Mathematics chapter 5: Algebraic Formulae and Applications
বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ
- Mathematics
- Textbook pages 69-88
- 1 source
- 27,607 characters of context
Textbook (verbatim transcription): Algebraic Formulae and Applications
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents13ShowHide
Printed page 69
পঞ্চম অধ্যায়
বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ
বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যেকোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপে সূত্র বলা হয়। আমরা বিভিন্ন ক্ষেত্রে সূত্র ব্যবহার করে থাকি। এ অধ্যায়ে প্রথম চারটি সূত্র এবং এ চারটি সূত্রের সাহায্যে অনুসিদ্ধান্ত নির্ণয়ের পদ্ধতি দেখানো হয়েছে। এ ছাড়া বীজগণিতীয় সূত্র ও অনুসিদ্ধান্ত প্রয়োগ করে বীজগণিতীয় রাশির মান নির্ণয় ও উৎপাদকে বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। আবার বীজগণিতীয় রাশির সাহায্যে ভাজ্য, ভাজক, গুণনীয়ক, গুণিতক সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এবং কীভাবে অনূর্ধ্ব তিনটি বীজগণিতীয় রাশির গ.সা.গু. ও ল.সা.গু. নির্ণয় করা যায় তা আলোচনা করা হয়েছে।
অধ্যায় শেষে শিক্ষার্থীরা – ➢ বর্গ নির্ণয়ে বীজগণিতীয় সূত্রের বর্ণনা ও প্রয়োগ করতে পারবে; ➢ বীজগণিতীয় সূত্র ও অনুসিদ্ধান্ত প্রয়োগ করে রাশির মান নির্ণয় করতে পারবে; ➢ বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে; ➢ গুণনীয়ক ও গুণিতক কী তা ব্যাখ্যা করতে পারবে; ➢ অনূর্ধ্ব তিনটি বীজগণিতীয় রাশির সাংখ্যিক সহগসহ গ.সা.গু. ও ল.সা.গু. নির্ণয় করতে পারবে।
৫·১ বীজগণিতীয় সূত্রাবলি
সূত্র ১। (a+b)2=a2+2ab+b2
প্রমাণ : (a+b)2 এর অর্থ (a+b) কে (a+b) দ্বারা গুণ।
∴(a+b)2=(a+b)(a+b) =a(a+b)+b(a+b) [বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ] =a2+ab+ba+b2 =a2+ab+ab+b2 ∴(a+b)2=a2+2ab+b2
দুটি রাশির যোগফলের বর্গ = ১ম রাশির বর্গ + ২ × ১ম রাশি × ২য় রাশি + ২য় রাশির বর্গ
Printed page 70
সূত্রটির জ্যামিতিক ব্যাখ্যা
ABCD একটি বর্গক্ষেত্র যার AB বাহু =a+b BC বাহু =a+b ∴ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =(বাহুর দৈর্ঘ্য)2 =(a+b)2 বর্গক্ষেত্রটিকে P,Q,R,S চারটি ভাগে ভাগ করা হয়েছে।
Figure
লেবেল: A, B, C, D, P, Q, R, S, a, b বর্ণনা: ABCD একটি বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য a+b। এটিকে চারটি অংশে ভাগ করা হয়েছে: বাহু a বিশিষ্ট বর্গক্ষেত্র P, বাহু a ও b বিশিষ্ট আয়তক্ষেত্র Q, বাহু a ও b বিশিষ্ট আয়তক্ষেত্র R, এবং বাহু b বিশিষ্ট বর্গক্ষেত্র S।
এখানে P ও S বর্গক্ষেত্র এবং Q ও R আয়তক্ষেত্র। আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =(দৈর্ঘ্য)2 এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ অতএব, P এর ক্ষেত্রফল =a×a=a2 Q এর ক্ষেত্রফল =a×b=ab R এর ক্ষেত্রফল =a×b=ab S এর ক্ষেত্রফল =b×b=b2 এখন, ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =(P+Q+R+S) এর ক্ষেত্রফল
∴(a+b)2=a2+ab+ab+b2 =a2+2ab+b2 ∴(a+b)2=a2+2ab+b2
অনুসিদ্ধান্ত ১। a2+b2=(a+b)2−2ab
আমরা জানি, (a+b)2=a2+2ab+b2 বা, (a+b)2−2ab=a2+2ab+b2−2ab [উভয়পক্ষ থেকে 2ab বিয়োগ করে] বা, (a+b)2−2ab=a2+b2
∴a2+b2=(a+b)2−2ab
উদাহরণ ১। (m+n) এর বর্গ নির্ণয় কর। সমাধান : (m+n) এর বর্গ =(m+n)2 =(m)2+2×m×n+(n)2 =m2+2mn+n2
উদাহরণ ২। (3x+4) এর বর্গ নির্ণয় কর। সমাধান : (3x+4) এর বর্গ =(3x+4)2 =(3x)2+2×3x×4+(4)2 =9x2+24x+16
Printed page 71
উদাহরণ ৩। (2x+3y) এর বর্গ নির্ণয় করো। সমাধান : (2x+3y) এর বর্গ =(2x+3y)2 =(2x)2+2×2x×3y+(3y)2 =4x2+12xy+9y2
উদাহরণ ৪। বর্গের সূত্র প্রয়োগ করে 105 এর বর্গ নির্ণয় করো। সমাধান : (105)2=(100+5)2 =(100)2+2×100×5+(5)2 =10000+1000+25 =11025
কাজ : সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করো। ১। x+2y ২। 3a+5b ৩। 5+2a ৪। 15 ৫। 103
সূত্র ২। (a−b)2=a2−2ab+b2 প্রমাণ : (a−b)2 এর অর্থ (a−b) কে (a−b) দ্বারা গুণ।
∴(a−b)2=(a−b)(a−b) =a(a−b)−b(a−b) =a2−ab−ba+b2 =a2−ab−ab+b2 ∴(a−b)2=a2−2ab+b2
দুটি রাশির বিয়োগফলের বর্গ = ১ম রাশির বর্গ – ২ × ১ম রাশি × ২য় রাশি + ২য় রাশির বর্গ
লক্ষ করি : দ্বিতীয় সূত্রটি প্রথম সূত্রের সাহায্যেও নির্ণয় করা যায়।
আমরা জানি, (a+b)2=a2+2ab+b2 এখন (a−b)2={(a+(−b)}2=a2+2×a×(−b)+(−b)2 [b এর পরিবর্তে −b বসিয়ে] =a2−2ab+b2
অনুসিদ্ধান্ত ২। a2+b2=(a−b)2+2ab
আমরা জানি, (a−b)2=a2−2ab+b2 বা, (a−b)2+2ab=a2−2ab+b2+2ab [উভয়পক্ষে 2ab যোগ করে] বা, (a−b)2+2ab=a2+b2 ∴a2+b2=(a−b)2+2ab
Printed page 72
উদাহরণ ৫। (p−q) এর বর্গ নির্ণয় করো। সমাধান : (p+q) এর বর্গ =(p−q)2 =(p)2−2×p×q+(q)2 =p2−2pq+q2
উদাহরণ ৬। (5x−3y) এর বর্গ নির্ণয় করো। সমাধান : (5x+3y) এর বর্গ =(5x−3y)2 =(5x)2−2×5x×3y+(3y)2 =25x2−30xy+9y2
উদাহরণ ৭। বর্গের সূত্র প্রয়োগ করে 98 এর বর্গ নির্ণয় করো। সমাধান : (98)2=(100−2)2 =(100)2−2×100×2+(2)2 =10000−400+4 =9604
কাজ : সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করো। ১। 5x−3 ২। ax−by ৩। 5x−6 ৪। 95
প্রথম ও দ্বিতীয় সূত্রের আরও কয়েকটি অনুসিদ্ধান্ত :
অনুসিদ্ধান্ত ৩। (a+b)2=a2+2ab+b2 =a2+b2−2ab+4ab [∵+2ab=−2ab+4ab] =a2−2ab+b2+4ab =(a−b)2+4ab ∴(a+b)2=(a−b)2+4ab
অনুসিদ্ধান্ত ৪। (a−b)2=a2−2ab+b2 =a2+b2+2ab−4ab [∵−2ab=+2ab−4ab] =a2+2ab+b2−4ab =(a+b)2−4ab ∴(a−b)2=(a+b)2−4ab
অনুসিদ্ধান্ত ৫। (a+b)2+(a−b)2=(a2+2ab+b2)+(a2−2ab+b2) =a2+2ab+b2+a2−2ab+b2 =2a2+2b2 =2(a2+b2) ∴(a+b)2+(a−b)2=2(a2+b2)
অনুসিদ্ধান্ত ৬। (a+b)2−(a−b)2=(a2+2ab+b2)−(a2−2ab+b2) =a2+2ab+b2−a2+2ab−b2 =4ab ∴(a+b)2−(a−b)2=4ab
Printed page 73
উদাহরণ ৮। a+b=7 এবং ab=9 হলে, a2+b2 এর মান নির্ণয় করো। সমাধান : আমরা জানি, a2+b2=(a+b)2−2ab =(7)2−2×9 =49−18 =31
উদাহরণ ৯। a+b=5 এবং ab=6 হলে, (a−b)2 এর মান নির্ণয় করো। সমাধান : আমরা জানি, (a−b)2=(a+b)2−4ab =(5)2−4×6 =25−24 =1
উদাহরণ ১০। p−p1=8 হলে, প্রমাণ করো যে, p2+p21=66
সমাধান : p2+p21=(p−p1)2+2×p×p1 [∵a2+b2=(a−b)2+2ab] =(8)2+2 =64+2 =66 (প্রমাণিত)
বিকল্প পদ্ধতি : দেওয়া আছে, p−p1=8
∴(p−p1)2=(8)2 [উভয়পক্ষকে বর্গ করে]
বা, p2−2×p×p1+(p1)2=64
বা, p2−2+p21=64
বা, p2+p21=64+2
∴p2+p21=66 (প্রমাণিত)
কাজ : ১। a+b=4 এবং ab=2 হলে, (a−b)2 এর মান নির্ণয় কর। ২। a−a1=5 হলে, দেখাও যে, a2+a21=27
Printed page 74
উদাহরণ ১১। (a+b+c) এর বর্গ নির্ণয় করো।
সমাধান : ধরি, a+b=p ∴(a+b+c)2 ={(a+b)+c}2 =(p+c)2 =p2+2pc+c2 =(a+b)2+2×(a+b)×c+c2 [p- এর মান বসিয়ে পাই] =a2+2ab+b2+2ac+2bc+c2 =a2+b2+c2+2ab+2bc+2ca
বিকল্প সমাধান : (a+b+c)2 ={(a+b)+c}2 =(a+b)2+2×(a+b)×c+c2 =a2+2ab+b2+2ac+2bc+c2 =a2+b2+c2+2ab+2ac+2bc =a2+b2+c2+2ab+2bc+2ca
কাজ : ১। a+b+c এর বর্গ নির্ণয় করো, যেখানে (b+c)=m ২। a+b+c এর বর্গ নির্ণয় করো, যেখানে (a+c)=n
উদাহরণ ১২। (x+y−z) এর বর্গ নির্ণয় করো। সমাধান : ধরি, x+y=m ∴(x+y−z)2={(x+y)−z}2 =(m−z)2 =m2−2mz+z2 =(x+y)2−2×(x+y)×z+z2 [m-এর মান বসিয়ে] =x2+2xy+y2−2xz−2yz+z2 =x2+y2+z2+2xy−2xz−2yz
উদাহরণ ১৩। (3x−2y+5z) এর বর্গ নির্ণয় করো। সমাধান : (3x−2y+5z) এর বর্গ ={(3x−2y)+5z}2 =(3x−2y)2+2×(3x−2y)×5z+(5z)2 [∵ ১ম রাশি 3x−2y, ২য় রাশি=5z ] =(3x)2−2×3x×2y+(2y)2+2×5z(3x−2y)+25z2 =9x2−12xy+4y2+30xz−20yz+25z2 =9x2+4y2+25z2−12xy+30xz−20yz
Printed page 75
উদাহরণ ১৪। সরল করো (2x+3y)2−2(2x+3y)(2x−5y)+(2x−5y)2 সমাধান : ধরি, 2x+3y=a এবং 2x−5y=b প্রদত্ত রাশি =a2−2ab+b2 =(a−b)2 ={(2x+3y)−(2x−5y)}2 [a ও b এর মান বসিয়ে] ={2x+3y−2x+5y}2 =(8y)2 =64y2
উদাহরণ ১৫। x=7 এবং y=6 হলে, 16x2−40xy+25y2 এর মান নির্ণয় করো। সমাধান : প্রদত্ত রাশি =16x2−40xy+25y2 =(4x)2−2×4x×5y+(5y)2 =(4x−5y)2 =(4×7−5×6)2 [x ও y এর মান বসিয়ে] =(28−30)2 =(−2)2 =(−2)×(−2) =4
কাজ : ১। (3x−2y−z) এর বর্গ নির্ণয় করো। ২। সরল কর : (5a−7b)2+2(5a−7b)(9b−4a)+(9b−4a)2 ৩। x=3 হলে, 9x2−24x+16 এর মান কত?
Loading the rest of the chapter…
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.