Skip to content

Bangla Grammar and Composition chapter 11: Word Formation with Suffixes

প্রত্যয় দিয়ে শব্দ গঠন

  • Bangla Grammar and Composition
  • Textbook pages 32-36
  • 1 source
  • 11,285 characters of context

Textbook (verbatim transcription): Word Formation with Suffixes

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents2

Printed page 32

পরিচ্ছেদ ১১

প্রত্যয় দিয়ে শব্দ গঠন

শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, সেগুলোকে প্রত্যয় বলে। যেমন – বাঘ+আ=বাঘা; দিন+ইক = দৈনিক; দুল্+অনা = দোলনা; কৃ+তব্য = কর্তব্য।

শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ। উপরের উদাহরণে 'আ' ও 'ইক' তদ্ধিত প্রত্যয় এবং 'বাঘা' ও 'দৈনিক' হলো তদ্ধিতান্ত শব্দ।

অন্যদিকে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎপ্রত্যয় বলে। কৃৎপ্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ। উপরের উদাহরণে, 'অনা' ও 'তব্য' হলো কৃৎপ্রত্যয় এবং 'দোলনা' ও 'কর্তব্য' হলো কৃদন্ত শব্দ।

প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই। তবে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক সময়ে শব্দের অর্থ ও শ্রেণিপরিচয় বদলে যায়। নিচে প্রত্যয় দিয়ে গঠিত শব্দের উদাহরণ দেওয়া হলো:

প্রত্যয়শব্দ গঠনসাধিত শব্দপ্রত্যয়ের ধরন
-অশিশু+অশৈশবতদ্ধিত
জি+অজয়কৃৎ
-অকপঠ্+অকপাঠককৃৎ
নিন্দ্+অকনিন্দককৃৎ
-অটদাপ+অটদাপটতদ্ধিত
কপ্+অটকপটকৃৎ
-অনাদুল্+অনাদোলনাকৃৎ
খেল্+অনাখেলনাকৃৎ
-অনীয়মান্+অনীয়মাননীয়কৃৎ
দৃশ্+অনীয়দর্শনীয়কৃৎ
-অন্তউড়ু+অন্তউড়ন্তকৃৎ
মহ্+অন্তমহন্তকৃৎ
-অমকর্দ্+অমকর্দমকৃৎ
চর্+অমচরমকৃৎ
-আবাঘ+আবাঘাতদ্ধিত
পড়ু+আপড়াকৃৎ
শুন্+আশোনাকৃৎ
-আইঢাকা+আইঢাকাইতদ্ধিত
সিল্+আইসেলাইকৃৎ
-আওঘির্+আওঘেরাওকৃৎ
পাকড়ু+আওপাকড়াওকৃৎ

Printed page 33

-আনগাড়ি+আনগাড়োয়ানতদ্ধিত
শী+আনশয়ানকৃৎ
-আনাবিবি+আনাবিবিয়ানাতদ্ধিত
মুনশি+আনামুনশিয়ানাতদ্ধিত
-আনিবাবু+আনিবাবুয়ানিতদ্ধিত
শুন্+আনিশুনানিকৃৎ
-আনোবেত+আনোবেতানোতদ্ধিত
চাল্+আনোচালানোকৃৎ
-আমিপাগল+আমিপাগলামিতদ্ধিত
ছেলে+আমিছেলেমিতদ্ধিত
-আরিভিখ+আরিভিখারিতদ্ধিত
ধুন+আরিধুনারিতদ্ধিত
-আরুবোমা+আরুবোমারুতদ্ধিত
খোঁজ্+আরুখোঁজারুকৃৎ
-আলঘাট+আলঘাটালতদ্ধিত
মাত্+আলমাতালকৃৎ
-আলোজমক+আলোজমকালোতদ্ধিত
রস+আলোরসালোতদ্ধিত
-ইচাষ+ইচাষিতদ্ধিত
ভাজ্+ইভাজিকৃৎ
-ইকদিন+ইকদৈনিকতদ্ধিত
চরিত্র+ইকচারিত্রিকতদ্ধিত
-ইয়াজাল+ইয়াজালিয়া>জেলেতদ্ধিত
গা+ইয়াগাইয়া>গাইয়েকৃৎ
-ইলপঙ্ক+ইলপঙ্কিলতদ্ধিত
সল্+ইলসলিলকৃৎ
-ইষ্ণুচল্+ইষ্ণুচলিষ্ণুকৃৎ
সহ্+ইষ্ণুসহিষ্ণুকৃৎ
-ঈ (ইন্)প্রাণ+ঈপ্রাণীতদ্ধিত
স্থা+ঈস্থায়ীকৃৎ
-ঈনর+ঈনারীতদ্ধিত
ছাত্র+ঈছাত্রীতদ্ধিত
-ঈনগ্রাম+ঈনগ্রামীণতদ্ধিত
সর্বজন+ঈনসর্বজনীনতদ্ধিত
-ঈয়রাষ্ট্র+ঈয়রাষ্ট্রীয়তদ্ধিত
মিশর+ঈয়মিশরীয়তদ্ধিত

Printed page 34

-উঢাল+উঢালুতদ্ধিত
ঝাড়ু+উঝাড়কৃৎ
-উকপেট+উকপেটুকতদ্ধিত
মিশ্+উকমিশুককৃৎ
-উড়গর+উড়গরুড়তদ্ধিত
লেজ+উড়লেজুড়তদ্ধিত
-উয়ামাছ+উয়ামাছুয়াতদ্ধিত
পড়ু+উয়াপড়ুয়াকৃৎ
-ওয়াঘর+ওয়াঘরোয়াতদ্ধিত
লাগ্+ওয়ালাগোয়াকৃৎ
-ওয়ালাবাড়ি+ওয়ালাবাড়িওয়ালাতদ্ধিত
রিকশা+ওয়ালারিকশাওয়ালাতদ্ধিত
-কফলা+কফলকতদ্ধিত
চড়ু+কচড়ককৃৎ
-করবাজি+করবাজিকরতদ্ধিত
কারি+করকারিকরতদ্ধিত
-খানাছাপা+খানাছাপাখানাতদ্ধিত
ডাক্তার+খানাডাক্তারখানাতদ্ধিত
-ড়াগাছ+ড়াগাছড়াতদ্ধিত
চাম+ড়াচামড়াতদ্ধিত
-তমুচ্+তমুক্তকৃৎ
জ্ঞা+তজ্ঞাতকৃৎ
-তব্যকৃ+তব্যকর্তব্যকৃৎ
দা+তব্যদাতব্যকৃৎ
-তমআশি+তমআশিতমতদ্ধিত
দীর্ঘ+তমদীর্ঘতমতদ্ধিত
-তরএমন+তরএমনতরতদ্ধিত
অশ্ব+তরঅশ্বতরতদ্ধিত
-তাশত্রু+তাশত্রুতাতদ্ধিত
বহ্+তাবহতাকৃৎ
-তিচাক+তিচাকতিতদ্ধিত
কাট্+তিকাটতিকৃৎ
-ত্বকবি+ত্বকবিত্বতদ্ধিত
সতী+ত্বসতীত্বতদ্ধিত
-ত্রছদ্+ত্রছত্রকৃৎ
নী+ত্রনেত্রকৃৎ
-থচতুর্+থচতুর্থতদ্ধিত
কাশ+থকাষ্ঠকৃৎ
-দারঅংশী+দারঅংশীদারতদ্ধিত

Printed page 35

চুড়ি+দারচুড়িদারতদ্ধিত
-ননাতি+ননাতিনতদ্ধিত
-নারাঁধ্+নারান্নাকৃৎ
কাঁদ্+নাকান্নাকৃৎ
-পনাগিন্নি+পনাগিন্নিপনাতদ্ধিত
বেহায়া+পনাবেহায়াপনাতদ্ধিত
-বরস্থা+বরস্থাবরকৃৎ
চত্+বরচত্বরকৃৎ
-বাজধান্দা+বাজধান্দাবাজতদ্ধিত
ধোঁকা+বাজধোঁকাবাজতদ্ধিত
-বানদয়া+বানদয়াবানতদ্ধিত
জ্ঞান+বানজ্ঞানবানতদ্ধিত
-মানবুদ্ধি+মানবুদ্ধিমানতদ্ধিত
বৃধ্+মানবর্ধমানকৃৎ
-যসুন্দর+যসৌন্দর্যতদ্ধিত
কৃ+যকার্যকৃৎ
-রমধু+রমধুরতদ্ধিত
নম্+রনম্রকৃৎ
-লদীঘ+লদীঘলতদ্ধিত
অম্+লঅম্লকৃৎ
-লামেঘ+লামেঘলাতদ্ধিত
হাম্+লাহামলাকৃৎ
-সইমানান+সইমানানসইতদ্ধিত
চলন+সইচলনসইতদ্ধিত
-সেপানি+সেপানসেতদ্ধিত
ফিকা+সেফ্যাকাসেতদ্ধিত

প্রত্যয় যোগ করলে শব্দের অর্থ অনেক সময়ে বদলে যায়, যেমন –

অবজ্ঞা অর্থে: চোর→চোরা, বৃহৎ অর্থে: ডিঙি→ডিঙা, সদৃশ অর্থে: বাঘ→বাঘা, আগত অর্থে: দখিন→দখিনা, আদর অর্থে: কানু→ কানাই, জাত অর্থে: ঢাকা → ঢাকাই, ভাব অর্থে: ইতর → ইতরামি, নিন্দা অর্থে: জেঠা → জেঠামি, ভাব অর্থে: বাহাদুর → বাহাদুরি, পেশা অর্থে: ডাক্তার → ডাক্তারি, মালিক অর্থে: জমিদার → জমিদারি, উপকরণ অর্থে: মাটি → মেটে, নৈপুণ্য অর্থে: না → নেয়ে, রোগগ্রস্ত অর্থে: বাত → বেতো, যুক্ত অর্থে: টাক → টেকো, সংশ্লিষ্ট অর্থে: গাঁ → গেঁয়ো।

Printed page 36

Loading the rest of the chapter…

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.