৬.১ মোল (Mole)
মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। মনে করো,
12টি O2=1 ডজন O2
100টি O2=1 শতক O2
1000টি O2=1 হাজার O2
তেমনি 6.023×1023 টি O2=1 মোল O2
1 মোল পরমাণুতে 6.023×1023 টি পরমাণু থাকে।
1 মোল অণুতে 6.023×1023 টি অণু থাকে।
1 মোল আয়নে 6.023×1023 টি আয়ন থাকে।
অতএব, 6.023×1023 সংখ্যাটি পরমাণু, অণু, আয়ন ইত্যাদি সকল ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এই সংখ্যাটিকে অ্যাভোগেড্রোর সংখ্যা বলা হয়।
কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023×1023 টি পরমাণু, অণু বা আয়ন থাকে সেই পরিমাণকে ঐ পদার্থের মোল বলা হয়। যেমন: 12 গ্রাম C এর মধ্যে 6.023×1023 টি C পরমাণু থাকে।
রাসায়নিক পদার্থের (পরমাণুর ক্ষেত্রে) পারমাণবিক ভর অথবা (অণুর ক্ষেত্রে) আণবিক ভরকে গ্রাম একককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ঐ পদার্থের এক মোল বলা হয়।
অতএব 12 গ্রাম C=1 মোল C পরমাণু।
আবার, 18 গ্রাম H2O এর মধ্যে 6.023×1023 টি H2O অণু থাকে।
অতএব 18 গ্রাম H2O=1 মোল H2O
অণুর আণবিক ভর বের করার পদ্ধতি
কোনো অণুতে বিদ্যমান সকল পরমাণুর পারমাণবিক ভর যোগ করলে ঐ অণুর আণবিক ভর পাওয়া যায়।
যেমন: Cl2 অণুতে Cl পরমাণু আছে 2টি।
অতএব, Cl2 এর আণবিক ভর =2×Cl এর পারমাণবিক ভর =2×35.5=71
এক মোল Cl2=71g Cl2
NaCl অণুতে Na পরমাণু আছে 1টি এবং Cl পরমাণু আছে 1টি
Printed page 112
অতএব, NaCl এর আণবিক ভর = Na এর পারমাণবিক ভর + Cl এর পারমাণবিক ভর
=23+35.5=58.5
এক মোল NaCl=58.5g NaCl
CuSO4⋅5H2O তে Cu আছে 1টি, S আছে 1টি, O আছে 9টি এবং H আছে 10টি
অতএব, CuSO4⋅5H2O এর আণবিক ভর = 1×Cu এর পারমাণবিক ভর + 1×S এর পারমাণবিক ভর + 9×O এর পারমাণবিক ভর + 10×H এর পারমাণবিক ভর
=1×63.5+1×32+9×16+10×1
=249.5
এক মোল CuSO4⋅5H2O=249.5 g CuSO4⋅5H2O
উদাহরণ
১. সমস্যা: 1টি H2O অণুর ভর কত?
সমাধান: আমরা জানি, 1 মোল H2O=18g H2O=6.023×1023 টি H2O অণু
এখানে 6.02×1023 টি H2O অণুর ভর = 18g
অতএব, 1টি H2O অণুর ভর = 6.023×102318 g =2.99×10−23g
২. সমস্যা: 1g H2SO4 এ কতগুলো H2SO4 অণু আছে?
সমাধান: আমরা জানি, 1 মোল H2SO4=98g H2SO4=6.023×1023 টি H2SO4 অণু
এখানে, 98g H2SO4=6.023×1023 টি H2SO4 অণু
1g H2SO4=986.023×1023 টি H2SO4 অণু =6.14×1021 টি H2SO4 অণু
৩. সমস্যা: 5 g H2O এ কত মোল H2O বিদ্যমান?
সমাধান: আমরা জানি, 1 মোল H2O=18 g H2O
এখানে, 18 g H2O=1 মোল H2O
1 g H2O=181 মোল H2O
5 g H2O=181×5 মোল H2O=0.277 মোল H2O
নিজে করো: 1 g H2SO4 এ কতগুলো H, S এবং O পরমাণু আছে?
Printed page 113