Skip to content

Bangla Grammar and Composition chapter 42: Antonyms

বিপরীত শব্দ

  • Bangla Grammar and Composition
  • Textbook pages 118-120
  • 1 source
  • 5,466 characters of context

Textbook (verbatim transcription): Antonyms

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents2

Printed page 118

পরিচ্ছেদ ৪২

বিপরীত শব্দ

যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে, সেগুলোকে বিপরীত শব্দ বলে। বিপরীত শব্দ একে অন্যের পরিপূরক। যেমন, বিবাহিত–অবিবাহিত; পুরুষ–নারী; জীবিত–মৃত; পিতা–মাতা ইত্যাদি। এসব শব্দযুগলের একটি বৈশিষ্ট্য হলো, এগুলোর একটিকে অস্বীকার করার মানে অন্যটিকে স্বীকার করে নেওয়া। যদি কারো সম্পর্কে বলা হয় তিনি 'বিবাহিত', তবে বোঝায় যে তিনি 'অবিবাহিত' নন। আবার যদি বলা হয় তিনি 'অবিবাহিত', তবে বোঝায় তিনি 'বিবাহিত' নন।

শব্দের পূর্বে অ, অন, অনা, অপ, অব, অবি, দূর, না, নি, নির প্রভৃতি উপসর্গ যুক্ত করে বিপরীত শব্দ তৈরি করা যায়। যেমন – চেনা থেকে অচেনা; আদর থেকে অনাদর; নশ্বর থেকে অবিনশ্বর। তবে এমন বহু শব্দ রয়েছে যেগুলোর বিপরীত শব্দ গঠনগতভাবে আলাদা। যেমন – ধনী-গরিব, আদি-অন্ত, নিন্দা-প্রশংসা ইত্যাদি।

নিচে কিছু শব্দ এবং তার বিপরীত শব্দের উদাহরণ দেওয়া হলো।

শব্দবিপরীত শব্দ
অগ্রপশ্চাৎ
অচলসচল
অজ্ঞবিজ্ঞ
অতিবৃষ্টিঅনাবৃষ্টি
অধমউত্তম
অধমর্ণউত্তমর্ণ
অনুকূলপ্রতিকূল
অনুরক্তবিরক্ত
অনুরাগবিরাগ
অন্তরবাহির
অন্তরঙ্গাবহিরঙ্গা
অপ্রতিভসপ্রতিভ
অভিজ্ঞঅনভিজ্ঞ
অর্থঅনর্থ
অল্পঅধিক
অস্তিনাস্তি
আকর্ষণবিকর্ষণ
আচারঅনাচার
শব্দবিপরীত শব্দ
আত্মীয়অনাত্মীয়
আদানপ্রদান
আপনপর
আবশ্যকঅনাবশ্যক
আবির্ভাবতিরোভাব
আমদানিরপ্তানি
আয়ব্যয়
আশানিরাশা
আশুবিলম্ব
আস্তিকনাস্তিক
আস্থাঅনাস্থা
ইস্তফাযোগদান
ইহলোকপরলোক
ইহাউহা
উচ্চনীচ
উৎকর্ষঅপকর্ষ
উৎকণ্ঠাশান্তি
উৎসাহনিরুৎসাহ
শব্দবিপরীত শব্দ
উত্তরদক্ষিণ
উত্থানপতন
উদয়অস্ত
উদ্দিষ্টনিরুদ্দিষ্ট
উন্নতিঅবনতি
উপসর্গঅনুসর্গ
উপস্থিতঅনুপস্থিত
উপশমবৃদ্ধি
ঊর্ধ্বঅধ
এলোমেলোগোছানো
ওস্তাদসাগরেদ
কৃতজ্ঞঅকৃতজ্ঞ
কৃত্রিমস্বাভাবিক
কৃপণউদার
কেজোঅকেজো
কোমলকর্কশ
খাঁটিভেজাল

Printed page 119

খাতকমহাজন
খানিকঅধিক
খুঁতনিখুঁত
খুচরাপাইকারি
গরিষ্ঠলঘিষ্ঠ
গূঢ়ব্যক্ত
গৃহীসন্ন্যাসী
গ্রহণবর্জন
ঘাটতিবাড়তি
ঘাতপ্রতিঘাত
ঘাতকপালক
চেতনঅচেতন
জড়চেতন
জয়পরাজয়
জাগরণনিদ্রা
জোয়ারভাটা
জ্ঞানীমূর্খ
জ্ঞেয়অজ্ঞেয়
জ্বলননির্বাপণ
টাটকাবাসি
ঠকাজেতা
তফাতকাছে
তিরস্কারপুরস্কার
তেজীনিস্তেজ
ত্বরিতশ্লথ
দাতাগ্রহীতা
দীর্ঘহ্রস্ব
দুর্মতিসুমতি
দুষ্টশিষ্ট
দূরনিকট
দোষীনির্দোষ
ধনীদরিদ্র
ধর্মঅধর্ম
ধৃষ্টনম্র
নিশ্চেষ্টসচেষ্ট
নিদ্রিতজাগ্রত
নিন্দাপ্রশংসা
পণ্ডসফল
পথবিপথ
পাপীনিষ্পাপ
পুষ্টক্ষীণ
পূর্বপশ্চিম
প্রত্যক্ষপরোক্ষ
প্রফুল্লবিমর্ষ
প্রবলদুর্বল
প্রভুভৃত্য
প্রখরতাস্নিগ্ধতা
প্রাচীপ্রতীচী
প্রাচ্যপ্রতীচ্য
বন্ধনমুক্তি
বলবানদুর্বল
বাউণ্ডুলেসংসারী
বাচালস্বল্পভাষী
বাদীবিবাদী
বিচ্ছেদসন্ধি
বিশেষসামান্য
ব্যর্থসার্থক
ভয়সাহস
ভর্ৎসনাপ্রশংসা
ভিতরবাহির
ভিতুসাহসী
ভীরুনির্ভীক
ভূতভবিষ্যৎ
ভোঁতাধারালো
মানঅপমান
মিলনবিরহ
মুখ্যগৌণ
মৃদুপ্রবল
মৌনমুখর
যাচিতঅযাচিত
যুক্তবিযুক্ত
রতবিরত
রদচালু
রসিকবেরসিক
রিক্তপূর্ণ
রুগ্ণসুস্থ
রোগনীরোগ
লঘুগুরু
লাভক্ষতি
লেজমাথা
শিষ্টঅশিষ্ট
শীঘ্রবিলম্ব
সওয়ালজবাব
সংহতবিভক্ত
সচেষ্টনিশ্চেষ্ট
সজীবনির্জীব
সঞ্চয়অপচয়
সদয়নির্দয়
সম্ভাববিরোধ
সমস্তঅংশ
সম্বলনিঃসম্বল
সরবনীরব
সরসনীরস
সাকারনিরাকার
সাচ্চাভুয়া
সার্থকব্যর্থ
সুকৃতদুষ্কৃত
সুন্দরকুৎসিত
সুবহদুর্বহ
সুরভিনিন্দা
সুলভদুর্লভ
সুশীলদুঃশীল
সুশ্রীবিশ্রী
সৃষ্টিধ্বংস
স্থাবরঅস্থাবর
স্থিরচঞ্চল
স্বনামেবেনামে
স্বাবাসপ্রবাস
স্বমতপরমত
স্মৃতিবিস্মৃতি
হকনাহক
হরণপূরণ
হরদমহঠাৎ
হারজিত
হালসাবেক
হালকাভারী
হ্রাসবৃদ্ধি

Printed page 120

অনুশীলনী

সঠিক উত্তরে টিক চিহ্ন (√) দাও।

১. সাধারণত কতটি শব্দ পরস্পর বিপরীত শব্দ হয়?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি

২. বিপরীত শব্দ একে অন্যের কী?
ক. সমার্থক খ. পরিপূরক গ. ভিন্নার্থক ঘ. সদার্থক

৩. 'হ্রাস' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. বৃদ্ধি খ. বর্ধন গ. বেশি ঘ. অনেক

৪. 'অতিবৃষ্টি' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. ভারী বৃষ্টি খ. খুব বৃষ্টি গ. অল্প বৃষ্টি ঘ. অনাবৃষ্টি

৫. নিচের কোনটি 'ভূত' শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে?
ক. ভালো খ. পেতনি গ. ভবিষ্যৎ ঘ. ভীরু

৬. 'ভাটা' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. তেজ খ. জোয়ার গ. স্থাবর ঘ. ভারী

৭. 'চেতন' শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছে নিচের কোন শব্দটি?
ক. সচেতন খ. অচেতন গ. অবচেতন ঘ. অসচেতন

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.