Mathematics chapter 4: Multiplication and Division of Algebraic Expressions
বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ
- Mathematics
- Textbook pages 50-68
- 1 source
- 30,587 characters of context
Textbook (verbatim transcription): Multiplication and Division of Algebraic Expressions
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents23ShowHide
- অধ্যায় শেষে শিক্ষার্থীরা —
- ৪·১ বীজগণিতীয় রাশির গুণ
- গুণের বিনিময়বিধি
- গুণের সংযোগবিধি
- গুণের সূচকবিধি
- গুণের বণ্টন বিধি
- ৪·২ চিহ্নযুক্ত রাশির গুণ
- ৪·৩ একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ
- ৪·৪ বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ
- ৪·৫ বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ
- অনুশীলনী ৪·১
- ৪·৬ বীজগণিতীয় রাশির ভাগ
- ভাগের সূচক বিধি
- ৪·৭ চিহ্নযুক্ত রাশির ভাগ
- ৪·৮ একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ
- ৪·৯ বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ
- ৪·১০ বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ
- অনুশীলনী ৪·২
- ৪·১১ বন্ধনীর ব্যবহার
- অনুশীলনী ৪·৩
- বহুনির্বাচনি প্রশ্ন
- সৃজনশীল প্রশ্ন
- সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন
Printed page 50
চতুর্থ অধ্যায়
বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ
গণিতের চারটি মৌলিক প্রক্রিয়া হলো যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। বিয়োগ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া আর ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া। পাটিগণিতে কেবল ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করা হয়। কিন্তু বীজগণিতে ধনাত্মক ও ঋণাত্মক উভয় চিহ্নযুক্ত সংখ্যা এবং সংখ্যাসূচক প্রতীকও ব্যবহার করা হয়। আমরা ষষ্ঠ শ্রেণিতে চিহ্নযুক্ত রাশির যোগ-বিয়োগ এবং বীজগণিতীয় রাশির যোগ ও বিয়োগ সম্বন্ধে ধারণা পেয়েছি। এ অধ্যায়ে চিহ্নযুক্ত রাশির গুণ ও ভাগ এবং বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করা হয়েছে।
অধ্যায় শেষে শিক্ষার্থীরা —
- বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ করতে পারবে;
- বন্ধনী ব্যবহারের মাধ্যমে বীজগণিতীয় রাশির যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান করতে পারবে।
৪·১ বীজগণিতীয় রাশির গুণ
গুণের বিনিময়বিধি
আমরা জানি, 2×3=6, আবার 3×2=6
∴2×3=3×2, যা গুণের বিনিময়বিধি।
a,b যেকোনো দুটি বীজগণিতীয় রাশি হলে, a×b=b×a অর্থাৎ, গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে, গুণফলের কোনো পরিবর্তন হয় না। যা গুণের বিনিময়বিধি।
গুণের সংযোগবিধি
(2×3)×4=6×4=24; আবার, 2×(3×4)=2×12=24
∴(2×3)×4=2×(3×4), যা গুণের সংযোগবিধি।
a,b,c যেকোনো তিনটি বীজগণিতীয় রাশির জন্য (a×b)×c=a×(b×c), যা গুণের সংযোগবিধি।
গুণের সূচকবিধি
আমরা জানি, a×a=a2, a×a×a=a3, a×a×a×a=a4
∴a2×a4=(a×a)×(a×a×a×a)=a×a×a×a×a×a=a6=a2+4
সাধারণভাবে, am×an=am+n যেখানে m,n যেকোনো পূর্ণসংখ্যা। এই প্রক্রিয়াকে গুণের সূচকবিধি বলা হয়।
আবার, (a3)2=a3×a3=a6=a3×2=a6
সাধারণভাবে, (am)n=amn
Printed page 51
গুণের বণ্টন বিধি
আমরা জানি, 2(a+b)=(a+b)+(a+b) [∵2x=x+x] =(a+a)+(b+b) =2a+2b
আবার পাশের চিত্র হতে পাই,
Figure
লেবেল: A, F, D, B, a, E, b, C, 2 বর্ণনা: একটি আয়তক্ষেত্র ABCD, যা একটি উল্লম্ব রেখাংশ FE দ্বারা দুটি সংলগ্ন আয়তক্ষেত্র ABEF এবং ECDF-এ বিভক্ত। বাম পাশের ABEF-এর দৈর্ঘ্য BE = a ও প্রস্থ AB = 2; ডান পাশের ECDF-এর দৈর্ঘ্য EC = b ও প্রস্থ CD = 2।
ABEF আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল =দৈর্ঘ্য×প্রস্থ=BE×AB=a×2=2×a=2a
আবার, ECDF আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল =দৈর্ঘ্য×প্রস্থ =EC×CD=b×2=2×b=2b
∴ABCD আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল =ABEF আয়তক্ষেত্রের ক্ষেত্রফল+ECDF আয়তক্ষেত্রের ক্ষেত্রফল =2a+2b
আবার, ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল =দৈর্ঘ্য×প্রস্থ =BC×AB =AB×(BE+EC)[∵BC=BE+EC] =2×(a+b)=2(a+b)
∴2(a+b)=2a+2b.
m(a+b+c+...........)=ma+mb+mc+........... এই নিয়মকে গুণের বণ্টনবিধি বলা হয়।
৪·২ চিহ্নযুক্ত রাশির গুণ
আমরা জানি, 2 কে 4 বার নিলে 2+2+2+2=8=2×4 হয়। এখানে বলা যায় যে, 2 কে 4 দ্বারা গুণ করা হয়েছে।
অর্থাৎ, 2×4=2+2+2+2=8
যেকোনো বীজগণিতীয় রাশি a ও b এর জন্য
a×b=ab ...............(i)
Printed page 52
আবার, (−2)×4=(−2)+(−2)+(−2)+(−2)=−8=−(2×4)
অর্থাৎ, (−2)×4=−(2×4)=−8
সাধারণভাবে, (−a)×b=−(a×b)=−ab ...............(ii)
আবার, a×(−b)=(−b)×a, গুণের বিনিময়বিধি =−(b×a) =−(a×b) =−ab
অর্থাৎ, a×(−b)=−(a×b)=−ab ...............(iii)
আবার, (−a)×(−b)=−{(−a)×b}[(iii) অনুযায়ী] =−{−(a×b)}[(ii) অনুযায়ী] =−(−ab) =ab[∵−x এর যোগাত্মক বিপরীত x]
অর্থাৎ, (−a)×(−b)=ab ...............(iv)
| (+1)×(+1) | = | +1 |
|---|---|---|
| (−1)×(−1) | = | +1 |
| (+1)×(−1) | = | −1 |
| (−1)×(+1) | = | −1 |
লক্ষ করি :
- একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল (+) চিহ্নযুক্ত হবে।
- বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল (−) চিহ্নযুক্ত হবে।
৪·৩ একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ
দুটি একপদী রাশির গুণের ক্ষেত্রে তাদের সাংখ্যিক সহগদ্বয়কে চিহ্নযুক্ত সংখ্যার গুণের নিয়মে গুণ করতে হয়। উভয়পদে বিদ্যমান বীজগণিতীয় প্রতীকগুলোকে সূচক নিয়মে গুণ করে গুণফলে লিখতে হয়। অন্যান্য প্রতীকগুলো অপরিবর্তিত অবস্থায় গুণফলে নেওয়া হয়।
উদাহরণ ১। 5x2y4 কে 3x2y3 দ্বারা গুণ করো।
সমাধান : 5x2y4×3x2y3 =(5×3)×(x2×x2)×(y4×y3) =15x4y7 [সূচক নিয়ম অনুযায়ী]
নির্ণেয় গুণফল 15x4y7
উদাহরণ ২। 12a2xy2 কে −6ax3b দ্বারা গুণ করো।
সমাধান : 12a2xy2×(−6ax3b) =12×(−6)×(a2×a)×b×(x×x3)×y2 =−72a3bx4y2
নির্ণেয় গুণফল −72a3bx4y2
Printed page 53
উদাহরণ ৩। −7a2b4c কে 4a2c3d দ্বারা গুণ করো।
সমাধান : (−7a2b4c)×4a2c3d =(−7×4)×(a2×a2)×b4×(c×c3)×d =−28a4b4c4d
নির্ণেয় গুণফল −28a4b4c4d
উদাহরণ ৪। −5a3bc5 কে −4ab5c2 দ্বারা গুণ করো।
সমাধান : (−5a3bc5)×(−4ab5c2) =(−5)×(−4)×(a3×a)×(b×b5)×(c5×c2) =20a4b6c7
নির্ণেয় গুণফল 20a4b6c7
কাজ : ১। গুণ করো। (ক) 7a2b5 কে 8a5b2 দ্বারা (খ) −10x3y4z কে 3x2y5 দ্বারা (গ) 9ab2x3y কে −5xy2 দ্বারা (ঘ) −8a3x4by2 কে −4abxy দ্বারা
৪·৪ বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ
একের অধিক পদযুক্ত বীজগণিতীয় রাশিই বহুপদী রাশি। যেমন, 5x2y+7xy2 একটি বহুপদী রাশি।
বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে হলে গুণের (প্রথম রাশি) প্রত্যেক পদকে গুণক (দ্বিতীয় রাশি) দ্বারা গুণ করতে হয়।
উদাহরণ ৫। (5x2y+7xy2) কে 5x3y3 দ্বারা গুণ করো।
সমাধান : (5x2y+7xy2)×5x3y3 =(5x2y×5x3y3)+(7xy2×5x3y3) \quad [বণ্টনবিধি অনুসারে] =(5×5)×(x2×x3)×(y×y3)+(7×5)×(x×x3)×(y2×y3) =25x5y4+35x4y5
নির্ণেয় গুণফল 25x5y4+35x4y5
বিকল্প পদ্ধতি :
5x2y+7xy2× 5x3y325x5y4+35x4y5নির্ণেয় গুণফল 25x5y4+35x4y5
উদাহরণ ৬। 2a3−b3+3abc কে a4b2 দ্বারা গুণ করো।
সমাধান : (2a3−b3+3abc)×a4b2 =(2a3×a4b2)−(b3×a4b2)+(3abc×a4b2) =2a7b2−a4b5+3a5b3c
Printed page 54
বিকল্প পদ্ধতি :
2a3−b3+3abc× a4b22a7b2−a4b5+3a5b3cনির্ণেয় গুণফল 2a7b2−a4b5+3a5b3c
উদাহরণ ৭। −3x2zy3+4z3xy2−5y4x3z2 কে −6x2y2z দ্বারা গুণ কর।
সমাধান : (−3x2zy3+4z3xy2−5y4x3z2)×(−6x2y2z) =(−3x2zy3)×(−6x2y2z)+(4z3xy2)×(−6x2y2z)−(5y4x3z2)×(−6x2y2z) ={(−3)×(−6)×x2×x2×y3×y2×z×z}+{4×(−6)×x×x2×y2×y2×z3×z} −{5×(−6)×x3×x2×y4×y2×z2×z} =18x4y5z2+(−24x3y4z4)−(−30x5y6z3) =18x4y5z2−24x3y4z4+30x5y6z3
নির্ণেয় গুণফল 18x4y5z2−24x3y4z4+30x5y6z3
কাজ : ১। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ কর : (ক) 5a2+8b2,4ab (খ) 3p2q+6pq3+10p3q5,8p3q2 (গ) −2c2d+3d3c−5cd2,−7c3d5
৪·৫ বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ
- বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করতে হলে গুণ্যের প্রত্যেক পদকে গুণকের প্রত্যেক পদ দ্বারা আলাদা আলাদাভাবে গুণ করে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে লিখতে হয়।
- চিহ্নযুক্ত রাশির যোগের নিয়মে যোগ করতে হয়।
- বিসদৃশ পদ থাকলে সেগুলোকে পৃথকভাবে লিখতে হয় এবং গুণফলে বসাতে হয়।
উদাহরণ ৮। 3x+2y কে x+y দ্বারা গুণ করো।
সমাধান :
3x+2yx+y3x2+2xy3xy+2y2যোগ করে, 3x2+5xy+2y2⟵⟵⟵⟵⟵গুণ্যগুণকx দ্বারা গুণy দ্বারা গুণগুণফলনির্ণেয় গুণফল 3x2+5xy+2y2
ব্যাখ্যা:
| 3x | 2y | |
|---|---|---|
| x | 3x2 | 2xy |
| y | 3xy | 2y2 |
(3x+2y)×(x+y)=3x2+5xy+2y2
Printed page 55
গুণের নিয়ম :
- প্রথমে গুণ্যের প্রত্যেক পদকে গুণকের প্রথম পদ দ্বারা গুণ করে গুণফল লিখতে হবে।
- এরপর গুণ্যের প্রত্যেক পদকে গুণকের দ্বিতীয় পদ দ্বারা গুণ করে গুণফল বের করতে হবে। এ গুণফলকে এমনভাবে সাজিয়ে লিখতে হবে যেন উভয় গুণফলের সদৃশ পদগুলো নিচে নিচে পড়ে।
- প্রাপ্ত দুটি গুণফলের বীজগণিতীয় সমষ্টিই হলো নির্ণেয় গুণফল।
উদাহরণ ৯। a2−2ab+b2 কে a−b দ্বারা গুণ করো।
সমাধান :
a2−2ab+b2a−ba3−2a2b+ab2−a2b+2ab2−b3যোগ করে, a3−3a2b+3ab2−b3⟵⟵⟵⟵⟵গুণ্যগুণকa দ্বারা গুণ−b দ্বারা গুণগুণফলনির্ণেয় গুণফল a3−3a2b+3ab2−b3
উদাহরণ ১০। 2x2+3x−4 কে 3x2−4x−5 দ্বারা গুণ করো।
সমাধান :
2x2+3x−43x2−4x−56x4+9x3−12x2−8x3−12x2+16x−10x2−15x+20যোগ করে, 6x4+x3−34x2+x+20⟵⟵⟵⟵⟵⟵গুণ্যগুণক3x2 দ্বারা গুণ−4x দ্বারা গুণ−5 দ্বারা গুণগুণফলনির্ণেয় গুণফল 6x4+x3−34x2+x+20
কাজ : ১ম রাশিকে ২য় রাশি দ্বারা গুণ করো। (ক) x+7, x+9 (খ) a2−ab+b2, 3a+4b (গ) x2−x+1, 1+x+x2
Printed page 56
১০ (১)। A=x2−xy+y2, B=x2+xy+y2 এবং C=x4+x2y2+y4
ক) A−B=কত?
খ) A ও B এর গুণফল নির্ণয় করো।
গ) দেখাও যে, (C÷A)/B=1
উত্তর: ক) A−B =(x2−xy+y2)−(x2+xy+y2) =x2−xy+y2−x2−xy−y2 =−2xyAns.
খ) A ও B এর গুণফল =A×B =(x2−xy+y2)×(x2+xy+y2) =(x2+y2−xy)(x2+y2+xy) =(x2+y2)2−(xy)2 =(x2)2+2.x2.y2+(y2)2−x2y2 =x4+2x2y2+y4−x2y2 =x4+x2y2+y4Ans.
গ) বামপক্ষ (C÷A)/B ={(x4+x2y2+y4)÷(x2−xy+y2)}/(x2+xy+y2) =x2−xy+y2x4+x2y2+y4×(x2+xy+y2)1 =(x2−xy+y2)(x2+xy+y2)(x2−xy+y2)×(x2+xy+y2)1[খ থেকে প্রাপ্ত] =1
অতএব, বামপক্ষ = ডানপক্ষ (দেখানো হলো)
Printed page 57
Loading the rest of the chapter…
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.