Skip to content

Bangla Sahapath chapter 7: Bahipir Word Meanings and Notes

বহিপীর

  • Bangla Sahapath
  • Textbook pages 93-93
  • 1 source
  • 1,831 characters of context

Textbook (verbatim transcription): Bahipir Word Meanings and Notes

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Printed page 93

বহিপীর – (দেদার হেসে) আপনি এইবার আমাকে বদ্দোয়া দিতেছেন। কিন্তু পীরের ঐ এক সুবিধা। কোন বদ্দোয়া পীরের গায়ে লাগে না। আসুন জমিদার সাহেব, আমরা আপনার জমিদারি রক্ষার ব্যবস্থা করি। হকিকুল্লাহ্!

[যবনিকা]

শব্দার্থ ও টীকা

বহিপীর – পির কথা বলত ‘বহি’ বা বইয়ের ভাষায়। তাই তার নাম হয়েছে বহিপির। [বর্তমান পাঠে নাটকের নাম হিসেবে লেখকের ব্যবহৃত ‘বহিপীর’ বানান অক্ষুণ্ণ রাখা হয়েছে।]

বজরা – ভ্রমণ-উপযোগী বিলাসবহুল কাঠের নৌকাবিশেষ।

মুরিদ – অনুসারী। পিরের অনুসারী।

লেবাস – পোশাক।

জোয়ান – যুবক। তরুণ।

সওয়াল – প্রশ্ন।

জবান – ভাষা। মুখের কথা।

ঢঙ – রীতি। এখানে বিভিন্ন রীতির ভাষা চালু থাকার বিষয়ে বোঝানো হয়েছে।

গূঢ়তত্ত্ব – গোপন রহস্য।

বরঞ্চ – বরং।

ক্ষিপ্র – দ্রুত।

সটান – সোজাসুজি। টানটান হয়ে।

অন্তঃসারশূন্য – ফাঁপা। সারবস্তু নেই এমন।

সংবিৎ – হুঁশ। এখানে জ্ঞান ফিরে পাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে।

খান্দানি – খানদান বা জাত ভালো যার। অভিজাত।

আলখাল্লা – ঢিলেঢালা জামাবিশেষ।

মকদ্দমা – মামলা।

দাওয়াই – ওষুধ।

মূর্তিবৎ – মূর্তির মতো। স্থির।

সঙ – ভাঁড়। সাধারণভাবে সার্কাসে বিচিত্র ধরনের পোশাক পরে দর্শকের মনোরঞ্জন করে এমন ব্যক্তি।

স্বতঃপ্রবৃত্ত – স্বেচ্ছায়। নিজের ইচ্ছায়।

সমীচীন – যৌক্তিক। যথাযথ।

বিমূঢ় – বিহ্বল। বিস্মিত হওয়া।

তরিকাবিহীন – আইন ও নীতি বহির্ভূত।

রুহানি শক্তি – রুহের শক্তি। আত্মিক ক্ষমতা।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.