Skip to content

Bangla Sahapath chapter 8: Bahipir Multiple Choice and Creative Questions

বহিপীর

  • Bangla Sahapath
  • Textbook pages 94-96
  • 1 source
  • 5,845 characters of context

Textbook (verbatim transcription): Bahipir Multiple Choice and Creative Questions

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents3

Printed page 94

অনুশীলনী

বহুনির্বাচনি প্রশ্ন

১। এমন ঝড় কখনো দেখিনি– উক্তিটি কার?
ক. হাশেমের
খ. তাহেরার
গ. খোদেজার
ঘ. বহিপীরের

২। ‘এক-আধটু ঠাট্টা-মস্করা করতেও শুরু করেছে’ – কারা এ কাজটি করতে শুরু করেছে?
ক. মাঝিরা
খ. সহপাঠীরা
গ. গ্রামের লোকেরা
ঘ. যাত্রীরা

৩। নদীতে খালি কী দেখতে পায় তাহেরা?
ক. নৌকা
খ. বজরা
গ. পদ্ম পলাশ
ঘ. কচুরিপানা

৪। কথ্য ভাষা সম্পর্কে বহিপীরের মত হলো—এটি
i. মাঠ ঘাটের ভাষা
ii. স্রষ্টার বাণী বহন করার উপযুক্ত
iii. খোদার বাণী বহন করার অনুপযুক্ত
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i ও iii

উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

তামগু মহাজনের জমি বেদখল হয়ে যাচ্ছে। সে কারণে তাঁর মনে শান্তি নেই। বাড়িতে না জানিয়ে তিনি জমি রক্ষার জন্য কোর্টে যান। এসব খরচের অর্থ জোগাড়ের জন্য বিপথ অবলম্বন করতে গিয়ে তার বোধোদয় হয়।

৫। উদ্দীপকের তামগু মহাজনের সাথে বহিপীর নাটকের যে চরিত্রটি সাদৃশ্যপূর্ণ—
ক. হকিকুল্লাহ্
খ. হাশেম আলি
গ. হাতেম আলি
ঘ. জমিদার গিন্নি

৬। কোন বৈশিষ্ট্যের কারণে উভয় চরিত্র সাদৃশ্যপূর্ণ?
ক. জমিদারিত্ব রক্ষার জন্য কঠিন পরীক্ষার সম্মুখীন।
খ. পীর সাহেবের প্রতারণার শিকার।
গ. সন্তান হারানোর জন্য কঠিন পরীক্ষার সম্মুখীন
ঘ. বজরায় দুর্ঘটনার শিকার।

উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মাতবর ধূর্তপ্রকৃতির লোক। বয়স হয়েছে অথচ স্বভাব বদলায়নি। বুড়ো বয়সে কবিরউদ্দিনের মেয়েকে বিয়ে করার ব্যবস্থা করে। কিন্তু বিয়ের রাতেই প্রতিবেশি রাজন মেয়েটিকে বিয়ে করে। পরবর্তীতে মাতবর তা মেনে নেয়।

৭। উদ্দীপকের শেষ অবস্থা মোকাবিলার মাধ্যমে বহিপীর নাটকের কোন চরিত্রের মিল আছে?
ক. বহিপীর
খ. হাশেম আলি
গ. হাতেম আলি
ঘ. হকিকুল্লাহ্

Printed page 95

৮। শেষ অবস্থার মোকাবিলায় উভয় চরিত্রে যে বৈশিষ্ট্যকে নির্দেশ করে তা হলো–
i. বুদ্ধিমত্তা
ii. বাস্তবজ্ঞানসম্পন্ন
iii. মানবিক চেতনা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i ও iii

উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

আব্দুল্লাহ গ্রামের স্কুলে মাস্টারি করেন। গ্রামের মানুষ তাকেও পির মনে করেন। কারণ, তাঁর বাবাও পির ছিলেন। সে কারণে গ্রামের একজন বয়স্ক লোক তাঁর পায়ে সালাম করতে যান। কিন্তু আব্দুল্লাহ এসবে বিশ্বাস করেন না। সেজন্য তিনি সালাম করতে না দিলে বয়স্ক লোক মনে করে বেহেস্তের পথটা কঠিন হয়ে গেল।

৯। উদ্দীপকের আব্দুল্লাহের কার্যক্রমে ‘বহিপীর’ নাটকের বিপরীত বৈশিষ্ট্যের চরিত্রটি হলো—
ক. হাশেম আলি
খ. হাতেম আলি
গ. হকিকুল্লাহ্
ঘ. বহিপীর

১০। বহিপীর নাটকের বিপরীতে কার্যক্রমে আব্দুল্লাহ চরিত্রে প্রকাশিত দিকটি হলো—
ক. ধূর্ততা
খ. ধৈর্যশীলতা
গ. কুসংস্কারমুক্ত
ঘ. ভণ্ডামি

সৃজনশীল প্রশ্ন

১। আজাদের বাবা নামকরা পির ছিলেন। কিন্তু আজাদ লেখাপড়া শিখেছেন। শহরে চাকরি করেন। দীর্ঘদিন পর গ্রামে বেড়াতে আসেন। গ্রামের মুরব্বি তার কাছে এসে তাকে সালাম করতে যায়। আজাদ সাহেব নিজেই তাকে সালাম করেন, কিন্তু মুরব্বি এ ঘটনায় নিজেকে পাপী মনে করেন। আরেকজন তার কাছে পানি পড়া নিতে আসে। তাকে আজাদ সাহেব বোঝানোর চেষ্টা করেন।

ক) ‘বহিপীর’ নাটকের প্রথম সংলাপটি কার?
খ) “বিয়ে হলো তকদিরের কথা”—এ কথাটি বুঝিয়ে বলো।
গ) উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রম ‘বহিপীর’ নাটকে প্রতিফলিত সমাজের কোন চিত্রকে ইঙ্গিত করে তা তুলে ধরো।
ঘ) উদ্দীপকের আজাদ চরিত্রটি ‘বহিপীর’ নাটকের বহিপিরের মতো ধর্মব্যবসায়ী নয়—মন্তব্যটি বিচার করো।

২। ভগ্নিপতি মারা যাওয়ার পর মঞ্জুর সাহেব তার ভগিনী মাজেদার দায়িত্ব নেয়। মাজেদাকে সে তার বাড়িতে নিয়ে আসে। দ্বিতীয়বার ভগিনীকে বিয়ে দিতে অনেক টাকা প্রয়োজন দেখা দেয়। তাই বাধ্য হয়ে মাজেদাকে এক ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মঞ্জুর সাহেবের স্ত্রী এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে এবং বিয়ে ভেঙে দেয়।

ক) সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয়?
খ) জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?
গ) উদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে ‘বহিপীর’ নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদৃশ্য তুলে ধরো।
ঘ) মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মাজেদা চরিত্রটি পুরোপুরি ‘বহিপীর’ নাটকের খোদেজা চরিত্র নয়—মন্তব্যটির যথার্থতা বিচার করো।

Printed page 96

৩। সুমির বাবা দিনমজুর। যৌতুকের টাকার অভাবে সুমির বাবা বৃদ্ধ মোড়লের সাথে তার বিয়ে ঠিক করে। সুমি রাজি না হয়ে কর্মের সন্ধানে বেরিয়ে পড়তে গেলে সবাই মিলে তাকে ধরে জোর করে বিয়ে দিতে চায়। তখন রাহুল প্রতিবাদ করে এ বিয়ে ঠেকায়। অবশেষে সে নিজেই বিনা যৌতুকে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।

ক) নৌকার সঙ্গে কিসের ধাক্কা লেগেছিল?
খ) “এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না”—এ কথাটি বুঝিয়ে বলো।
গ) উদ্দীপকের সুমি চরিত্রটি ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
ঘ) প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও ‘বহিপীর’ নাটকের হাশেম আলি অভিন্ন—মূল্যায়ন করো।

বর্ণনামূলক প্রশ্ন:

১। ক) ‘সূর্যাস্ত আইন’ জমিদার হাতেম আলীর জীবনকে কীভাবে প্রভাবিত করেছে?
খ) বহিপির ও হাতেম আলীর সম্পর্কের গতিপ্রকৃতি বিশ্লেষণ করো।

২। ক) ‘খোদা কাকে কীভাবে পরীক্ষা করেন তা বুঝিবার ক্ষমতা আমাদের নাই ।’– উক্তিটি কার? কেন তিনি এ কথা বলেছিলেন?
খ) ‘বহিপীর’ নাটকে নাট্যকার কোন কোন সামাজিক সমস্যার আলোকপাত করেছেন? উদাহরণসহ আলোচনা করো।

৩। ক) তাহেরা কেন বহিপিরের সাথে ফিরে যেতে চেয়েছিল? ব্যাখ্যা করো।
খ) হাশেমকে কি প্রতিবাদী চরিত্র বলা যায়? তোমার মন্তব্যের পক্ষে যুক্তি প্রদান করো।

৪। ক) ‘কথ্য ভাষা হইল মাঠ ঘাটের ভাষা, খোদার বাণী বহন করার উপযুক্ততা তাহার নাই ।’—এ উক্তি কে এবং কেন করেছিল?
খ) ‘নাটকে সাহস ও স্বাধীনতার প্রতীক হচ্ছে তাহেরা ।’—তাহেরা চরিত্রটির প্রধান বৈশিষ্ট্য নির্দেশপূর্বক এ মন্তব্য বিশ্লেষণ করো।

৫। ক) বহিপির চরিত্রের ইতিবাচক উপাদানগুলো চিহ্নিত করো।
খ) সমাজে প্রচলিত ধর্মীয় গোঁড়ামির যে চিত্র ‘বহিপীর’ নাটকে প্রতিফলিত তার পরিচয় দাও।

সমাপ্ত

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.