Skip to content

Mathematics chapter 7: Practical Geometry

ব্যবহারিক জ্যামিতি

  • Mathematics
  • Textbook pages 124-136
  • 1 source
  • 21,965 characters of context

Textbook (verbatim transcription): Practical Geometry

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents17
  1. ৭·১ রেখা
  2. সম্পাদ্য ১ । নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে।
  3. সম্পাদ্য ২ । প্রদত্ত রেখাংশের সমান করে রেখাংশ আঁকতে হবে।
  4. সম্পাদ্য ৩ । একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে।
  5. ৭·২ লম্ব
  6. সম্পাদ্য ৪ । একটি সরলরেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে ।
  7. সম্পাদ্য ৫ । একটি সরলরেখার বহিঃস্থ কোনো বিন্দু থেকে ঐ রেখার উপর একটি লম্ব আঁকতে হবে ।
  8. ৭·৩ কোণ অঙ্কন
  9. সম্পাদ্য ৬ । চাঁদার সাহায্যে 40 কোণ আঁকতে হবে ।
  10. সম্পাদ্য ৭ । প্রদত্ত কোণের সমান একটি কোণ আঁকতে হবে ।
  11. সম্পাদ্য ৮ : একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে ।
  12. বিশেষ মাপের কোণ অঙ্কন
  13. সম্পাদ্য ৯ । 60 কোণ আঁকতে হবে ।
  14. নমুনা প্রশ্ন
  15. বহুনির্বাচনী প্রশ্ন
  16. সৃজনশীল প্রশ্ন
  17. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

Printed page 124

সপ্তম অধ্যায়

ব্যবহারিক জ্যামিতি

আমরা আমাদের চারদিকে নানা আকৃতি ও আকারের জিনিস দেখি। এগুলোর কোনোটি বর্গাকার, কোনোটি আয়তাকার, আবার কোনোটি বৃত্তাকার। এই অধ্যায়ে আমরা এ সকল জিনিসের চিত্র আঁকতে শিখব।

এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা –

  • একটি নির্দিষ্ট রেখাংশকে পরিমাপ করতে পারবে।
  • প্রদত্ত তথ্য ব্যবহার করে রেখাংশ অঙ্কন করতে পারবে।
  • বিভিন্ন মাপের কোণের চিত্র অঙ্কন করতে পারবে।

৭·১ রেখা

আমরা জ্যামিতিক অঙ্কনের জন্য কিছু যন্ত্র ব্যবহার করব। অঙ্কন কাজে সাধারণত নিচের যন্ত্রগুলো থাকে :

নাম, চিত্র ও ব্যবহারবর্ণনা
১.রুলার

Figure
> লেবেল: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 6, 5, 4, 3, 2, 1
> বর্ণনা: একটি রুলার যার এক প্রান্তে ১৫ সেন্টিমিটার পর্যন্ত এবং অপর প্রান্তে ৬ ইঞ্চি পর্যন্ত দাগ কাটা রয়েছে।

রেখাংশ আঁকা, রেখাংশের দৈর্ঘ্য পরিমাপ করা
রুলারের দুই দিকে ইঞ্চি ও সেন্টিমিটার স্কেল অনুযায়ী দাগ কাটা থাকে। প্রত্যেক ইঞ্চিকে ১০ ভাগ বা ১৬ ভাগ করে ও সেন্টিমিটারকে ১০ ভাগে অর্থাৎ ১ মিলিমিটার করে ছোট ছোট দাগাঙ্কিত থাকে।
২.পেন্সিল কম্পাস

Figure
> বর্ণনা: একটি পেন্সিল কম্পাস, যার এক বাহুর প্রান্তে একটি কাঁটা এবং অপর বাহুর প্রান্তে পেন্সিল আটকানো রয়েছে।

সমান দৈর্ঘ্য চিহ্নিত করা, বৃত্ত আঁকা
পেন্সিল কম্পাসের দুইটি বাহুর একটির একপ্রান্তে একটি কাঁটা এবং অন্য বাহুর এক প্রান্তে পেন্সিল আটকানোর ব্যবস্থা রয়েছে। বাহু দুইটির অপর প্রান্তদ্বয় স্ক্রু দিয়ে এমনভাবে আটকানো থাকে যেন সহজে বাহু দুইটির মধ্যে দূরত্ব বাড়ানো বা কমানো যায়।

Printed page 125

নাম, চিত্র ও ব্যবহারবর্ণনা
৩.কাঁটা কম্পাস

Figure
> বর্ণনা: একটি কাঁটা কম্পাস যার দুইটি বাহু স্ক্রু দিয়ে আটকানো এবং উভয় বাহুর প্রান্তে একটি করে কাঁটা রয়েছে।

দৈর্ঘ্যের তুলনা করা
কাঁটা কম্পাসের দুইটি বাহুর প্রতিটির একপ্রান্তে একটি করে কাঁটা রয়েছে। বাহু দুইটির অপর প্রান্তদ্বয় একত্রে স্ক্রু দিয়ে এমনভাবে আটকানো থাকে যেন সহজে বাহু দুইটির মধ্যে দূরত্ব ইচ্ছেমতো বাড়ানো বা কমানো যায়।
৪.ত্রিকোণী

Figure
> লেবেল: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13
> বর্ণনা: দুইটি ত্রিকোণী (সেট স্কয়ার) সমকোণী ত্রিভুজাকৃতির। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ (৪৫∘৪৫^\circ-৪৫∘৪৫^\circ-৯০∘৯০^\circ), অপরটি সমকোণী ত্রিভুজ (৩০∘৩০^\circ-৬০∘৬০^\circ-৯০∘৯০^\circ)। সমকোণ সংলগ্ন বাহুগুলোতে সেন্টিমিটার স্কেলে দাগ কাটা।

লম্ব ও সমান্তরাল রেখা আঁকা
ত্রিকোণী দুইটির প্রতিটির একটি কোণ সমকোণ। প্রথম ত্রিকোণীর অপর কোণ দুইটির প্রত্যেকটি কোণ ৪৫∘৪৫^\circ। দ্বিতীয় ত্রিকোণীর অপর কোণ দুইটির একটি কোণ ৬০∘৬০^\circ। ত্রিকোণীদ্বয়ের সমকোণ সংলগ্ন বাহু দুইটি সেন্টিমিটার স্কেলে দাগাঙ্কিত।
৫.চাঁদা

Figure
> লেবেল: 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, 160, 170, 180, MM
> বর্ণনা: একটি অর্ধবৃত্তাকার চাঁদা। অর্ধবৃত্তের বক্ররেখা বরাবর বাইরের ও ভেতরের দিকে বিপরীতমুখীভাবে ০∘০^\circ থেকে ১৮০∘১৮০^\circ পর্যন্ত দাগ কাটা আছে এবং নিচে কেন্দ্র চিহ্নিত ও মিলিমিটার স্কেল রয়েছে।

কোণ আঁকা ও পরিমাপ করা
চাঁদা অর্ধবৃত্তাকার। অর্ধবৃত্তের বক্ররেখাটি সমান ১৮০ টি ভাগে ভাগ করা আছে। প্রতি দশ ভাগ অন্তর ০ থেকে শুরু করে ১০, ২০, ৩০,.... , ১৮০ সংখ্যাগুলো ডান থেকে বামে ও বাম থেকে ডানে লেখা রয়েছে।

Printed page 126

জ্যামিতিক চিত্র আঁকার সময় লক্ষ্য রাখবে : সরলরেখা সূক্ষ্মভাবে আঁকবে এবং বিন্দুসমূহ চিহ্নিত করবে। যন্ত্রের অগ্রভাগ যেন তীক্ষ্ণ এবং ধারগুলো মসৃণ থাকে। বাক্সে দুইটি সুচালো ধারযুক্ত পেন্সিল থাকবে, একটি পেন্সিল কম্পাসে এবং অন্যটি সাধারণ অঙ্কনের জন্য।

সম্পাদ্য ১ । নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে।

মনে করি, আমাদের 4.74.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে। রুলারের সাহায্যে 4.74.7 সে.মি. দূরে দুইটি বিন্দু AA ও BB চিহ্নিত করি এবং সংযোগ রেখা আঁকি। নিচের ধাপগুলো অনুসরণ করে রুলারের ও কম্পাসের সাহায্যে নিখুঁতভাবে রেখাংশ আঁকা যায়।

১. একটি রেখাংশ আঁকি। এর উপর একটি বিন্দু AA নিই। ২. কাঁটা কম্পাসের একটি অগ্রভাগ রুলারের 00 দাগে স্থাপন করি এবং প্রয়োজন মতো ফাঁক করে অপর কাঁটার অগ্রভাগ 4.74.7 সে.মি. দাগে বসাই। ৩. কাঁটা কম্পাসটি সাবধানে তুলে নিয়ে AA বিন্দুতে বসিয়ে রেখাংশ বরাবর অপর কাঁটা দ্বারা BB বিন্দুকে চিহ্নিত করি। ৪. ABAB রেখাংশের দৈর্ঘ্য 4.74.7 সে.মি.।

Figure

লেবেল: 0, 1, 2, 3, 4, 4.7, 5, 4.7, A, B বর্ণনা: উপরে একটি রুলারের উপর কাঁটা কম্পাস স্থাপন করে 0 দাগ থেকে 4.7 দাগ পর্যন্ত দূরত্ব নেওয়া দেখানো হয়েছে। নিচে একটি সরলরেখায় A ও B বিন্দু চিহ্নিত করে 4.7 দৈর্ঘ্যের রেখাংশ দেখানো হয়েছে।

সম্পাদ্য ২ । প্রদত্ত রেখাংশের সমান করে রেখাংশ আঁকতে হবে।

রুলারের সাহায্যে : মনে করি ABAB একটি রেখাংশ। ABAB রেখাংশের সমান একটি রেখাংশ আঁকতে হবে। একটি সহজ পন্থা হলো রুলারের সাহায্যে ABAB রেখাংশের দৈর্ঘ্য মাপা এবং পূর্বের ন্যায় নতুন রেখাংশ CDCD আঁকা। এ পদ্ধতিতে সর্বদা সঠিক ফল পাওয়া যায় না।

রুলার ও কম্পাসের সাহায্যে – নিচের ধাপগুলো অনুসরণ করি : ১. ABAB রেখাংশ আঁকি (সুবিধামতো দৈর্ঘ্য নিয়ে)। ২. পেন্সিল কম্পাসের কাঁটার দিক AA বিন্দুতে এবং পেন্সিলের দিক BB বিন্দুতে বসাই।

Figure

লেবেল: A, B বর্ণনা: রেখাংশ AB-এর দৈর্ঘ্য বরাবর একটি পেন্সিল কম্পাস স্থাপন করা হয়েছে, যার কাঁটা A বিন্দুতে এবং পেন্সিল B বিন্দুতে অবস্থিত।

Printed page 127

৩. যেকোনো রশ্মি CECE নিই। CC কে কেন্দ্র করে কম্পাসের সাহায্যে ABAB রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি CECE কে DD বিন্দুতে ছেদ করে। CDCD রেখাংশই ABAB রেখাংশের সমান।

Figure

লেবেল: C, E, C, D, E বর্ণনা: ডানে একটি রশ্মি CE-এর প্রারম্ভিক বিন্দু C-তে কম্পাস বসানো হয়েছে। বাঁয়ে C বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ এঁকে CE রশ্মিকে D বিন্দুতে ছেদ করা দেখানো হয়েছে, ফলে CD রেখাংশ নির্দিষ্ট হয়।

কাজ : ১। রুলারের সাহায্যে 77 সে.মি. একটি রেখাংশ আঁক। এবার রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশের সমান একটি রেখাংশ আঁক। অঙ্কিত রেখাংশ 77 সে.মি. হয়েছে কিনা যাচাই কর।

সম্পাদ্য ৩ । একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে।

মনে করি, ABAB একটি নির্দিষ্ট রেখাংশ। একে সমদ্বিখণ্ডিত করতে হবে।

নিচের ধাপগুলো অনুসরণ করি :

১. ABAB রেখাংশ আঁকি।

Figure

লেবেল: A, B বর্ণনা: একটি রেখাংশ AB যার দুই প্রান্তে A ও B বিন্দু চিহ্নিত।

২. AA কে কেন্দ্র করে ABAB এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ABAB এর দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি।

Figure

লেবেল: A, B বর্ণনা: রেখাংশ AB-এর A বিন্দুতে কম্পাস বসিয়ে AB-এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে বৃত্তচাপ আঁকা হচ্ছে।

৩. BB কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে ABAB এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপগুলো পরস্পরকে CC ও DD বিন্দুতে ছেদ করেছে।

৪. CC ও DD যোগ করি। CDCD রেখাংশ ABAB রেখাংশকে OO বিন্দুতে ছেদ করে। ABAB রেখাংশ OO বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে।

Figure

লেবেল: A, B, C, D, O বর্ণনা: রেখাংশ AB-এর উভয় পাশে A ও B বিন্দুকে কেন্দ্র করে আঁকা বৃত্তচাপগুলো ওপরে D বিন্দুতে এবং নিচে C বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। C ও D বিন্দু সংযোগকারী ড্যাশড রেখাংশ CD রেখাংশ AB-কে O বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে।

Printed page 128

কাজ ১ । রুলারের সাহায্যে 77 সে.মি. একটি রেখাংশ আঁক । রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশকে সমদ্বিখণ্ডিত কর । দ্বিখণ্ডিত রেখাংশ দুইটি মেপে দেখ তারা সমান হয়েছে কিনা । ২ । রুলারের সাহায্যে 88 সে.মি. একটি রেখাংশ আঁক । রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশকে সমান চার ভাগে ভাগ কর ।

৭·২ লম্ব

আমরা জেনেছি যে, দুইটি পরস্পরচ্ছেদী সরলরেখা (বা রশ্মি বা রেখাংশ) পরস্পর লম্ব হবে যদি তাদের অন্তর্গত কোণগুলো সমকোণ হয় । তোমার বইয়ের ধার নির্দেশিত রেখাগুলো কোনাতে সমকোণে মিলিত হয়েছে ।

নিজে করি : এক টুকরো কাগজ মাঝ বরাবর ভাঁজ করি । ভাঁজ করা কাগজটি পুনরায় মাঝ বরাবর ভাঁজ করি । এবার কাগজের টুকরা খুলে দেখি ভাঁজ বরাবর দাগগুলো পরস্পর লম্ব ।

সম্পাদ্য ৪ । একটি সরলরেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে ।

পদ্ধতি ১ । (ত্রিকোণী বা সেটস্কোয়ার ও রুলারের সাহায্যে)

নিচের ধাপগুলো অনুসরণ করি–

১ । মনে করি, ABAB সরলরেখা রেখাটির ওপর একটি বিন্দু PP নিই ।

Figure

লেবেল: A, P, B বর্ণনা: একটি সরলরেখা AB-এর নিচে রুলার ধরা হয়েছে এবং রেখাটির ওপর একটি বিন্দু P চিহ্নিত করা হয়েছে।

২ । ABAB রেখা বরাবর রুলারের একটি ধার স্থাপন করি এবং খাড়াভাবে ধরে রাখি ।

Figure

লেবেল: A, P, B বর্ণনা: সরলরেখা AB বরাবর রাখা রুলারের ওপর একটি ত্রিকোণী বসানো হয়েছে।

৩ । রুলার বরাবর ত্রিকোণীর একটি ধার এমনভাবে বসাই যেন এর সমকোণ সংলগ্ন কৌণিক বিন্দুটি PP বিন্দুর সাথে মিলে যায় ।

Figure

লেবেল: A, P, B বর্ণনা: ত্রিকোণীটিকে রুলার বরাবর সরিয়ে তার সমকোণ সংলগ্ন উলম্ব ধারটি P বিন্দুর সাথে মেলানো হয়েছে।

৪ । ত্রিকোণীটি খাড়াভাবে ধরে রেখে PQPQ রেখাংশ আঁকি । PQPQ রেখাংশ ABAB রেখার ওপর লম্ব । PQ⊥ABPQ \perp AB .

Figure

লেবেল: A, P, B, Q বর্ণনা: AB রেখার ওপর P বিন্দু থেকে খাড়াভাবে আঁকা ড্যাশড রেখাংশ PQ দেখানো হয়েছে, যা AB-এর ওপর লম্ব (PQ⊥ABPQ \perp AB)।

লক্ষ করি : লম্ব বুঝাতে ⊥\perp চিহ্নটি ব্যবহার করা হয় ।

Printed page 129

কাজ : ১ । ত্রিকোণী ও রুলারের সাহায্যে রেখাংশের একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব আঁক । এবার চাঁদার সাহায্যে যাচাই কর যে লম্ব রেখাটি ৯০ নির্দেশক দাগ বরাবর গিয়েছে ।

পদ্ধতি ২ । (রুলার-কম্পাস পদ্ধতি)

রুলার-কম্পাস পদ্ধতিতে নিচের ধাপগুলো অনুসরণ করে লম্ব আঁকা যায় ।

১ । মনে করি, PP একটি সরলরেখার উপর একটি বিন্দু ।

২ । PP কে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা সরলরেখাকে যথাক্রমে AA ও BB বিন্দুতে ছেদ করে ।

Figure

লেবেল: A, P, B বর্ণনা: সরলরেখার ওপর P বিন্দুকে কেন্দ্র করে কম্পাস দিয়ে একটি অর্ধবৃত্তাকার চাপ আঁকা হয়েছে, যা সরলরেখাটিকে A ও B বিন্দুতে ছেদ করেছে।

৩ । AA ও BB কে কেন্দ্র করে ABAB এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ABAB এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি । বৃত্তচাপদ্বয় পরস্পরকে QQ বিন্দুতে ছেদ করে ।

Figure

লেবেল: A, P, B, Q বর্ণনা: A বিন্দুকে কেন্দ্র করে AB-এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপের উপরে Q বিন্দুর কাছে বৃত্তচাপ আঁকা হচ্ছে।

৪ । P,QP, Q যোগ করি । PQPQ রেখাংশ ABAB রেখার উপর P বিন্দুতে লম্ব । PQ⊥ABPQ \perp AB .

Figure

লেবেল: A, P, B, Q বর্ণনা: সরলরেখা AB-এর ওপর P বিন্দু ও বৃত্তচাপদ্বয়ের ছেদবিন্দু Q যোগ করে উভয় দিকে তীরচিহ্নযুক্ত খাড়া ড্যাশড রেখা টানা হয়েছে, যা P বিন্দুতে AB-এর ওপর লম্ব (PQ⊥ABPQ \perp AB)।

Printed page 130

কাজ : ১ । 6.86.8 সে.মি. দৈর্ঘ্যের রেখাংশের মধ্যবিন্দুতে রুলার-কম্পাসের সাহায্যে একটি নির্দিষ্ট লম্ব আঁক । ২ । ABAB সরলরেখার CC বিন্দুতে CDCD লম্ব আঁক । আবার ABAB রেখার উপর অন্য একটি বিন্দু EE লও । এবার EE বিন্দুতে ABAB রেখার উপর লম্ব আঁক । লম্ব দুইটি দেখতে কেমন?

পদ্ধতি ৩ । রুলার-কম্পাসের দ্বিতীয় পদ্ধতি :

রুলার-কম্পাসের সাহায্যে নিচের ধাপগুলো অনুসরণ করেও লম্ব আঁকা যায় ।

১ । মনে করি, ABAB একটি সরলরেখা এবং এর উপর PP একটি বিন্দু ।

২ । PP কে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা ABAB কে CC বিন্দুতে ছেদ করে ।

Figure

লেবেল: A, P, C, B বর্ণনা: সরলরেখা AB-এর ওপর P বিন্দুতে কম্পাস বসিয়ে আঁকা বৃত্তচাপটি রেখাংশটিকে C বিন্দুতে ছেদ করেছে।

৩ । CC কে কেন্দ্র করে ঐ একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা আগের বৃত্তচাপকে DD বিন্দুতে ছেদ করে । আবার DD কে কেন্দ্র করে ঐ একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা প্রথমে আঁকা বৃত্তচাপকে EE বিন্দুতে ছেদ করে ।

Figure

লেবেল: A, P, C, B, E, D বর্ণনা: C বিন্দু থেকে একই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপের ওপর D বিন্দু এবং D বিন্দু থেকে একই ব্যাসার্ধ নিয়ে E বিন্দু চিহ্নিত করা হয়েছে।

৪ । EE ও DD কে কেন্দ্র করে ঐ একই ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুইটি বৃত্তচাপ আঁকি । বৃত্তচাপ দুইটি QQ বিন্দুতে ছেদ করে ।

৫ । Q,PQ, P যোগ করি । QPQP রেখাংশ ABAB রেখার উপর PP বিন্দুতে লম্ব । QP⊥ABQP \perp AB ।

Figure

লেবেল: A, P, C, B, E, D, Q বর্ণনা: E ও D বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধের বৃত্তচাপদ্বয় পরস্পরকে Q বিন্দুতে ছেদ করেছে। Q ও P যোগ করে লম্ব QP টানা হয়েছে, যা AB-এর ওপর P বিন্দুতে লম্ব (QP⊥ABQP \perp AB)।

Printed page 131

কাজ : ১ । ৪ সে.মি. দৈর্ঘ্যের রেখাংশের মধ্যবিন্দুতে লম্ব আঁক । ২ । ABAB সরলরেখার CC বিন্দুতে CDCD লম্ব আঁক । আবার CDCD রেখার উপর একটি বিন্দু EE লও । এবার EE বিন্দুতে CDCD রেখার উপর লম্ব আঁক ।

Loading the rest of the chapter…

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.