Chemistry chapter 4: Periodic Table
পর্যায় সারণি (Periodic Table)
- Chemistry
- Textbook pages 59-81
- 1 source
- 44,087 characters of context
Textbook (verbatim transcription): Periodic Table
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents16ShowHide
- পর্যায় সারণি
- (Periodic Table)
- ৪.১ পর্যায় সারণির পটভূমি (Background of Periodic Table)
- ৪.২ পর্যায় সারণির বৈশিষ্ট্য (Characteristics of the Periodic Table)
- ৪.৩ ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয় (Determination of the Position of Elements in the Periodic Table from Their Electronic Configuration)
- ৪.৪ ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণির মূল ভিত্তি
- ৪.৫ পর্যায় সারণির কিছু ব্যতিক্রম
- ৪.৬ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম (Periodic Properties of Elements)
- ৪.৭ বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম
- (The Special Names of Elements Present in Various Groups)
- ৪.৮ পর্যায় সারণির সুবিধা (Advantages of the Periodic Table)
- ৪.৯ পর্যায় সারণির একই গ্রুপের মৌলগুলো একই রকম রাসায়নিক ধর্ম প্রদর্শন করে (Elements in the Same Group in the Periodic Table Show similar Chemical Properties)
- নমুনা প্রশ্ন
- বহুনির্বাচনি প্রশ্ন
- সৃজনশীল প্রশ্ন
- সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন
Printed page 59
চতুর্থ অধ্যায়
পর্যায় সারণি
(Periodic Table)
Figure: একটি ভিন্ন ধরনের পর্যায় সারণি
বর্ণনা: গাঢ় কালো পটভূমিতে ছোট বর্গাকার ছবি দিয়ে সাজানো একটি পর্যায় সারণির ছক দেখানো হয়েছে। ছকের বিন্যাস পর্যায় সারণির সাধারণ আকারের মতো, তবে প্রতিটি ঘরে একটি করে ছবি বসানো হয়েছে; ছবিগুলোর বিস্তারিত লেবেল পড়া যায় না।
2016 সাল পর্যন্ত পৃথিবীতে মোট 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। রসায়ন অধ্যয়ন ও গবেষণার জন্য সব কয়টি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। মৌলিক পদার্থগুলোর মধ্যে কিছু মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে। যে সকল মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে তাদেরকে একই গ্রুপে রেখে সমগ্র মৌলিক পদার্থের জন্য একটি ছক তৈরি করার চেষ্টা দীর্ঘদিন থেকেই চলছিল। কয়েক শ বছর ধরে বিভিন্ন বিজ্ঞানীর প্রচেষ্টা, অনেক পরিবর্তন, পরিবর্ধনের ফলে আমরা মৌলগুলো সাজানোর এই ছকটি পেয়েছি, যেটা পর্যায় সারণি বা Periodic table নামে পরিচিত। এ পর্যায় সারণি রসায়নের জগতে বিজ্ঞানীদের এক অসামান্য অবদান। এ পর্যায় সারণি এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে কারও ভালো ধারণা থাকলে শুধু এই 118টি মৌলের বিভিন্ন ধর্ম নয় বরং এ সকল মৌল দ্বারা গঠিত অসংখ্য যৌগের ধর্মাবলি সম্পর্কে সাধারণ ধারণা জন্মে। এই অধ্যায়ে পর্যায়
Printed page 60
সারণি এবং পর্যায় সারণিতে অবস্থিত মৌলসমূহের বিভিন্ন ধর্ম ও বৈশিষ্ট্য সম্পর্কে একটি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এ অধ্যায় পাঠ শেষে আমরা
- পর্যায় সারণি বিকাশের পটভূমি বর্ণনা করতে পারব।
- মৌলের সর্ববহিঃস্তর শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাসের সাথে পর্যায় সারণির প্রধান গ্রুপগুলোর সম্পর্ক নির্ণয় করতে পারব (প্রথম 30টি মৌল)।
- একটি মৌলের পর্যায় শনাক্ত করতে পারব।
- পর্যায় সারণিতে কোনো মৌলের অবস্থান জেনে এর ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা করতে পারব।
- মৌলসমূহের বিশেষ নামকরণের কারণ বলতে পারব।
- পর্যায় সারণির গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।
- পর্যায় সারণির একই গ্রুপের মৌল দ্বারা গঠিত যৌগের একই ধরনের ধর্ম প্রদর্শন করতে পারব।
- পরীক্ষণের সময় কাচের যন্ত্রপাতির সঠিক ব্যবহার করতে পারব।
- পরীক্ষণ কাজে সতর্কতা অবলম্বন করতে পারব।
- পর্যায় সারণি অনুসরণ করে মৌলসমূহের ধর্ম অনুমানে আগ্রহ প্রদর্শন করতে পারব।
Printed page 61
৪.১ পর্যায় সারণির পটভূমি (Background of Periodic Table)
মানুষ প্রাচীনকাল থেকে বিক্ষিপ্তভাবে পদার্থ এবং তাদের ধর্ম সম্পর্কে যে সকল ধারণা অর্জন করেছিল পর্যায় সারণি হচ্ছে তার একটি সম্মিলিত রূপ। পর্যায় সারণি একজন বিজ্ঞানীর একদিনের পরিশ্রমের ফলে তৈরি হয়নি। অনেক বিজ্ঞানীর অনেক দিনের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই আধুনিক পর্যায় সারণি তৈরি হয়েছে।
1789 সালে ল্যাভয়সিয়ে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিংক এবং সালফার ইত্যাদি মৌলিক পদার্থসমূহকে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করেন। ল্যাভয়সিয়ের সময় থেকেই মৌলগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করার চিন্তাভাবনা শুরু হয় যেন একই ধরনের মৌলিক পদার্থগুলো একটি নির্দিষ্ট ভাগে থাকে।
1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনা লক্ষ করেন তিনটি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে। তিনি প্রথমে পারমাণবিক ভর অনুসারে তিনটি করে মৌল সাজান। এরপর তিনি লক্ষ করেন দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি, একে ডোবেরাইনারের ত্রয়ীসূত্র বলে। বিজ্ঞানী ডোবেরাইনার ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন।
1864 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করেন। এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় তবে যেকোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়।
1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন। সূত্রটি হলো: “মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়।”
এ সূত্র অনুসারে তিনি তখন পর্যন্ত আবিষ্কৃত 63টি মৌলকে 12টি আনুভূমিক সারি আর 8টি খাড়া কলামের একটি ছকে পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে সাজিয়ে দেখান যে, একই কলাম বরাবর সকল মৌলের ধর্ম একই রকমের এবং একটি সারির প্রথম মৌল থেকে শেষ মৌল পর্যন্ত মৌলগুলোর ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে। এই ছকের নাম দেওয়া হয় পর্যায় সারণি (Periodic Table)।
মেন্ডেলিফের পর্যায় সারণির আরেকটি সাফল্য হচ্ছে কিছু মৌলিক পদার্থের অস্তিত্ব সম্পর্কে সঠিক ভবিষ্যদ্বাণী। সে সময় মাত্র 63টি মৌল আবিষ্কৃত হওয়ার কারণে পর্যায় সারণির কিছু ঘর ফাঁকা থেকে যায়। মেন্ডেলিফ এই ফাঁকা ঘরগুলোর জন্য যে মৌলের ভবিষ্যদ্বাণী করেছিলেন পরবর্তীকালে সেগুলো সত্য প্রমাণিত হয়।
Printed page 62
Figure
লেবেল: গ্রুপ সংখ্যা; পারমাণবিক সংখ্যা; পর্যায় সংখ্যা; পারমাণবিক ভর; প্রতীক; মৌলের নাম; ল্যান্থানাইড সারির মৌল; অ্যাকটিনাইড সারির মৌল; পারমাণবিক সংখ্যা 57 থেকে 71; পারমাণবিক সংখ্যা 89 থেকে 103
পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর প্রতীক ইংরেজি নাম বাংলা নাম 1 1 H Hydrogen হাইড্রোজেন 3 7 Li Lithium লিথিয়াম 4 9 Be Beryllium বেরিলিয়াম 11 23 Na Sodium সোডিয়াম 12 24 Mg Magnesium ম্যাগনেসিয়াম 19 39 K Potassium পটাশিয়াম 20 40 Ca Calcium ক্যালসিয়াম 21 45 Sc Scandium স্ক্যানডিয়াম 22 48 Ti Titanium টাইটানিয়াম 23 51 V Vanadium ভ্যানাডিয়াম 24 52 Cr Chromium ক্রোমিয়াম 25 55 Mn Manganese ম্যাঙ্গানিজ 26 56 Fe Iron আয়রন 27 58 Co Cobalt কোবাল্ট 37 85.5 Rb Rubidium রুবিডিয়াম 38 88 Sr Strontium স্ট্রোনসিয়াম 39 89 Y Yttrium ইট্রিয়াম 40 91 Zr Zirconium জিরকোনিয়াম 41 93 Nb Niobium নিওবিয়াম 42 96 Mo Molybdenum মলিবডেনাম 43 98 Tc Technetium টেকনেসিয়াম 44 101 Ru Ruthenium রুথেনিয়াম 45 103 Rh Rhodium রোডিয়াম 55 133 Cs Caesium সিজিয়াম 56 137 Ba Barium বেরিয়াম পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 72 178.5 Hf Hafnium হাফনিয়াম 73 181 Ta Tantalum ট্যান্টালাম 74 184 W Tungsten ট্যাংস্টেন 75 186 Re Rhenium রেনিয়াম 76 190 Os Osmium অসমিয়াম 77 192 Ir Iridium ইরিডিয়াম 87 223 Fr Francium ফ্রান্সিয়াম 88 226 Ra Radium রেডিয়াম পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 104 261 Rf Rutherfordium রাদারফোর্ডিয়াম 105 262 Db Dubnium ডুবনিয়াম 106 263 Sg Seaborgium সিয়াবর্গিয়াম 107 262 Bh Bohrium বোরিয়াম 108 265 Hs Hassium হাসিয়াম 109 266 Mt Metrenium মিটরেনিয়াম
পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর প্রতীক ইংরেজি নাম বাংলা নাম 57 139 La Lanthanum ল্যান্থানাম 58 140 Ce Cerium সিরিয়াম 59 141 Pr Praseodymium প্রাসিওডিমিয়াম 60 144 Nd Neodymium নিওডিমিয়াম 61 145 Pm Promethium প্রোমেথিয়াম 62 150 Sm Samarium সামারিয়াম 63 152 Eu Europium ইউরোপিয়াম
পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর প্রতীক ইংরেজি নাম বাংলা নাম 89 227 Ac Actinium অ্যাকটিনিয়াম 90 232 Th Thorium থোরিয়াম 91 231 Pa Protactinium প্রোটেকটিনিয়াম 92 238 U Uranium ইউরেনিয়াম 93 237 Np Neptunium নেপচুনিয়াম 94 244 Pu Plutonium প্লুটোনিয়াম 95 243 Am Americium আমেরিসিয়াম বর্ণনা: মৌলের পর্যায় সারণি ছক। উপরের ছকে গ্রুপ সংখ্যা ১ থেকে ৯ পর্যন্ত ওপরে এবং পর্যায় সংখ্যা ১ থেকে ৭ পর্যন্ত বাঁ দিকে চিহ্নিত; প্রতিটি মৌলের ঘরে ওপরের বাঁ কোণে পারমাণবিক সংখ্যা, ডান কোণে পারমাণবিক ভর, মাঝখানে প্রতীক এবং নিচে ইংরেজি ও বাংলা নাম লেখা আছে। নিচের দুই সারি ল্যান্থানাইড ও অ্যাকটিনাইড সারির মৌল আলাদাভাবে দেখানো হয়েছে।
Printed page 63
Figure: আধুনিক পর্যায় সারণি
লেবেল: আধুনিক পর্যায় সারণি; গ্রুপ 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18
প্রতীক পারমাণবিক সংখ্যা ভর ইংরেজি নাম বাংলা নাম He 2 4 Helium হিলিয়াম B 5 11 Boron বোরন C 6 12 Carbon কার্বন N 7 14 Nitrogen নাইট্রোজেন O 8 16 Oxygen অক্সিজেন F 9 19 Fluorine ফ্লোরিন Ne 10 20 Neon নিয়ন Al 13 27 Aluminium অ্যালুমিনিয়াম Si 14 28 Silicon সিলিকন P 15 31 Phosphorus ফসফরাস S 16 32 Sulfur সালফার Cl 17 35.5 Cholorine ক্লোরিন Ar 18 40 Argon আর্গন Ni 28 59 Nickel নিকেল Cu 29 63.5 Copper কপার Zn 30 65 Zinc জিংক Ga 31 70 Gallium গ্যালিয়াম Ge 32 73 Germenium জার্মেনিয়াম As 33 75 Arsenic আর্সেনিক Se 34 79 Selenium সেলেনিয়াম Br 35 80 Bromine ব্রোমিন Kr 36 84 Krypton ক্রিপটন Pd 46 106 Palladium প্যালাডিয়াম Ag 47 108 Silver সিলভার Cd 48 112 Cadmium ক্যাডমিয়াম In 49 115 Indium ইন্ডিয়াম Sn 50 119 Tin টিন Sb 51 122 Antimony এন্টিমনি Te 52 128 Tellurium টেলুরিয়াম I 53 127 Iodine আয়োডিন Xe 54 131 Xenon জেনন Pt 78 195 Platinum প্ল্যাটিনাম Au 79 197 Gold গোল্ড Hg 80 201 Mercury মার্কারি Tl 81 204 Thallium থ্যালিয়াম Pb 82 207 Lead লেড Bi 83 209 Bismuth বিসমাথ Po 84 209 Polonium পোলোনিয়াম At 85 210 Astatine অ্যাস্টাটিন Rn 86 222 Radon রেডন Ds 110 269 Darmstadtium ডার্মস্টেডসিয়াম Rg 111 272 Roentgenium রন্টজেনিয়াম Cn 112 285 Copernicium কোপারনেসিয়াম Nh 113 284 Nihonium নিহোনিয়াম Fl 114 285 Flerovium ফ্লেরেভিয়াম Mc 115 288 Moscovium মস্কোভিয়াম Lv 116 293 Livermorium লিভারমোরিয়াম Ts 117 294 Tennessine টেনেসিন Og 118 294 Oganesson ওগানেসন Gd 64 157 Gadolinium গ্যাডোলিনিয়াম Tb 65 159 Terbium টার্বিয়াম Dy 66 163 Dysprosium ডিসপ্রোসিয়াম Ho 67 165 Holmium হলমিয়াম Er 68 167 Erbium আর্বিয়াম Tm 69 169 Thulium থুলিয়াম Yb 70 173 Ytterbium ইটারবিয়াম Lu 71 175 Lutetium লুটেসিয়াম Cm 96 247 Curium কুরিয়াম Bk 97 247 Berkelium বার্কেলিয়াম Cf 98 251 Californium ক্যালিফোর্নিয়াম Es 99 252 Einsteinium আইনস্টেনিয়াম Fm 100 257 Fermium ফার্মিয়াম Md 101 258 Mendelevium মেন্ডেলেভিয়াম No 102 259 Nobelium নোবেলিয়াম Lr 103 262 Lawrencium লরেনসিয়াম বর্ণনা: আধুনিক পর্যায় সারণির রঙিন ছক। ছকের ওপরে গ্রুপ 10 থেকে 18 এর নম্বর দেখানো হয়েছে এবং গ্রুপ 1 থেকে 9 এর ঘরগুলো ফাঁকা রাখা হয়েছে। প্রতিটি ঘরে উপরের বাঁ কোণে পারমাণবিক সংখ্যা, ডান কোণে ভর, মাঝে প্রতীক এবং নিচে ইংরেজি ও বাংলা নাম দেখানো হয়েছে। নিচে আলাদা করে ল্যান্থানাইড (Gd–Lu) ও অ্যাকটিনাইড (Cm–Lr) সারি দেখানো হয়েছে।
Printed page 64
মেন্ডেলিফের পর্যায় সারণির কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। মেন্ডেলিফ তার পর্যায় সারণিতে যে নিয়মানুযায়ী মৌলগুলো বসিয়েছিলেন সেই নিয়মানুযায়ী যে পরমাণুর পারমাণবিক ভর কম থাকবে সেই পরমাণু পর্যায় সারণিতে আগে বসবে এবং যে পরমাণুর পারমাণবিক ভর বেশি থাকবে সেই পরমাণু পর্যায় সারণিতে পরে বসবে। কিন্তু দেখা যায় মেন্ডেলিফের পর্যায় সারণিতে আর্গনের পারমাণবিক ভর 40 এবং পটাশিয়াম এর পারমাণবিক ভর 39 হওয়া সত্ত্বেও একই গ্রুপের মৌলসমূহের ধর্মের মিল করানোর জন্য আর্গনকে পটাশিয়ামের আগে বসানো হয়েছিল। এরকম আরও অনেক মৌলের ক্ষেত্রে দেখা যায় পারমাণবিক ভর বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে কোনো কোনো মৌলের আগে পর্যায় সারণিতে বসানো হয়েছিল। এটি ছিল পর্যায় সারণির ত্রুটি। এরকম আরও অনেক ত্রুটি মেন্ডেলিফের পর্যায় সারণিতে লক্ষ করা যায়।
1913 সালে মোসলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায় সারণিতে সাজানোর প্রস্তাব দেন। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়।
পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায় সারণিতে মৌলের স্থান দেওয়া হলে মেন্ডেলিফের পর্যায় সারণিতে আর্গনের পারমাণবিক সংখ্যা 18 এবং পটাশিয়াম এর পারমাণবিক সংখ্যা 19। কাজেই আর্গন পটাশিয়ামের আগে বসবে। কাজেই পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায় সারণিতে মৌলের স্থান দেওয়া হলে এ রকম ত্রুটিগুলো সংশোধিত হয়।
আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা (International Union of Pure and Applied Chemistry বা সংক্ষেপে IUPAC) এখন পর্যন্ত 118টি মৌলিক পদার্থকে শনাক্ত করেছে। IUPAC সংস্থাটি আন্তর্জাতিকভাবে রসায়ন ও ফলিত রসায়নের বিভিন্ন নিয়মকানুন, ক্রমবর্ধমান পরিবর্তনের কোনটি গ্রহণ করা যায় এবং কোনটি বর্জন করা উচিত এই বিষয়গুলো দেখাশোনা এবং নিয়ন্ত্রণ করে। 118টি মৌলের মধ্যে বেশির ভাগ মৌলই প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকি কিছু মৌল ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে।
ল্যাভয়সিয়ে মাত্র 33টি মৌল নিয়ে ছক তৈরির কাজ শুরু করেছিলেন। মেন্ডেলিফ 63টি আবিষ্কৃত মৌল এবং 4টি অনাবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণি নামে যে ছকটি তৈরি করেছিলেন, বর্তমানে সেটি 118টি মৌলের আধুনিক পর্যায় সারণি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
Loading the rest of the chapter…
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.