষা কর, সংখ্যা ২ উত্তর নির্ধারণ কর বর্ণনা: সংখ্যা ১ এবং সংখ্যা ২ এর ইনপুট নেওয়ার জন্য ধারাবাহিকভাবে সংযুক্ত সাতটি ব্লকের কোড।
১৩. এবার ‘চেহারা’(Looks) থেকে ‘2 সেকেন্ডের জন্য হ্যালো! বল’ ব্লকটিকে স্ক্রিপ্ট এলাকায় এনে আগের ব্লকগুলোর সাথে যুক্ত করি।
Figure
লেবেল: যখন ক্লিক করা হয়, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ১ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ১ এবং অপেক্ষা কর, সংখ্যা ১ উত্তর নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ২ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ২ এবং অপেক্ষা কর, সংখ্যা ২ উত্তর নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য হ্যালো! বল বর্ণনা: পূর্ববর্তী কোডের নিচে 2 সেকেন্ডের জন্য ‘হ্যালো!’ বলার বেগুনি ব্লকটি যুক্ত করা হয়েছে।
১৪. হ্যালো! শব্দের স্থানে লেখো ‘বড়ো সংখ্যাটি হলো’
Printed page 139
Figure
লেবেল: যখন ক্লিক করা হয়, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ১ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ১ এবং অপেক্ষা কর, সংখ্যা ১ উত্তর নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ২ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ২ এবং অপেক্ষা কর, সংখ্যা ২ উত্তর নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য বড় সংখ্যাটি হলো বল বর্ণনা: আটটি সংযুক্ত ব্লকের স্ক্রিপ্ট, যার সর্বশেষ ব্লকে ‘বড় সংখ্যাটি হলো’ লেখা হয়েছে।
১৫. এরপর ‘নিয়ন্ত্রণ’ (Control) থেকে ‘যদি ... তাহলে ... অন্যথায়’ ব্লকটিকে স্ক্রিপ্ট এলাকায় এনে আগের ব্লকগুলোর সাথে যুক্ত করি।
Figure
লেবেল: যখন ক্লিক করা হয়, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ১ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ১ এবং অপেক্ষা কর, সংখ্যা ১ উত্তর নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ২ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ২ এবং অপেক্ষা কর, সংখ্যা ২ উত্তর নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য বড় সংখ্যাটি হলো বল, যদি তাহলে অন্যথায় বর্ণনা: আগের কোডের নিচে কমলা রঙের 'যদি-তাহলে-অন্যথায়' কন্ট্রোল ব্লক সংযুক্ত করা হয়েছে।
Printed page 140
১৬. ‘অপারেটর’ (Operators) থেকে ‘ > 50 ’ ব্লকটিকে স্ক্রিপ্ট এলাকায় এনে ‘যদি তাহলে অন্যথায়’ ব্লকের উপর ‘যদি ও তাহলে’-এর মাঝে নিচের ছবির মতো বসাই।
Figure
লেবেল: যখন ক্লিক করা হয়, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ১ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ১ এবং অপেক্ষা কর, সংখ্যা ১ উত্তর নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ২ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ২ এবং অপেক্ষা কর, সংখ্যা ২ উত্তর নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য বড় সংখ্যাটি হলো বল, যদি > 50 তাহলে, অন্যথায় বর্ণনা: 'যদি ... তাহলে' ব্লকের শর্তের স্থানে সবুজ রঙের ‘ > 50 ’ অপারেটর ব্লকটি বসানো হয়েছে।
১৭. ‘ভ্যারিয়েবল’ (Variables) থেকে ‘সংখ্যা ১’ ও ‘সংখ্যা ২’ স্ক্রিপ্ট এলাকায় এনে ব্লকের উপর যদি ও তাহলে এর মাঝে নিচের ছবির মতো ব্লকের উপর বসাই।
Figure
লেবেল: যখন ক্লিক করা হয়, সংখ্যা ১ নির্ধারণ কর, সংখ্যা ২ নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ১ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ১ এবং অপেক্ষা কর, সংখ্যা ১ উত্তর নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ২ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ২ এবং অপেক্ষা কর, সংখ্যা ২ উত্তর নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য বড়ো সংখ্যাটি হলো বল, যদি সংখ্যা ১ > সংখ্যা ২ তাহলে, অন্যথায় বর্ণনা: শর্তের ঘরে ‘>’ চিহ্নের দুই পাশে যথাক্রমে ‘সংখ্যা ১’ ও ‘সংখ্যা ২’ ভ্যারিয়েবল দুটি বসানো হয়েছে।
Printed page 141
১৮. এরপর কোড এলাকার ‘চেহারা’ (Looks) থেকে ‘বল হ্যালো!’ ব্লকটিকে স্ক্রিপ্ট এলাকায় এনে নিচের ছবির মতো বসাই।
Figure
লেবেল: যখন ক্লিক করা হয়, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ১ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ১ এবং অপেক্ষা কর, সংখ্যা ১ উত্তর নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ২ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ২ এবং অপেক্ষা কর, সংখ্যা ২ উত্তর নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য বড় সংখ্যাটি হলো বল, যদি সংখ্যা ১ > সংখ্যা ২ তাহলে, বল হ্যালো!, অন্যথায় বর্ণনা: 'যদি-তাহলে' শাখার ভেতরে 'বল হ্যালো!' বেগুনি রঙের ব্লকটি যুক্ত করা হয়েছে।
১৯. এবার ‘হ্যালো!’ লেখার স্থানে ‘ভ্যারিয়েবল’ থেকে ‘সংখ্যা ১’ স্ক্রিপ্ট এলাকায় এনে নিচের ছবির মতো বসাই।
Figure
লেবেল: যখন ক্লিক করা হয়, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ১ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ১ এবং অপেক্ষা কর, সংখ্যা ১ উত্তর নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ২ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ২ এবং অপেক্ষা কর, সংখ্যা ২ উত্তর নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য বড় সংখ্যাটি হলো বল, যদি সংখ্যা ১ > সংখ্যা ২ তাহলে, বল সংখ্যা ১, অন্যথায় বর্ণনা: 'বল' ব্লকের ভেতরের 'হ্যালো!'-এর জায়গায় 'সংখ্যা ১' ভ্যারিয়েবল বসানো হয়েছে।
Printed page 142
২০. একইভাবে আরেকটি ‘বল হ্যালো!’ ব্লক এনে বসাই।
২১. এরপর ’হ্যালো!’ লেখার স্থানে কোড এলাকার ‘ভ্যারিয়েবল’ (Variables) থেকে ‘সংখ্যা ২’ নিচের ছবির মতো বসাই।
Figure
লেবেল: যখন ক্লিক করা হয়, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ১ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ১ এবং অপেক্ষা কর, সংখ্যা ১ উত্তর নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ২ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ২ এবং অপেক্ষা কর, সংখ্যা ২ উত্তর নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য বড় সংখ্যাটি হলো বল, যদি সংখ্যা ১ > সংখ্যা ২ তাহলে, বল সংখ্যা ১, অন্যথায়, বল সংখ্যা ২ বর্ণনা: 'যদি-তাহলে-অন্যথায়' ব্লকের 'অন্যথায়' অংশে 'বল সংখ্যা ২' ব্লকটি যুক্ত করা হয়েছে।
২২. এবার শুরুর দিকের ‘যখন [সবুজ পতাকা] ক্লিক করা হয়’ ব্লক এর নিচে কোড এলাকার ‘ভ্যারিয়েবল’ (Variables) থেকে ‘my variable 0 নির্ধারণ কর’ ব্লকটি এনে ছেড়ে দিই এবং my variable লেখার উপর ক্লিক করে ‘সংখ্যা ১’ নির্ধারণ করি। পাশে ০ লেখাটি মুছে দিই।
Printed page 143
Figure
লেবেল: যখন ক্লিক করা হয়, সংখ্যা ১ নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ১ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ১ এবং অপেক্ষা কর, সংখ্যা ১ উত্তর নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ২ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ২ এবং অপেক্ষা কর, সংখ্যা ২ উত্তর নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য বড় সংখ্যাটি হলো বল, যদি সংখ্যা ১ > সংখ্যা ২ তাহলে, বল সংখ্যা ১, অন্যথায় বর্ণনা: শুরুতে পতাকা ক্লিকের নিচে 'সংখ্যা ১ নির্ধারণ কর' ব্লকটি যুক্ত করা হয়েছে।
২৩. একইভাবে, ঠিক তার নিচে ‘ভ্যারিয়েবল’ (Variable) থেকে ‘my variable 0 নির্ধারণ কর’ ব্লকটি স্ক্রিপ্ট এলাকায় এনে ছেড়ে দিই এবং my variable লেখার উপর ক্লিক করে ‘সংখ্যা ২’ নির্ধারণ করি। পাশে ০ লেখাটি মুছে দিই।
Figure
লেবেল: যখন ক্লিক করা হয়, সংখ্যা ১ নির্ধারণ কর, সংখ্যা ২ নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ১ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ১ এবং অপেক্ষা কর, সংখ্যা ১ উত্তর নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য সংখ্যা ২ কত? বল, প্রশ্ন কর সংখ্যা ২ এবং অপেক্ষা কর, সংখ্যা ২ উত্তর নির্ধারণ কর, 2 সেকেন্ডের জন্য বড়ো সংখ্যাটি হলো বল, যদি সংখ্যা ১ > সংখ্যা ২ তাহলে, বল সংখ্যা ১, অন্যথায়, বল সংখ্যা ২ বর্ণনা: স্ক্রিপ্টের শুরুতে 'সংখ্যা ১' ও 'সংখ্যা ২' নির্ধারণ করার দুটি ব্লকসহ পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট।
Printed page 144
২৪. এবার মঞ্চের উপরদিকে থাকা [সবুজ পতাকা] উপর ক্লিক করি। স্প্রাইট প্রশ্ন করবে ‘সংখ্যা ১ কত?’ মঞ্চের নিচের দিকে ফাঁকা স্থানে যেকোনো একটি সংখ্যা যেমন-২৫ লিখি।
Figure
বর্ণনা: স্ক্র্যাচের মঞ্চের দুটি দৃশ্য; বামে স্প্রাইট প্রশ্ন করছে ‘সংখ্যা ১ কত?’ এবং ডানে নিচে ইনপুট বক্সে ‘২৫’ লিখে টিকচিহ্নে ক্লিক করার অবস্থা প্রদর্শিত।
২৫. তারপর টিক চিহ্নের উপর ক্লিক করি। স্প্রাইট আবার প্রশ্ন করবে ‘সংখ্যা ২ কত?’ মঞ্চের নিচে ফাঁকা স্থানে ২৫ থেকে বড়ো যেকোনো একটি সংখ্যা যেমন–৬৩ লিখি। তারপর টিক চিহ্নের উপর ক্লিক করি।
Figure
বর্ণনা: দুটি দৃশ্য; বামে স্প্রাইট প্রশ্ন করছে ‘সংখ্যা ২ কত?’ এবং ডানে নিচের ইনপুট বক্সে ‘৬৩’ টাইপ করা হয়েছে।
২৬. স্প্রাইট উত্তর করবে ‘বড়ো সংখ্যাটি হলো’ ৬৩।
Figure
বর্ণনা: দুটি দৃশ্য; বামে স্প্রাইট বলছে ‘বড় সংখ্যাটি হলো’ এবং ডানে বলছে ‘৬৩’।
Printed page 145
Figure
লেবেল: অনেকগুলো ব্লক-কোড যৌক্তিকভাবে সাজানোর পর আমরা বড়ো সংখ্যাটি খুঁজে পেলাম।, অনেকগুলো ব্লক-কোড যৌক্তিকভাবে সাজিয়ে আমরা ছোটো সংখ্যাটিও খুঁজে পেতে পারি। বর্ণনা: একজন ছাত্র ও একজন ছাত্রী কথা বলছে; তাদের কথার বক্তব্য স্পিচ বাবলে দেখানো হয়েছে।
Loading the rest of the chapter…
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.