Bangla Grammar and Composition chapter 10: Word Meaning
১০. শব্দার্থ
- Bangla Grammar and Composition
- Textbook pages 74-91
- 1 source
- 26,107 characters of context
Textbook (verbatim transcription): Word Meaning
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents18ShowHide
- একই শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ
- নমুনা প্রশ্ন
- কর্ম-অনুশীলন
- বিপরীতার্থক শব্দ দিয়ে বাক্য রচনা
- বিপরীতার্থক শব্দ দ্বারা বাক্যগঠন :
- নমুনা প্রশ্ন
- কর্ম-অনুশীলন
- সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ দিয়ে বাক্য রচনা
- নিচে উদাহরণ দেওয়া হলো :
- কর্ম-অনুশীলন
- এক কথায় প্রকাশ
- বাক্য সংকোচনের নিয়ম
- নমুনা প্রশ্ন
- বহুনির্বাচনি প্রশ্ন:
- কর্ম-অনুশীলন
- বাগ্ধারা
- নমুনা প্রশ্ন
- বহুনির্বাচনি প্রশ্নঃ
Printed page 74
একই শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ
ভাষার রহস্যের কোনো শেষ নেই। বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে, যেগুলো বাক্যে বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয় এবং একই শব্দ ভিন্ন ভিন্ন বাক্যে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এ শ্রেণির শব্দগুলোকে ভিন্নার্থক শব্দ বলে। যেমন : ‘কাপড়টির রং কাঁচা;‘কাঁচা আম খেতে টক’– এ ক্ষেত্রে ‘কাঁচা’ শব্দটি ভিন্ন দুটি বাক্যে যথাক্রমে ‘অস্থায়ী’ ও ‘অপক্ব’ অর্থে ব্যবহৃত হয়েছে। ভাষার শ্রীবৃদ্ধি ও অর্থের বিস্তারে ভিন্নার্থক শব্দ ব্যবহারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আভিধানিক অর্থের বাইরে পদের এ ধরনের বিশিষ্টার্থক প্রয়োগ অর্থের ক্ষেত্রে নানা ধরনের ব্যঞ্জনা সৃষ্টি করে। নিচে একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ দেখানো হলো :
অঙ্ক
১. অঙ্ক (গণিত) : যুথি অঙ্কে কাঁচা।
২. অঙ্ক (নাটকের অংশবিশেষ) : নাটকটি পাঁচ অঙ্কে সমাপ্ত।
৩. অঙ্ক (রেখা) : অঙ্ক-পাত করে সাদা খাতাটি নষ্ট করো না।
৪. অঙ্ক (সংখ্যা) : টাকার অঙ্ক কত হবে?
অর্থ
১. অর্থ (টাকাকড়ি) : অর্থই অনর্থের মূল।
২. অর্থ (উদ্দেশ্য) : আমার কাছে আসার অর্থ কী?
৩. অর্থ (অর্থ-উপার্জনে সহায়ক) : পাট বাংলাদেশের অর্থকরী ফসল।
উঠা
১. উঠা (উদিত হওয়া) : ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত-লাল রক্ত লাল’।
২. উঠা (জাগা) : ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে নাও।
৩. উঠা (আরোহণ) : পর্বত শৃঙ্গে উঠা খুবই কষ্টকর।
কথা
১. কথা (অঙ্গীকার) : কথা দিয়ে কখনো কথা ভঙ্গ করো না।
২. কথা (উপদেশ) : জ্ঞানী-গুণীর কথা সকলেরই মেনে চলা উচিত।
Printed page 75
৩. কথা (অনুরোধ) : আমার পক্ষে তোমার কথা রাখা সম্ভব নয়।
৪. কথা (প্রসঙ্গ) : কাজের কথা বললেই তুমি চুপ করে থাক।
কাজ
১. কাজ (চাকরি) : দায়িত্বহীনতার জন্য তার কাজটি গেছে।
২. কাজ (সুফল) : তোমার উপদেশে আমার বড়ই কাজ হয়েছে।
৩. কাজ দেওয়া (চাকরি দেওয়া) : কাজ দিয়ে আপনি আমার বড় উপকার করেছেন।
৪. কাজ (কারুকার্য) : পাথরের উপর কী অপূর্ব কাজ!
কাঁচা
১. কাঁচা (অপক্ব) : আমগুলো এখনো কাঁচা।
২. কাঁচা (অসিদ্ধ) : আদিম মানুষেরা কাঁচা মাংস ভক্ষণ করত।
৩. কাঁচা (অপটু) : চিঠিটা কাঁচা হাতের লেখা।
৪. কাঁচা (অস্থায়ী) : কাপড়টির রং একেবারেই কাঁচা।
৫. কাঁচা (মাটির তৈরি) : কাঁচা ঘর-বাড়ি বন্যায় টেকে না।
কান
১. কান (অঙ্গবিশেষ) : তার কান দুটি যেন খরগোশের কানের মতো খাড়া।
২. কান কাটা (নির্লজ্জ) : লোকটি কান কাটা স্বভাবের।
৩. কান পাতা (আড়ি দেওয়া) : কারো কথায় কান পাতা ঠিক নয়।
গা
১. গা (গাত্র, শরীর) : গরমে সারা গায়ে ঘামাচি উঠেছে।
২. গা কাঁপা (ভয় বোধ করা) : ছিনতাইকারীর খপ্পরে পড়ে তার গা কাঁপছে।
৩. গা জ্বালা করা (ক্রোধের উদ্রেক হওয়া) : মিথ্যা অভিযোগে গা জ্বালা করছে।
৪. গা ঢাকা দেওয়া (পলায়ন করা) : পুলিশের ভয়ে সন্ত্রাসীরা গা ঢাকা দিয়েছে।
চলা
১. চলা (অগ্রসর হওয়া) : সৈন্যদল জোর কদমে এগিয়ে চলছে।
২. চলা (অতিবাহিত হওয়া) : সময় অলক্ষে চলে যায়।
Printed page 76
৩. চলা (জীবন নির্বাহ করা) : অল্প আয়ে চলা খুব কঠিন।
চোখ
১. চোখ রাখা (দৃষ্টি রাখা) : ছেলেটির ওপর চোখ রেখো।
২. চোখ ওঠা (রোগ বিশেষ) : চোখ ওঠাতে সে ভীষণ কষ্ট পাচ্ছে ।
৩. চোখ খোলা (সতর্ক হওয়া) : যা দিনকাল পড়েছে চোখ খোলা রাখা ছাড়া উপায় নেই।
৪. চোখ রাঙানো (রাগ দেখানো) : আমাকে চোখ রাঙিয়ে লাভ নেই।
৫. চোখের বালি (চক্ষুশূল) : মেয়েটি সৎমার চোখের বালি।
ছাড়া
১. ছাড়া (থামা) : তিন দিন পর তার জ্বর ছেড়েছে।
২. ছাড়া (যাত্রা করা) : খুব ভোরেই সিলেটের উদ্দেশ্যে পারাবত ট্রেনটি ছাড়ে।
৩. ছাড়া (নিরাশ হওয়া) : ওর ব্যাপারে আমি হাল ছেড়ে দিয়েছি।
৪. ছাড়া (ডাকে দেওয়া) : গতকাল চিঠিটা ছাড়া হয়েছে।
পড়া
১. পড়া (অধ্যয়ন করা) : মনোযোগ দিয়ে পড়াশোনা করলে অবশ্যই ভালো ফল করতে পারে।
২. পড়া (ক্ষমা অর্থে) : পায়ে পড়ি, এবার আমাকে মাফ করে দিন।
৩. পড়া (কমে আসা) : এত দিনে তার রাগ পড়েছে।
পা
১. পা চাটা (অতি হীনভাবে তোষামোদ করা) : সমাজে পা চাটা লোকের অভাব নেই।
২. পা বাড়ানো (যেতে উদ্যত হওয়া) : তারা বাড়ির উদ্দেশ্যে পা বাড়াল।
৩. পায়ে ধরা (বিনীতভাবে অনুরোধ করা) : আপনার পায়ে ধরছি, আমার কাজটি করে দিন।
৪. পা (চরণ, পদ) : বল খেলতে গিয়ে টুটুল পায়ে ব্যথা পেয়েছে।
পাকা
১. পাকা (পক্ব) : ‘পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ।’
২. পাকা (অভিজ্ঞ) : তিনি একজন পাকা লোক।
৩. পাকা (ঝানু হওয়া) : অল্প বয়সেই ছেলেটি বুদ্ধিতে পেকেছে ।
Printed page 77
৪. পাকা (স্থায়ী) : শাড়িটার রং পাকা।
৫. পাকা (ইটের তৈরি) : পাকা বাড়িঘর বেশি দিন টেকে।
ফল
১. ফল (উদ্ভিদজাত শস্য) : জ্যৈষ্ঠ মাসে প্রচুর ফল পাওয়া যায়।
২. ফল (লাভ, কোনো কাজের পরিণাম) : ‘কি ফল লভিনু হায়।’
৩. ফল (কার্যসিদ্ধি) : অব্যাহত চেষ্টায় ফললাভ হবেই।
৪. ফল (ফলন) : লিচুগাছে এবার খুব ফল ধরেছে।
বড়
১. বড় (বৃহৎ) : জাহাজটি বেশ বড়।
২. বড় (শ্রেষ্ঠ) : নিজেকে সব কাজে বড় মনে করা ঠিক নয়।
৩. বড় (সম্ভ্রান্ত) : নীপা খুব বড় বংশের মেয়ে।
মন
১. মন (মনোযোগ) : মন দিয়ে লেখাপড়া করা উচিত।
২. মন বসা (ভালো লাগা) : এত দিনে তার লেখাপড়ায় মন বসেছে।
৩. মন কষাকষি (মনোমালিন্য) : অনেক দিন যাবৎ তাদের দুই বন্ধুর মধ্যে মন কষাকষি চলছে।
৪. মনেপ্রাণে (ঐকান্তিকভাবে) : মনেপ্রাণে দেশকে ভালোবাসা উচিত।
মাথা
১. মাথা (মেধা, বুদ্ধি) : ছেলেটির বেশ মাথা আছে।
২. মাথা (আগা) : গাছের মাথায় পাখিরা বাসা করেছে।
৩. মাথা (শ্রেষ্ঠ) : বুদ্ধিজীবীরা দেশের মাথা।
৪. মাথা (মস্তক, শির) : অন্যায়ের কাছে কখনোই মাথা নোয়াবে না।
৫. মাথা ধরা (শিরঃপীড়া) : হঠাৎ করে খুব মাথা ধরেছে।
মুখ
১. মুখ (বদন, আনন) : লঙ্কার রাজা রাবণের দশ মুখ।
২. মুখ (প্রবেশ পথ) : একসময় তারা গুহা মুখে গিয়ে পৌঁছাল।
Printed page 78
৩. মুখ (সূচনা) : কাজের মুখে বাধা দিয়ো না।
৪. মুখ ফোলানো (অভিমান) : মেয়েটি কথায় কথায় মুখ ফুলায়।
৫. মুখ রাখা (মান রাখা) : এ ছেলে একদিন বংশের মুখ রাখবেই।
হাত
১. হাত (প্রভাব) : গ্রামের লোকের ওপর তার হাত আছে।
২. হাত করা (বশে আনা) : মাতব্বর টাকা দিয়ে তাকে হাত করেছে।
৩. হাত পাতা (ভিক্ষা করা) : হাত পাতা খুবই ঘৃণার কাজ।
৪. হাতবদল (হস্তান্তর) : এ জমিটি বহুবার হাতবদল হয়েছে।
৫. হাতপাকা (দক্ষ) : সেলাইয়ের কাজে তিনি একজন হাতপাকা লোক।
নমুনা প্রশ্ন
বহুনির্বাচনি প্রশ্নঃ
১। নিচের কোন বাক্যে কাঁচা অর্থ অপক্ব ?
ক. চিঠিটা কাঁচা হাতের লেখা
খ. কাপড়টির রং একেবারেই কাঁচা
গ. আমগুলো এখনো কাঁচা
ঘ. কাঁচা ঘরবাড়ী বন্যায় টেকে না
২। নিচের কোন বাক্যে হাত শব্দটি ভিক্ষা করা অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. হাত পাতা খুবই ঘৃণার কাজ
খ. জামাটি বহু হাতবদল হয়েছে
গ. গ্রামের লোকের ওপর তার হাত আছে
ঘ. মাঝির হাত পাকা
কর্ম-অনুশীলন
কাঁচা, কান, মাথা, হাত, উঠা—এ শব্দগুলো দ্বারা প্রত্যেকটির তিনটি করে ভিন্নার্থে প্রয়োগ দেখাও :
Printed page 79
বিপরীতার্থক শব্দ দিয়ে বাক্য রচনা
বাংলা ভাষার শব্দভাণ্ডারে এমন কতকগুলো শব্দ আছে, অর্থ ও ভাবের দিক থেকে যেগুলোর রয়েছে বিপরীত অর্থজ্ঞাপক রূপ। যার মাধ্যমে আমরা প্রদত্ত শব্দটির সম্পূর্ণ বিপরীত অর্থ বুঝে থাকি।
যেমন : 'আলো বলে, অন্ধকার তুই বড় কালো।'
'কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর?'
'উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে।'
'উর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল।'
উল্লিখিত বাক্যসমূহে আলো, স্বর্গ, উত্তম, উর্ধ্ব শব্দগুলোর বিপরীতার্থক শব্দ হলো যথাক্রমে : অন্ধকার, নরক, অধম ও নিম্ন। সুতরাং একটি শব্দের বিপরীত অর্থবোধক শব্দকে বিপরীতার্থক শব্দ বলে।
বিপরীতার্থক শব্দ রচনাকে সুন্দর করে এবং ভাব প্রকাশের মাধুর্য বৃদ্ধি করে বক্তব্যকে প্রবহমান সৌন্দর্য দান করে। মোটকথা, মনের ভাব সুষ্ঠুভাবে প্রকাশের জন্য এবং ভাষার সৌন্দর্য পরিবর্ধনের প্রয়োজনে বিপরীতার্থক শব্দের প্রয়োজনীয়তা অপরিসীম। নিচে কতিপয় শব্দের বিপরীতার্থক রূপ প্রদত্ত হলো :
| মূল শব্দ | বিপরীতার্থক শব্দ | মূল শব্দ | বিপরীতার্থক শব্দ | মূল শব্দ | বিপরীতার্থক শব্দ |
|---|---|---|---|---|---|
| অগ্র | পশ্চাৎ | অধম | উত্তম | অনুকূল | প্রতিকূল |
| অনন্ত | সান্ত | অধীন | স্বাধীন | অজ্ঞ | বিজ্ঞ |
| অর্পণ | গ্রহণ | অর্থ | অনর্থ | অনুরাগ | বিরাগ |
| অধমর্ণ | উত্তমর্ণ | অনুরক্ত | বিরক্ত | অর্জন | বর্জন |
| অভিজ্ঞ | অনভিজ্ঞ | অজ্ঞান | সজ্ঞান | অসীম | সসীম |
| আকাশ | পাতাল | আদান | প্রদান | আকর্ষণ | বিকর্ষণ |
| আগমন | নির্গমন | আকুঞ্চন | প্রসারণ | আদর | অনাদর |
| আদি | অন্ত | আয় | ব্যয় | আবির্ভাব | তিরোভাব |
| আবৃত | অনাবৃত | আমদানি | রপ্তানি | আপন | পর |
| আসল | নকল | আত্মীয় | অনাত্মীয় | আস্তিক | নাস্তিক |
| ইন্দ্রিয় | অতীন্দ্রিয় | আবশ্যক | অনাবশ্যক | ইহলোক | পরলোক |
| উৎকর্ষ | অপকর্ষ | ঈর্ষা | প্রীতি | উচিত | অনুচিত |
Printed page 80
| কোমল | কঠিন | উর্বর | অনুর্বর | ঐচ্ছিক | আবশ্যিক |
| কৃত্রিম | আসল | কনিষ্ঠ | জ্যেষ্ঠ | কুৎসিত | সুন্দর |
| ক্রয় | বিক্রয় | কর্কশ | কোমল | কৃশ | স্থূল |
| ক্লেশ | আরাম | কৃপণ | দয়ালু | কুৎসা | প্রশংসা |
| ক্ষুদ্র | বৃহৎ | ক্ষয়িষ্ণু | বর্ধিষ্ণু | ক্ষীণ | পুষ্ট |
| গরিষ্ঠ | লঘিষ্ঠ | গৃহী | সন্ন্যাসী | গুপ্ত | প্রকাশিত, ব্যক্ত |
| জাগ্রত | নিদ্রিত | জঙ্গম | স্থাবর | জটিল | সরল |
| জ্বলন্ত | নিভন্ত | জোয়ার | ভাটা | জ্যোৎস্না | অন্ধকার |
| তিক্ত | মধুর | তিরস্কার | পুরস্কার | তীক্ষ্ণ | ভোঁতা |
| দীর্ঘ | হ্রস্ব | দাতা | গ্রহীতা | দুর্দিন | সুদিন |
| দ্যুলোক | ভূলোক | ধার্মিক | পাপিষ্ঠ | ধনী | দরিদ্র |
| ন্যূন | অধিক | নশ্বর | অবিনশ্বর/শাশ্বত | নবীন | প্রবীণ |
| নিঃশ্বাস | প্রশ্বাস | নিরক্ষর | সাক্ষর | নীরস | সরস |
| প্রাচ্য | প্রতীচ্য | প্রশস্তি | নিন্দা | প্রসারণ | সংকোচন |
| পার্থিব | অপার্থিব | পূর্ব | পশ্চিম | পণ্ডিত | মূর্খ |
| পূর্ণ | শূন্য | পুষ্ট | ক্ষীণ | ব্যর্থ | সফল |
| ব্যষ্টি | সমষ্টি | বর্ধমান | ক্ষীয়মাণ | বন্ধন | মুক্তি |
| ভদ্র | অভদ্র | ভর্ৎসনা | প্রশংসা | ভৃত্য | প্রভু |
| মহৎ | নীচ | মহার্ঘ | সুলভ | মূক | বাচাল |
| লাভ | ক্ষতি | শত্রু | মিত্র | শীতল | উষ্ণ |
| শিষ্ট | অশিষ্ট | শোক | আনন্দ | শীত | গ্রীষ্ম |
| শ্রী | বিশ্রী | সরল | বক্র | সাকার | নিরাকার |
| সুশ্রী | কুশ্রী | স্বাধীন | পরাধীন | সঞ্চয় | অপচয় |
| সিক্ত | শুষ্ক | স্বর্গ | নরক | সূক্ষ্ম | স্থূল |
| স্বতন্ত্র | পরতন্ত্র | স্থাবর | অস্থাবর | সুলভ | দুর্লভ |
| হ্রস্ব | দীর্ঘ | হর্ষ | বিষাদ | হলন্ত | অকারান্ত |
Printed page 81
Loading the rest of the chapter…
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.