Skip to content

Bangla Grammar and Composition chapter 43: Word Pairs

শব্দজোড়

  • Bangla Grammar and Composition
  • Textbook pages 121-125
  • 1 source
  • 8,529 characters of context

Textbook (verbatim transcription): Word Pairs

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents2

Printed page 121

পরিচ্ছেদ ৪৩

শব্দজোড়

বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে। অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

নিচে কিছু শব্দজোড়ের উদাহরণ উল্লেখ করা হলো।

অকুল – নীচ বংশঅবিহিত – অন্যায়ইস্ত্রি – ধোপার যন্ত্র
অকূল – তীরহীনঅভিহিত – কথিতস্ত্রী – পত্নী
অণু – ক্ষুদ্রতম অংশঅর্ঘ – দামউদ্যত – প্রবৃত্ত
অনু – পশ্চাৎঅর্ঘ্য – পূজার উপকরণউদ্ধত – অবিনীত
অনিষ্ট – ক্ষতিঅশক্ত – অক্ষমউপাদান – উপকরণ
অনিষ্ঠ – নিষ্ঠাহীনঅসক্ত – নির্লিপ্তউপাধান – বালিশ
অন্ত্য – শেষঅশ্ব – ঘোড়াওষধি – একবার ফলা গাছ
অন্তঃ – ভিতরঅশ্ম – পাথরঔষধি – ভেষজ উদ্ভিদ
অন্ন – ভাতআঁশ – তন্তুওষ্ঠ – ওপরের ঠোঁট
অন্য – অপরআঁষ – আমিষওষ্ঠ্য – ঠোঁট সম্পর্কিত
অন্যান্য – অপরাপরআদা – মসলাবিশেষকটি – কোমর
অনন্য – এককআধা – অর্ধেককোটি – শত লক্ষ
অপচয় – ক্ষতিআপণ – দোকানকড়া – আংটা
অবচয় – চয়নআপন – নিজকরা – কৃত
অপত্য – সন্তানআবরণ – আচ্ছাদনকতক – কিছু
অপথ্য – যা পথ্য নয়আভরণ – অলংকারকথক – বক্তা
অবগত – জানাআবৃতি – আবরণকপাল – ললাট
অপগত – দূরীভূতআবৃত্তি – কবিতাপাঠকপোল – গাল
অবদান – কীর্তিআভাস – ইঙ্গিতকমল – পদ্ম
অবধান – মনোযোগআবাস – বাসস্থানকোমল – নরম
অবিনীত – উদ্ধতআশা – আকাঙ্ক্ষাকরী – হাতি
অভিনীত – অভিনয় করাআসা – আগমনকড়ি – অর্থ
অবিরাম – অনবরতআসক্তি – অনুরাগকাঁচা – অপক্ব
অভিরাম – সুন্দরআসত্তি – নৈকট্যকাচা – ধোয়া

Printed page 122

কাঁচি – কান্তেগর্ব – অহংকারজলা – জলাশয়
কাছি – মোটা দড়িগর্ভ – পেটজ্বলা – পোড়া
কাঁটা – কণ্টকগা – শরীরজাম – ফলবিশেষ
কাটা – কর্তনগাঁ – গ্রামযাম – প্রহর
কাঁদা – ক্রন্দনগাথা – কাহিনিজাল – ফাঁদ
কাদা – পাঁকগাঁথা – গ্রন্থনজ্বাল – অগ্নিশিখা
কাক – পাখিবিশেষগাধা – গর্দভজালা – মাটির বড়ো পাত্র
কাঁখ – কাঁখালগাঁদা – ফুলবিশেষজ্বালা – যন্ত্রণা
কি – ক্রিয়াবিশেষণগোড়া – মূল অংশজিভ – জিহ্বা
কী – বিশেষণ/সর্বনামগোঁড়া – রক্ষণশীলজীব – প্রাণী
কিল – মুষ্টির আঘাতঘড়া – বড় কলসিজোর – শক্তি
কীল – খিলগড়া – তৈরি করাজোড় – জোড়া
কুজন – খারাপ লোকঘর – বাসগৃহজ্যেষ্ঠ – বড়ো
কূজন – পাখির ডাকগড় – তৈরি করাজ্যৈষ্ঠ – বাংলা দ্বিতীয় মাস
কুট – পর্বতঘোড়া – অশ্বজ্যোতি – আলো
কূট – জটিলঘোরা – ঘূর্ণনযতি – বিরাম
কুল – বংশচড় – চপেটাঘাতঝানু – পাকা
কূল – তীরচর – ভূমিবিশেষজানু – হাঁটু
কৃত – যা করা হয়েছেচারা – ছোটো গাছঝুড়ি – চাঙাড়ি
ক্রীত – কেনাচাড়া – জেগে ওঠাঝুরি – বটের শিকড়
কৃতজ্ঞ – উপকার স্বীকারকারীচির – দীর্ঘটিকা – রোগ প্রতিরোধক
কৃতঘ্ন – উপকারীর ক্ষতিকারীচীর – ছিন্নবস্ত্রটীকা – ব্যাখা
কৃতি – কাজচুর – নেশাগ্রস্তঠোকা – মৃদু আঘাত
কৃতী – কর্মকুশলচূর – চূর্ণঠকা – প্রতারিত হওয়া
ক্রোড় – কোলচ্যুত – আমডাকা – আহ্বান করা
ক্রোর – কোটিচ্যুত – স্খলিতঢাকা – আবৃত
খড় – তৃণছাঁদ – আকৃতিডাল – শাখা
খর – তীব্রছাদ – চালঢাল – বর্ম
খদ্দর – কাপড়ছাড় – ত্যাগডোল – ধান রাখার পাত্র
খদ্দের – গ্রাহকছার – অধমঢোল – বাদ্যযন্ত্র
খরা – রৌদ্রছোঁড়া – বালকঢাক – বাদ্যযন্ত্র
ক্ষরা – ক্ষরণছোরা – ছুরিডাক – যোগাযোগ ব্যবস্থা
খুর – পশুর পায়ের অংশজড় – অচেতনতত্ত্ব – গূঢ় অর্থ
ক্ষুর – কামানোর অস্ত্রজ্বর – রোগবিশেষতথ্য – জ্ঞাতব্য বিষয়
জমক – সমারোহতড়িৎ – বিদ্যুৎ
যমক – জোড়াত্বরিত – দ্রুত

Printed page 123

তরণী – নৌকানিতি – রোজপিন – আলপিন
তরুণী – যুবতীনীতি – নিয়মপীন – ভূল
তারা – নক্ষত্রনিত্য – প্রতিদিনপুত – পুত্র
তাড়া – তাড়নানৃত্য – নাচপূত – পবিত্র
তোড়া – গুচ্ছনিবৃত – আবৃতপুরি – লুচি
তোরা – তোমরানিভৃত – গোপনপুরী – নিকেতন
দন্ত – দাঁতনিরস্ত্র – অস্ত্রহীনপুরুষ – নর
দন্ত্য – দাঁত-বিষয়কনিরস্ত – ক্ষান্তপরুষ – কঠোর
দার – স্ত্রীনীড় – পাখির বাসাপূর্বাভাষ – মুখবন্ধ
দ্বার – দরজানীর – পানিপূর্বাভাস – পূর্বসংকেত
দারা – স্ত্রীপক্ষ – পাখাপ্রকার – রকম
দ্বারা – দিয়েপক্ষ্ম – চোখের পাতার লোমপ্রাকার – দেয়াল
দিন – দিবসপটল – অধ্যায়প্রকৃত – যথার্থ
দীন – দরিদ্রপটোল – সবজিবিশেষপ্রাকৃত – স্বাভাবিক
দীপ – প্রদীপপটাশ – রাসায়নিকবিশেষপ্রসাদ – অনুগ্রহ
দ্বীপ – জলবেষ্টিত ভূখণ্ডপটাস – ধন্যাত্মক শব্দপ্রাসাদ – বড়ো দালান
দূতী – নারী সংবাদবাহকপদ্য – কবিতাফোঁটা – বিন্দু
দ্যুতি – আলোপদ্ম – কমলফোটা – প্রস্ফুটিত
দৃপ্ত – বলিষ্ঠপরা – পরিধান করাবর্ষা – ঋতু
দীপ্ত – উজ্জ্বলপড়া – পাঠবর্শা – অস্ত্রবিশেষ
দেশ – রাজ্যপরিচ্ছেদ – পোশাকবা – অথবা
দ্বেষ – হিংসাপরিচ্ছেদ – অধ্যায়বাঁ – বাম
ধরণ – ধরাপরিষদ – সভাবাক – কথা
ধরন – প্রকারপারিষদ – সভাসদবাঁক – বাঁকা
ধাতৃ – বিধাতাপাট – উদ্ভিদবিশেষবাইশ – ২২ সংখ্যা
ধাত্রী – দাইপাঠ – পড়াবাইস – ধারালো যন্ত্র
ধাপ – সিঁড়ির সোপানপানি – জলবাধা – বিঘ্ন
দাপ – দাপটপাণি – হাতবাঁধা – বন্ধন
ধুম – প্রাচুর্যপার – তীরবাড়ি – ঘর
ধূম – ধোঁয়াপাড় – প্রান্তবারি – পানি
ধোয়া – ধৌতপারা – পারদবাণ – শর
ধোঁয়া – ধূমপাড়া – মহল্লাবান – বন্যা
নভ – আকাশপারি – সমর্থ হইবাণী – কথা
নব – নতুনপাড়ি – পারাপারবানি – গয়নার মজুরি
নারী – স্ত্রীলোকপিঠ – পৃষ্ঠবাদি – ফরিয়াদি
নাড়ি – শিরাপীঠ – স্থানবাদী – মতাদর্শী

Printed page 124

বাসি – টাটকা নয়মোড়ক – আচ্ছাদনীশান্ত – শিষ্ট
বাসী – বসবাসকারীমড়ক – মহামারীসান্ত – সসীম
বিচি – বীজযজ্ঞ – উৎসবশাপ – অভিশাপ
বীচি – ঢেউযোগ্য – উপযুক্তসাপ – সর্প
বিত্ত – ধনযুগ – কালশারি – স্ত্রী শালিক
বৃত্ত – গোলাকারযোগ – মিলনসারি – পঙ্‌ক্তি
বিনা – ব্যতীতরতি – পরিমাণশাল – গাছবিশেষ
বীণা – বাদ্যযন্ত্র বিশেষরথী – রথের আরোহীসাল – বছর
বিশ – ২০ সংখ্যালক্ষ – শত সহস্রশিকার – মৃগয়া
বিষ – গরললক্ষ্য – উদ্দেশ্যস্বীকার – অজ্ঞীকার
বিস্মিত – চমৎকৃতলণ্ঠন – বাতিশিল – পাথর
বিস্মৃত – ভুলে যাওয়ালুণ্ঠন – লুটতরাজশীল – চরিত্র
বৃন্ত – বোঁটালেশ – সামান্যশীষ – ধানের মঞ্জরি
বৃন্দ – সমূহলেস – ফিতাশিস – ধ্বনিবিশেষ
বেশি – অনেকশক – জাতিবিশেষশুচি – পবিত্র
বেশী – বেশধারীশখ – সাধসূচি – তালিকা
বোঁজা – বন্ধশকল – আঁশশোনা – শ্রবণ করা
বোঝা – ভারসকল – সবসোনা – স্বর্ণ
ভজন – প্রার্থনাসন – বছরশ্রবণ – কান
ভোজন – আহারস্বন – শব্দস্রবণ – ক্ষরণ
ভাষ – কথাশব – লাশশ্বশ্রু – শাশুড়ি
ভাস – দীপ্তিসব – সকলশ্মশ্রু – দাড়ি
ভাষা – কথাশমন – যমসর্গ – অধ্যায়
ভাসা – ভেসে থাকাসমন – আদালতের আদেশস্বর্গ – বেহেশ্‌ত
মতি – বুদ্ধিশয্যা – বিছানাসমর্থ – বলবান
মোতি – মুক্তাসজ্জা – সাজসামর্থ্য – যোগ্যতা
মরা – মৃতশর – তিরসম্প্রতি – আজকাল
মড়া – মৃতদেহস্বর – সুরসম্প্রীতি – সদ্ভাব
মাস – ৩০ দিনশরণ – আশ্রয়সাক্ষর – অক্ষর সংবলিত
মাষ – ডালবিশেষস্মরণ – স্মৃতিস্বাক্ষর – দস্তখত
মুখ – বদনশশা – ফলবিশেষসাধু – সৎ
মূক – বোবাস্বসা – বোনস্বাদু – স্বাদযুক্ত
মুখপত্র – ভূমিকাস্বাদ – আস্বাদহাড় – অস্থি
মূখপাত্র – প্রতিনিধিসাধ – ইচ্ছাহার – গলার মালা
মূর্খ – জ্ঞানহীনশাদী – বিয়ে
মুখ্য – প্রধানসাদী – অশ্বারোহী

Printed page 125

অনুশীলনী

সঠিক উত্তরে টিক চিহ্ন (√) দাও।

১. দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, সেগুলোকে কী বলে?
ক. বর্গ
খ. প্রবাদ
গ. শব্দজোড়
ঘ. শব্দদ্বৈত

২. শব্দজোড়ে শব্দের অর্থের পার্থক্য বোঝা যায় কীভাবে?
ক. প্রসঙ্গ বিবেচনায়
খ. সমাজ বিবেচনায়
গ. স্থান বিবেচনায়
ঘ. কাল বিবেচনায়

৩. 'অনু' এবং 'অণু' – এই শব্দ দুটির মধ্যে তফাত কোন ক্ষেত্রে?
ক. বানানে
খ. উচ্চারণে
গ. অর্থে
ঘ. বানানে ও অর্থে

৪. 'নিবৃত' ও 'নিভৃত' – শব্দজোড়ের মধ্যে মিল কোথায়?
ক. উচ্চারণে
খ. বানানে
গ. অর্থে
ঘ. শব্দশ্রেণিতে

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.