Bangla Grammar and Composition chapter 3: Sandhi
সন্ধি
- Bangla Grammar and Composition
- Textbook pages 16-24
- 1 source
- 12,489 characters of context
Textbook (verbatim transcription): Sandhi
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents24ShowHide
- সন্ধি
- ৩.১ সন্ধি
- স্বরসন্ধি : সূত্র ও উদাহরণ
- ১. অ, আ ধ্বনির সন্ধি
- ২. ই, ঈ ধ্বনির সন্ধি
- ৩. উ, ঊ ধ্বনির সন্ধি
- ২. অ/আ, ই/ঈ ধ্বনির সন্ধি
- ৩. অ/আ, উ/ঊ ধ্বনির সন্ধি
- ৪. অ/আ, ঋ ধ্বনির সন্ধি
- ৫. অ/আ, এ/ঐ ধ্বনির সন্ধি
- ৬. অ/আ, ও/ঔ ধ্বনির সন্ধি
- ৭. ই/ঈ-এর পর ভিন্ন ধ্বনির সন্ধি
- ৮. উ/ঊ-এর পর ভিন্ন ধ্বনির সন্ধি
- ৯. এ/ঐ-এর পর ভিন্ন ধ্বনির সন্ধি
- ১০. ও/ঔ-এর পর ভিন্ন ধ্বনির সন্ধি
- ব্যঞ্জনসন্ধি : সূত্র ও উদাহরণ
- ১. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনির সন্ধি
- ২. ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি
- ৩. ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনির সন্ধি
- বিসর্গসন্ধি
- ১. বিসর্গ ও স্বরধ্বনির সন্ধি
- ২. বিসর্গ ও ব্যঞ্জনধ্বনির সন্ধি
- বিসর্গ সন্ধির কিছু ব্যতিক্রম :
- ৩.৩ কর্ম-অনুশীলন
Printed page 16
তৃতীয় পরিচ্ছেদ
সন্ধি
৩.১ সন্ধি
৩.২ বিসর্গ সন্ধি
৩.৩ কর্ম-অনুশীলন
৩.১ সন্ধি
মানুষ কথা বলার সময় কথার গতি বৃদ্ধি পায়। দ্রুত কথা বলার সময় কখনো কখনো দুটো শব্দের কাছাকাছি থাকা দুটো ধ্বনির উচ্চারণ একত্র হয়ে যায়। ব্যাকরণে একে সন্ধি বলা হয়। যেমন: 'আমি বিদ্যা আলয়ে যাব।' বাক্যটি বলার সময় 'আমি বিদ্যালয়ে যাব' হয়ে যায়। এখানে 'বিদ্যা'-এর 'আ'-ধ্বনি এবং 'আলয়'-এর 'আ'-ধ্বনি মিলে গেছে। ড. মুহম্মদ শহীদুল্লাহ্ লিখেছেন : দুটি বর্ণ অত্যন্ত নিকটবর্তী হলে উচ্চারণের সুবিধার জন্য উভয়ের মিলন হয়ে এক বর্ণ বা একের রূপান্তর বা একের লোপ বা উভয়ের রূপান্তর হলে— এরূপ মিলনকে সন্ধি বলে।
এই সংজ্ঞার্থের আলোকে বলা চলে : পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয়, তবে তাকে সন্ধি বলে।
সন্ধি শব্দের অর্থ মিলন। দুটো ধ্বনির সন্ধিতে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনির মিলন ঘটে। সন্ধির ফলে নতুন নতুন শব্দের সৃষ্টি হয়। কথা বলার সময় শব্দের উচ্চারণ সহজ হয়। ভাষা সংক্ষিপ্ত হয় এবং শুনতে ভালো লাগে।
সন্ধিতে ধ্বনির চার ধরনের মিলন হয় :
১. উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়।
২. একটি ধ্বনি বদলে যায়।
৩. একটি ধ্বনি লোপ পায়।
৪. উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনির সৃষ্টি হয়।
Printed page 17
সন্ধি প্রধানত দুই ধরনের : ১. স্বরসন্ধি ২. ব্যঞ্জনসন্ধি।
স্বরসন্ধি : সূত্র ও উদাহরণ
১. স্বরসন্ধি : স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে স্বরসন্ধি বলে। যেমন :
| সোনা + আলি = সোনালি | রুপা + আলি = রুপালি |
| মিথ্যা + উক = মিথ্যুক | কুড়ি + এক = কুড়িক |
| মা + এর = মায়ের |
১. অ, আ ধ্বনির সন্ধি
| সূত্র | উদাহরণ | |
|---|---|---|
| অ + অ = আ ( া ) | নব + অন্ন = নবান্ন | পরম + অণু = পরমাণু |
| অ + আ = আ ( া ) | জল + আশয় = জলাশয় | পাঠ + আগার = পাঠাগার |
| আ + অ = আ ( া ) | কথা + অমৃত = কথামৃত | আশা + অতীত = আশাতীত |
| আ + আ = আ ( া ) | বিদ্যা + আলয় = বিদ্যালয় | মহা + আশয় = মহাশয় |
২. ই, ঈ ধ্বনির সন্ধি
| সূত্র | উদাহরণ | |
|---|---|---|
| ই + ই = ঈ (ী) | অতি + ইত = অতীত | রবি + ইন্দ্র = রবীন্দ্র |
| ই + ঈ = ঈ (ী) | পরি + ঈক্ষা = পরীক্ষা | অধি + ঈশ্বর = অধীশ্বর |
| ঈ + ই = ঈ (ী) | শচী + ইন্দ্র = শচীন্দ্র | মহী + ইন্দ্র = মহীন্দ্র |
| ঈ + ঈ = ঈ (ী) | শ্রী + ঈশ = শ্রীশ | পৃথিবী + ঈশ্বর = পৃথিবীশ্বর |
৩. উ, ঊ ধ্বনির সন্ধি
| সূত্র | উদাহরণ | |
|---|---|---|
| উ + উ = ঊ (ূ) | কটু + উক্তি = কটূক্তি | মরু + উদ্যান = মরূদ্যান |
| উ + ঊ = ঊ (ূ) | লঘু + ঊর্মি = লঘূর্মি | বহু + ঊর্ধ্ব = বহূর্ধ্ব |
| ঊ + উ = ঊ (ূ) | বধূ + উৎসব = বধূৎসব | বধূ + উক্তি = বধূক্তি |
| ঊ + ঊ = ঊ (ূ) | ভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব |
২. অ/আ, ই/ঈ ধ্বনির সন্ধি
| সূত্র | উদাহরণ | |
|---|---|---|
| অ/আ + ই/ঈ = এ (ে) | স্ব + ইচ্ছা = স্বেচ্ছা | যথা + ইষ্ট = যথেষ্ট |
| অপ + ঈক্ষা = অপেক্ষা | মহা + ঈশ্বর = মহেশ্বর |
Printed page 18
৩. অ/আ, উ/ঊ ধ্বনির সন্ধি
| সূত্র | উদাহরণ | |
|---|---|---|
| অ/আ + উ/ঊ = ও (ো) | সূর্য + উদয় = সূর্যোদয় | কথা + উপকথন = কথোপকথন |
| চল + ঊর্মি = চলোর্মি | মহা + ঊর্মি = মহোর্মি |
৪. অ/আ, ঋ ধ্বনির সন্ধি
| সূত্র | উদাহরণ | |
|---|---|---|
| অ/আ + ঋ = অর ( র্ ) | দেব + ঋষি = দেবর্ষি | রাজা + ঋষি = রাজর্ষি |
| অ/আ + ঋত = আর | শীত + ঋত = শীতার্ত | ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত |
৫. অ/আ, এ/ঐ ধ্বনির সন্ধি
| সূত্র | উদাহরণ | |
|---|---|---|
| অ/আ + এ/ঐ = ঐ (ৈ) | জন + এক = জনৈক | তথা + এব = তথৈব |
| মত + ঐক্য = মতৈক্য | মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য |
৬. অ/আ, ও/ঔ ধ্বনির সন্ধি
| সূত্র | উদাহরণ | |
|---|---|---|
| অ/আ + ও/ ঔ = ঔ (ৌ) | জল + ওকা = জলৌকা | মহা + ওষধি = মহৌষধি |
| চিত্ত + ঔদার্য = চিত্তৌদার্য | মহা + ঔষধ = মহৌষধ |
৭. ই/ঈ-এর পর ভিন্ন ধ্বনির সন্ধি
| সূত্র | উদাহরণ | |
|---|---|---|
| ই/ঈ + অ/আ = য (্য/্যা) | অতি + অন্ত = অত্যন্ত | নদী + অম্বু = নদ্যম্বু |
| ইতি + আদি = ইত্যাদি | মসী + আধার = মস্যাধার | |
| ই/ঈ + উ/ঊ = য (্যু/্যূ) | অতি + উক্তি = অত্যুক্তি | প্রতি + ঊষ = প্রত্যূষ |
| ই/ঈ + এ = য (্যে) | প্রতি + এক = প্রত্যেক |
৮. উ/ঊ-এর পর ভিন্ন ধ্বনির সন্ধি
| সূত্র | উদাহরণ | |
|---|---|---|
| উ/ঊ + অ/আ = ব/বা | সু + অল্প = স্বল্প | সু + আগত = স্বাগত |
| উ/ঊ + ই/ঈ = বি/বী | অনু + ইত = অন্বিত | তনু + ঈ = তন্বী |
| উ/ঊ + এ = বে | অনু + এষণ = অন্বেষণ |
৯. এ/ঐ-এর পর ভিন্ন ধ্বনির সন্ধি
| সূত্র | উদাহরণ | |
|---|---|---|
| এ/ঐ + অ/আ = অয়/আয় | নে + অন = নয়ন | নৈ + অক = নায়ক |
১০. ও/ঔ-এর পর ভিন্ন ধ্বনির সন্ধি
| সূত্র | উদাহরণ | |
|---|---|---|
| ও/ঔ + অ/আ = অব/আব | পো + অন = পবন | গো + আদি = গবাদি |
| লো + অন = লবণ | পৌ + অক = পাবক | |
| ও/ঔ + ই = অব/আব | পো + ইত্র = পবিত্র | নৌ + ইক = নাবিক |
| ও/ঔ + উ = আব | ভৌ + উক = ভাবুক | |
| ও/ঔ + এ = অব | গো + এষণা = গবেষণা |
Printed page 19
ব্যঞ্জনসন্ধি : সূত্র ও উদাহরণ
২. ব্যঞ্জনসন্ধি : স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে। যেমন :
| কাঁচা + কলা = কাঁচকলা | নাতি + বৌ = নাতবৌ |
| ছোট + দা = ছোড়দা | উৎ + চারণ = উচ্চারণ |
১. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনির সন্ধি
| সূত্র | উদাহরণ |
|---|---|
| অ + ছ = চ্ছ | প্র + ছদ = প্রচ্ছদ |
| আ + ছ = চ্ছ | কথা + ছলে = কথাচ্ছলে |
| ই + ছ = চ্ছ | পরি + ছদ = পরিচ্ছদ |
| উ + ছ = চ্ছ | তরু + ছায়া = তরুচ্ছায়া |
২. ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি
| সূত্র | উদাহরণ |
|---|---|
| ক্ + অ = গ | দিক্ + অন্ত = দিগন্ত |
| ট্ + আ = ড> ড় | ষট্ + আনন = ষড়ানন |
| ত্ + অ = দ | তৎ + অন্ত = তদন্ত |
| প্ + অ = ব | সুপ্ + অন্ত = সুবন্ত |
৩. ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনির সন্ধি
| সূত্র | উদাহরণ | |
|---|---|---|
| ত্ + চ/ছ = চ্চ/চ্ছ | উৎ + চারণ = উচ্চারণ | উৎ + ছেদ = উচ্ছেদ |
| দ্ + চ/ছ = চ্চ/চ্ছ | বিপদ্ + চয় = বিপচ্চয় | বিপদ্ + ছায়া = বিপচ্ছায়া |
| ত্ + জ/ঝ = জ্জ/জ্ঝ | যাবৎ + জীবন = যাবজ্জীবন | কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা |
| দ্ + জ = জ্জ | বিপদ্ + জনক = বিপজ্জনক | |
| ত্ + ড = ড্ড | উৎ + ডীন = উড্ডীন | |
| ত্ + ল = ল্ল | উৎ + লিখিত = উল্লিখিত | |
| ত্ + শ = চ্ছ | চলৎ + শক্তি = চলচ্ছক্তি | |
| ত্ + হ = দ্ধ | তৎ + হিত = তদ্ধিত | |
| দ্ + হ = দ্ধ | পদ্ + হতি = পদ্ধতি |
Printed page 20
| সূত্র | উদাহরণ | |
|---|---|---|
| ক্ + দ = গ্ + দ | বাক্ + দান = বাগদান | |
| ক্ + ব = গ্ + ব | দিক্ + বিজয় = দিগ্বিজয় | |
| ট্ + য = ড্ > ড় + য | ষট্ + যন্ত্র = ষড়যন্ত্র | |
| ত্ + গ = দ্ + গ | উৎ + গিরণ = উদ্গিরণ | |
| ত্ + ঘ = দ্ + ঘ | উৎ + ঘাটন = উদ্ঘাটন | |
| ত্ + ব = দ্ + ব | উৎ + বন্ধন = উদ্বন্ধন | |
| ত্ + ভ = দ্ + ভ | উৎ + ভব = উদ্ভব | |
| ত্ + র = দ্ + র | তৎ + রূপ = তদ্রূপ | |
| ক্ + ন = ঙ্ + ন | দিক্ + নির্ণয় = দিঙ্নির্ণয় | |
| ত্ + ম = ন্ + ম | তৎ + মধ্যে = তন্মধ্যে | |
| ত্ + ন = ন্ন | উৎ + নতি = উন্নতি | জগৎ + নাথ = জগন্নাথ |
| ত্ + ম = ন্ম | তৎ + ময় = তন্ময় | মৃৎ + ময় = মৃন্ময় |
| ম্ + ক = ঙ্/ং + ক | শম্ + কা = শঙ্কা | সম্ + কীর্ণ = সংকীর্ণ |
| ম্ + খ = ং + খ | সম্ + খ্যা = সংখ্যা | |
| ম্ + গ = ং + গ | সম্ + গীত = সংগীত | |
| ম্ + ঘ = ং + ঘ | সম্ + ঘাত = সংঘাত | |
| ম্ + চ = ঞ্চ | সম্ + চয় = সঞ্চয় | |
| ম্ + ত = ন্ত | সম্ + তাপ = সন্তাপ | |
| ম্ + দ = ন্দ | সম্ + দর্শন = সন্দর্শন | |
| ম্ + ধ = ন্ধ | সম্ + ধান = সন্ধান | |
| ম্ + ন = ন্ন | কিম্ + নর = কিন্নর | |
| ম্ + য = ং + য | সম্ + যম = সংযম | |
| ম্ + র = ং + র | সম্ + রক্ষণ = সংরক্ষণ | |
| ম্ + শ = ং + শ | সম্ + শয় = সংশয় | |
| ম্ + হ = ং + হ | সম্ + হার = সংহার |
Printed page 21
বিসর্গসন্ধি
বিসর্গ (ঃ)-এর সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয়, তাকে বিসর্গসন্ধি বলে। বিসর্গসন্ধিও এক ধরনের ব্যঞ্জনসন্ধি। উচ্চারণের দিক থেকে বিসর্গ দু রকম:
১. র্-জাত বিসর্গ : শব্দের শেষে র্ থাকলে উচ্চারণের সময় র্ লোপ পায় এবং র্-এর জায়গায় বিসর্গ (ঃ) হয়। উচ্চারণে র্ বজায় থাকে। যেমন : অন্তর > অন্তঃ + গত = অন্তর্গত (অন্তোর্গতো)।
৬. স্-জাত বিসর্গ : শব্দের শেষে স্ থাকলে সন্ধির সময় স্ লোপ পায় এবং স্-এর জায়গায় বিসর্গ ( ঃ ) হয়। উচ্চারণে স্ বজায় থাকে। যেমন : নমস্ > নমঃ + কার = নমস্কার ( নমোশ্ কার্ )।
বিসর্গসন্ধি দু-ভাবে সাধিত হয় :
১. বিসর্গ ( ঃ ) ও স্বরধ্বনি মিলে
২. বিসর্গ ( ঃ ) ও ব্যঞ্জনধ্বনি মিলে।
১. বিসর্গ ও স্বরধ্বনির সন্ধি
ক. অ-ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অ-ধ্বনি থাকলে বিসর্গ ও অ-ধ্বনি স্থলে ও-কার হয়। যেমন :
| ততঃ + অধিক = ততোধিক | যশঃ + অভিলাষ = যশোভিলাষ |
| বয়ঃ + অধিক = বয়োধিক |
খ. অ-ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অ, আ, উ-ধ্বনি থাকলে বিসর্গ ও অ-ধ্বনি মিলে র হয়। যেমন :
| পুনঃ + অধিকার = পুনরধিকার | প্রাতঃ + আশ = প্রাতরাশ |
| পুনঃ + আবৃত্তি = পুনরাবৃত্তি | পুনঃ + উক্ত = পুনরুক্ত |
Loading the rest of the chapter…
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.