Mathematics chapter 10: Congruence and Similarity
সর্বসমতা ও সদৃশতা
- Mathematics
- Textbook pages 145-161
- 1 source
- 31,565 characters of context
Textbook (verbatim transcription): Congruence and Similarity
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents16ShowHide
- অধ্যায় শেষে শিক্ষার্থীরা –
- ১০·১ সর্বসমতা
- ১০·২ ত্রিভুজের সর্বসমতা
- উপপাদ্য ১ (বাহু-কোণ-বাহু উপপাদ্য)
- উপপাদ্য ২
- অনুশীলনী ১০·১
- উপপাদ্য ৩ (বাহু-বাহু-বাহু উপপাদ্য)
- উপপাদ্য ৪ (কোণ-বাহু-কোণ উপপাদ্য)
- উপপাদ্য ৫ (সমকোণী ত্রিভুজের অতিভুজ-বাহু উপপাদ্য)
- অনুশীলনী ১০·২
- ১০·৩ সদৃশতা
- ১০·৪ সদৃশ ত্রিভুজ
- ১০·৫ ত্রিভুজের সদৃশতার শর্ত
- ১০·৬ সদৃশ চতুর্ভুজ
- অনুশীলনী ১০·৩
- নমুনা প্রশ্ন
Printed page 145
দশম অধ্যায়
সর্বসমতা ও সদৃশতা
আমাদের চারদিকে বিভিন্ন আকৃতি ও আকারের বস্তু দেখতে পাই। এদের কিছু হুবহু সমান, আবার কিছু দেখতে একই রকম, কিন্তু সমান নয়। তোমাদের শ্রেণির শিক্ষার্থীদের প্রত্যেকের গণিত পাঠ্যপুস্তকটি আকৃতি, আকার ও ওজনে একই, সেগুলো সবদিক দিয়ে সমান বা সর্বসম। আবার একটি গাছের পাতাগুলোর আকৃতি একই হলেও আকারে ভিন্ন, পাতাগুলো দেখতে এক রকম বা সদৃশ। ফটোগ্রাফির দোকানে যখন আমরা মূলকপির অতিরিক্ত কপি চাই তা মূলকপির হুবহু সমান, বড়ো বা ছোটো করে চাইতে পারি। কপিটি যদি মূলকপির সমান হয় সেক্ষেত্রে কপি দুটি সর্বসম। কপিটি যদি মূলকপির চেয়ে বড়ো বা ছোটো হয় সেক্ষেত্রে কপি দুটি সদৃশ। এই অধ্যায়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই জ্যামিতিক ধারণা নিয়ে আলোচনা করব। আমরা আপাতত সমতলীয় ক্ষেত্রের সর্বসমতা ও সদৃশতা বিবেচনা করব।
অধ্যায় শেষে শিক্ষার্থীরা –
- বিভিন্ন জ্যামিতিক আকার ও আকৃতি হতে সর্বসম এবং সদৃশ আকার ও আকৃতি চিহ্নিত করতে পারবে;
- সর্বসমতা ও সদৃশতার মধ্যে পার্থক্য করতে পারবে;
- ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করতে পারবে;
- ত্রিভুজ ও চতুর্ভুজের সদৃশতা ব্যাখ্যা করতে পারবে;
- সর্বসমতা ও সদৃশতার বৈশিষ্ট্যের ভিত্তিতে সহজ সমস্যার সমাধান করতে পারবে।
১০·১ সর্বসমতা
নিচের সমতলীয় চিত্র দুটি দেখতে একই আকৃতি ও আকারের। চিত্র দুটি সর্বসম কিনা নিশ্চিত হওয়ার জন্য উপরিপাতন পদ্ধতি গ্রহণ করা যায়। এ পদ্ধতিতে প্রথম চিত্রের একটি অনুরূপ কপি করে দ্বিতীয়টির উপর রাখি। যদি চিত্রগুলো পরস্পরকে সম্পূর্ণরূপে আবৃত করে, তবে এরা সর্বসম। চিত্র F1 ও চিত্র F2 সর্বসম হলে, আমরা F1≅F2 দ্বারা প্রকাশ করি।
Figure
লেবেল: F1, (I), F2, (II) বর্ণনা: দুটি সমতলীয় ক্ষেত্র; বামে (I) নং চিত্র F1 এবং ডানে (II) নং চিত্র F2, যাদের আকার ও আকৃতি হুবহু একই।
দুটি রেখাংশ কখন সর্বসম হবে? চিত্রে দুই জোড়া রেখাংশ আঁকা হয়েছে। উপরিপাতন পদ্ধতিতে AB এর অনুরূপ কপি CD এর উপর রেখে দেখি যে, AB রেখাংশ CD রেখাংশকে ঢেকে দিয়েছে এবং A ও B বিন্দু যথাক্রমে C ও D বিন্দুর উপর পতিত হয়েছে। সুতরাং রেখাংশ দুটি সর্বসম। একই কাজ
Printed page 146
দ্বিতীয় জোড়া সরলরেখার জন্য করে দেখি যে, রেখাংশ দুটি সর্বসম নয়। লক্ষ করি, কেবল প্রথম জোড়া রেখাংশের দৈর্ঘ্য সমান।
Figure
লেবেল: A, B, C, D, (I), R, Q, R, S, (II) বর্ণনা: দুটি জোড়া রেখাংশ; (I) চিত্রে রেখাংশ AB ও CD, যাদের দৈর্ঘ্য সমান; (II) চিত্রে অসমান দৈর্ঘ্যের দুটি রেখাংশ RQ ও RS।
দুটি রেখাংশের দৈর্ঘ্য সমান হলে রেখাংশ দুটি সর্বসম। আবার বিপরীতভাবে, দুটি রেখাংশ সর্বসম হলে এদের দৈর্ঘ্য সমান।
দুইটি কোণ কখন সর্বসম হবে? চিত্রে 40∘ দুইটি কোণ আঁকা হয়েছে। উপরিপাতন পদ্ধতি গ্রহণ করে প্রথম চিত্রের একটি অনুরূপ কপি করে দ্বিতীয়টির উপর রাখি। B বিন্দু Q বিন্দুর উপর এবং BA রশ্মি QP রশ্মির উপর পতিত হয়েছে। লক্ষ করি, কোণ দুটির পরিমাপ সমান বলে BC রশ্মি QR রশ্মির উপর পতিত হয়েছে। অর্থাৎ ∠ABC≅∠PQR
Figure
লেবেল: B, C, A, 40°, (I), Q, R, P, 40°, (II) বর্ণনা: দুটি 40∘ কোণ; (I) চিত্রে ∠ABC=40∘ এবং (II) চিত্রে ∠PQR=40∘।
দুটি কোণের পরিমাপ সমান হলে কোণ দুটি সর্বসম। আবার বিপরীতভাবে, দুটি কোণ সর্বসম হলে এদের পরিমাপও সমান।
১০·২ ত্রিভুজের সর্বসমতা
একটি ত্রিভুজকে অপর একটি ত্রিভুজের উপর স্থাপন করলে যদি ত্রিভুজ দুটি সর্বতোভাবে মিলে যায়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হয়। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ও অনুরূপ কোণগুলো সমান। নিচের ΔABC ও ΔDEF সর্বসম।
Figure
লেবেল: A, B, C, D, E, F বর্ণনা: দুটি ত্রিভুজ ΔABC ও ΔDEF; শীর্ষবিন্দু যথাক্রমে A,B,C এবং D,E,F।
ΔABC ও ΔDEF সর্বসম হলে এবং A,B,C শীর্ষ যথাক্রমে D,E,F শীর্ষের উপর পতিত হলে
AB=DE,AC=DF,BC=EF
∠A=∠D,∠B=∠E,∠C=∠F হবে।
ΔABC ও ΔDEF সর্বসম বোঝাতে ΔABC≅ΔDEF লেখা হয়।
ত্রিভুজের সর্বসমতা প্রমাণের জন্য কী তথ্য প্রয়োজন? এ জন্য দলগতভাবে পরের পৃষ্ঠার কাজটি কর:
Printed page 147
কাজ
১। ΔABC একটি ত্রিভুজ আঁকো যেন AB=5 সে.মি., BC=6 সে.মি.এবং ∠B=60∘ হয়।
(ক) ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য এবং অন্য কোণ দুটি পরিমাপ করো।
(খ) তোমাদের পরিমাপগুলো তুলনা করো। কী দেখতে পাচ্ছ?
উপপাদ্য ১ (বাহু-কোণ-বাহু উপপাদ্য)
যদি দুটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দুটি পরস্পর সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হয়।
বিশেষ নির্বচন: মনে করি,
ΔABC ও ΔDEF এ AB=DE,AC=DF
এবং অন্তর্ভুক্ত ∠BAC= অন্তর্ভুক্ত ∠EDF
প্রমাণ করতে হবে যে, ΔABC≅ΔDEF
Figure
লেবেল: A, B, C, D, E, F বর্ণনা: দুটি ত্রিভুজ ΔABC ও ΔDEF; AB ও DE বাহুতে একটি করে দাগ (∣), AC ও DF বাহুতে দুটি করে দাগ (∣∣) এবং অন্তর্ভুক্ত কোণ ∠BAC ও ∠EDF কোণ-চিহ্নিত।
প্রমাণ
| ধাপ | যথার্থতা |
|---|---|
| (১) ΔABC কে ΔDEF এর উপর এমনভাবে স্থাপন করি যেন A বিন্দু D বিন্দুর উপর ও AB বাহু DE বাহু বরাবর এবং DE বাহুর যে পাশে F আছে C বিন্দু ঐপাশে পড়ে। এখন AB=DE বলে B বিন্দু অবশ্যই E বিন্দুর উপর পড়বে। | [ বাহুর সর্বসমতা ] |
| (২) যেহেতু ∠BAC=∠EDF এবং AB বাহু DE বাহুর উপর পড়ে, সুতরাং AC বাহু DF বাহু বরাবর পড়বে। | [ কোণের সর্বসমতা ] |
| (৩) AC=DF বলে C বিন্দু অবশ্যই F বিন্দুর উপর পড়বে। | [ বাহুর সর্বসমতা ] |
| (৪) এখন B বিন্দু E বিন্দুর উপর এবং C বিন্দু F বিন্দুর উপর পড়ে বলে BC বাহু অবশ্যই EF বাহুর সাথে পুরোপুরি মিলে যাবে। অতএব, ΔABC, ΔDEF এর উপর সমাপতিত হবে। ΔABC≅ΔDEF (প্রমাণিত) | [ দুটি বিন্দুর মধ্য দিয়ে একটি মাত্র সরলরেখা অঙ্কন করা যায় ] |
Printed page 148
উদাহরণ ১। চিত্রে, AO=OB,CO=OD
প্রমাণ কর যে, ΔAOD≅ΔBOC
প্রমাণ : ΔAOD এবং ΔBOC এ
AO=OB,CO=OD দেওয়া আছে
এবং তাদের অন্তর্ভুক্ত ∠AOD= অন্তর্ভুক্ত ∠BOC
[বিপ্রতীপ কোণ পরস্পর সমান]।
∴ΔAOD≅ΔBOC [বাহু-কোণ-বাহু উপপাদ্য] (প্রমাণিত)
Figure
লেবেল: D, B, O, A, C বর্ণনা: পরস্পরছেদী রেখাংশ AB ও CD বিন্দু O-তে ছেদ করেছে এবং ΔAOD ও ΔBOC ত্রিভুজদ্বয় গঠিত হয়েছে; AO=OB একক দাগ (∣) দ্বারা এবং DO=CO দ্বৈত দাগ (∣∣) দ্বারা চিহ্নিত।
উপপাদ্য ২
যদি কোনো ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয়, তবে এদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হবে।
বিশেষ নির্বচন : মনে করি, ABC ত্রিভুজে AB=AC।
প্রমাণ করতে হবে যে, ∠ABC=∠ACB।
অঙ্কন : ∠BAC এর সমদ্বিখণ্ডক AD আঁকি যেন তা BC কে D বিন্দুতে ছেদ করে।
প্রমাণ : ΔABD এবং ΔACD এ
(১) AB=AC (প্রদত্ত)
(২) AD সাধারণ বাহু এবং
(৩) অন্তর্ভুক্ত ∠BAD= অন্তর্ভুক্ত ∠CAD (অঙ্কনানুসারে)
সুতরাং, ΔABD≅ΔACD [বাহু-কোণ-বাহু উপপাদ্য]
∴∠ABD=∠ACD অর্থাৎ, ∠ABC=∠ACB (প্রমাণিত)
Figure
লেবেল: A, B, D, C বর্ণনা: ত্রিভুজ ABC; বাহু AB=AC এক দাগ (∣) দ্বারা চিহ্নিত, A শীর্ষ থেকে কোণের সমদ্বিখণ্ডক রেখা AD বাহু BC-এর ওপর D বিন্দুতে মিলিত হয়েছে এবং ∠BAC-এর সমদ্বিখণ্ডক চিহ্নিত।
অনুশীলনী ১০·১
১। চিত্রে, CD, AB এর লম্ব সমদ্বিখণ্ডক,
প্রমাণ করো যে ΔADC≅ΔBDC
Figure
লেবেল: C, A, D, B বর্ণনা: ত্রিভুজ ABC; শীর্ষ C থেকে ভূমি AB-এর মধ্যবিন্দু D-তে লম্ব CD; AD ও DB বাহুতে সমান দাগ (∣) এবং D বিন্দুতে সমকোণ চিহ্ন।
২। চিত্রে, CD=CB এবং ∠DCA=∠BCA
প্রমাণ করো যে, AB=AD
Figure
লেবেল: D, C, A, B বর্ণনা: চতুর্ভুজ ABCD যেখানে কর্ণ AC; CD ও CB বাহুতে দ্বৈত দাগ (∣∣) এবং ∠DCA=∠BCA কোণদ্বয় চিহ্নিত।
৩। চিত্রে, ∠BAC=∠ACD এবং AB=DC
প্রমাণ করো যে, AD=BC, ∠CAD=∠ACB
এবং ∠ADC=∠ABC
Figure
লেবেল: D, C, A, B বর্ণনা: চতুর্ভুজ ABCD এবং কর্ণ AC।
৪। প্রমাণ করো যে, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু বাদে অপর বাহু উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ দুটি পরস্পর সমান।
Printed page 149
৫। চিত্রে, AD=AE,BD=CE
এবং ∠AEC=∠ADB
প্রমাণ করো যে, AB=AC
Figure
লেবেল: E, B, A, C, D বর্ণনা: বিন্দু A থেকে নির্গত দুটি রেখাংশ AE ও AD; AE-এর উপর B বিন্দু এবং AD-এর উপর C বিন্দু অবস্থিত; রেখাংশ BD ও CE পরস্পরকে ছেদ করেছে।
৬। চিত্রে, ΔABC এবং ΔDBC দুটি সমদ্বিবাহু ত্রিভুজ।
প্রমাণ করো যে, ΔABD≅ΔACD
Figure
লেবেল: A, B, D, C বর্ণনা: একই ভূমি BC-এর ওপর অবস্থিত দুটি সমদ্বিবাহু ত্রিভুজ ΔABC ও ΔDBC, যেখানে শীর্ষদ্বয় A ও D যুক্ত।
৭। প্রমাণ করো যে, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু থেকে বিপরীত বাহুদ্বয়ের উপর অঙ্কিত মধ্যমাদ্বয় সমান।
৮। প্রমাণ করো যে, সমবাহু ত্রিভুজের কোণগুলো পরস্পর সমান।
Loading the rest of the chapter…
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.