Skip to content

Higher Mathematics chapter 4: Geometric Drawing

জ্যামিতিক অঙ্কন (Geometric Drawing)

  • Higher Mathematics
  • Textbook pages 82-95
  • 1 source
  • 22,855 characters of context

Textbook (verbatim transcription): Geometric Drawing

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents5

Printed page 82

অধ্যায় ৪

জ্যামিতিক অঙ্কন (Geometric Drawing)

কম্পাস ও রুলার ব্যবহার করে দেওয়া নির্দিষ্ট শর্ত অনুযায়ী যে চিত্র অঙ্কন করা হয়, তাহাই জ্যামিতিক অঙ্কন। উপপাদ্য প্রমাণের জন্য যে চিত্র অঙ্কন করা হয় তা যথাযথ (accurate) হওয়া খুব জরুরি নয়। সম্পাদ্যের ক্ষেত্রে জ্যামিতিক চিত্র অঙ্কন যথাযথ হওয়া খুবই প্রয়োজন।

এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা -

▶ প্রদত্ত তথ্য ও উপাত্তের ভিত্তিতে ত্রিভুজ অঙ্কন এবং অঙ্কনের যথার্থতা যাচাই করতে পারবে;

▶ প্রদত্ত তথ্য ও উপাত্তের ভিত্তিতে বৃত্ত অঙ্কন এবং অঙ্কনের যথার্থতা যাচাই করতে পারবে।

ত্রিভুজসংক্রান্ত কতিপয় সম্পাদ্য

সম্পাদ্য ১. ত্রিভুজের ভূমি, ভূমিসংলগ্ন একটি কোণ ও উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো।

Figure

লেবেল: aa, hh, xx বর্ণনা: তিনটি দেওয়া তথ্য: দুটি রেখাংশ aa ও hh, এবং xx চিহ্নিত একটি কোণ।

মনে করি, কোনো ত্রিভুজের ভূমি aa, উচ্চতা hh এবং ভূমিসংলগ্ন একটি কোণ xx দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে।

অঙ্কন:

ধাপ ১. যেকোনো রেখা BDBD থেকে BC=aBC = a অংশ কেটে নিই।

Figure

লেবেল: BB, CC, DD, aa বর্ণনা: একটি অনুভূমিক রেখা BDBD; BB থেকে CC পর্যন্ত অংশ aa চিহ্নিত।

ধাপ ২. BB বিন্দুতে BCBC এর উপর লম্ব BPBP আঁকি। BPBP থেকে BM=hBM = h কেটে নিই।

Figure

লেবেল: PP, MM, hh, BB, CC, DD, aa বর্ণনা: BDBD রেখার BB বিন্দুতে লম্ব BPBP আঁকা; BPBP এর উপর MM বিন্দু, BM=hBM = h চিহ্নিত; BB ও MM এর কাছে বৃত্তচাপ ও চিহ্ন দেওয়া।

ধাপ ৩. MM বিন্দুতে MN∥BCMN \parallel BC অঙ্কন করি।

Figure

লেবেল: PP, MM, NN, hh, BB, CC, DD, aa বর্ণনা: MM বিন্দু দিয়ে BCBC এর সমান্তরাল রেখা MNMN আঁকা; BPBP লম্ব রেখার উপর MM ও hh চিহ্নিত।

Printed page 83

ধাপ ৪. আবার BB বিন্দুতে প্রদত্ত ∠x\angle x এর সমান করে ∠CBE\angle CBE অঙ্কন করি। BEBE রেখাংশ MNMN কে AA বিন্দুতে ছেদ করে।

Figure

লেবেল: xx, PP, MM, AA, NN, EE, hh, xx, aa, BB, CC, DD বর্ণনা: বামে প্রদত্ত কোণ xx; ডানে BB বিন্দুতে আঁকা কোণ CBECBE এবং BEBE রেখা MNMN কে AA বিন্দুতে ছেদ করেছে।

ধাপ ৫. AA, CC যোগ করি। তাহলে ABCABC-ই উদ্দিষ্ট ত্রিভুজ।

Figure

লেবেল: PP, MM, AA, NN, EE, BB, CC, DD, xx, aa, hh বর্ণনা: AA ও CC যোগ করে ত্রিভুজ ABCABC গঠিত হয়েছে।

প্রমাণ: MN∥BCMN \parallel BC (অঙ্কনানুসারে)। ∴\therefore ABCABC এর উচ্চতা BM=hBM = h। আবার, BC=aBC = a এবং ∠ABC=∠x\angle ABC = \angle x। ∴\therefore △ABC\triangle ABC-ই উদ্দিষ্ট ত্রিভুজ।

বিশ্লেষণ: ভূমি ও ভূমিসংলগ্ন কোণ দেয়া আছে। সুতরাং একটি সরলরেখা থেকে ভূমির সমান অংশ কেটে নিয়ে তার এক প্রান্তে প্রদত্ত কোণের সমান কোণ আঁকতে হবে। অতঃপর ভূমির সঞ্জো নির্দিষ্ট কোণে আনত নতুন অঙ্কিত রেখার উপর এমন একটা বিন্দু নির্ণয় করতে হবে যেন ভূমি থেকে ঐ বিন্দুটির উচ্চতা ত্রিভুজের উচ্চতার সমান হয়।

সম্পাদ্য ২. ত্রিভুজের ভূমি, শিরঃকোণ ও অপর বাহুদ্বয়ের সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন কর।

Figure

লেবেল: ss, aa, xx বর্ণনা: দুটি রেখাংশ ss ও aa, এবং xx চিহ্নিত একটি কোণ।

মনে করি, একটি ত্রিভুজের ভূমি aa, অপর বাহুদ্বয়ের সমষ্টি ss এবং শিরঃকোণ xx দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে।

অঙ্কন:

ধাপ ১. যেকোনো রেখা DEDE থেকে DB=sDB = s অংশ কেটে নিই।

Figure

লেবেল: DD, ss, BB, EE বর্ণনা: একটি রেখা DEDE; DD থেকে BB পর্যন্ত অংশ ss চিহ্নিত।

ধাপ ২. DBDB রেখার DD বিন্দুতে ∠BDF=12∠x\angle BDF = \dfrac{1}{2}\angle x অঙ্কন করি।

Figure

লেবেল: xx, x2\dfrac{x}{2}, DD, BB, EE, FF, ss বর্ণনা: DD বিন্দুতে DBDB এর সাথে ∠x/2\angle x/2 কোণ গঠিত; কোণের বাহু DFDF।

ধাপ ৩. BB কে কেন্দ্র করে aa এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি যা DFDF কে CC ও C′C' বিন্দুতে ছেদ করে। B,CB,C ও B,C′B,C' যোগ করি।

Printed page 84

Figure

লেবেল: x2\dfrac{x}{2}, DD, BB, EE, FF, ss, CC, C′C', aa বর্ণনা: DD বিন্দুতে DFDF রেখা; DFDF এর উপর BB কেন্দ্রক বৃত্তচাপ CC ও C′C' বিন্দুতে ছেদ করেছে; BB থেকে CC ও C′C' পর্যন্ত রেখাংশ যোগ করা হয়েছে; aa চিহ্নিত।

ধাপ ৪. CC বিন্দুতে ∠BDF\angle BDF এর সমান ∠DCA\angle DCA ও C′C' বিন্দুতে ∠BDF\angle BDF এর সমান ∠DC′A′\angle DC'A' অঙ্কন করি। CACA ও C′A′C'A' রেখা দুটি BDBD কে যথাক্রমে AA ও A′A' বিন্দুতে ছেদ করে। তাহলে ABCABC ও A′BC′A'BC' ত্রিভুজদ্বয় উদ্দিষ্ট ত্রিভুজ।

Figure

লেবেল: FF, C′C', CC, DD, AA, A′A', BB, EE, x2\dfrac{x}{2}, ss, aa বর্ণনা: CACA ও C′A′C'A' রেখা BDBD কে AA ও A′A' বিন্দুতে ছেদ করেছে; BB থেকে CC ও C′C' পর্যন্ত রেখাংশ aa চিহ্নিত; ABCABC ও A′BC′A'BC' দুটি ত্রিভুজ গঠিত।

প্রমাণ: যেহেতু ∠ACD=∠ADC=∠A′C′D=12∠x\angle ACD = \angle ADC = \angle A'C'D = \dfrac{1}{2}\angle x (অঙ্কনানুসারে)

∴∠BAC=∠ADC+∠ACD=12∠x+12∠x=∠x\therefore \angle BAC = \angle ADC + \angle ACD = \dfrac{1}{2}\angle x + \dfrac{1}{2}\angle x = \angle x

∴∠BA′C′=∠A′DC′+∠A′C′D=12∠x+12∠x=∠x\therefore \angle BA'C' = \angle A'DC' + \angle A'C'D = \dfrac{1}{2}\angle x + \dfrac{1}{2}\angle x = \angle x

এবং AC=ADAC = AD, A′C′=A′DA'C' = A'D

ABCABC ত্রিভুজে,

∠BAC=∠x\angle BAC = \angle x, BC=aBC = a এবং CA+AB=DA+AB=DB=sCA + AB = DA + AB = DB = s

∴\therefore △ABC\triangle ABC-ই উদ্দিষ্ট ত্রিভুজ।

আবার A′BC′A'BC' ত্রিভুজে,

∠BA′C′=∠x\angle BA'C' = \angle x, BC′=aBC' = a এবং C′A′+A′B=DA′+A′B=DB=sC'A' + A'B = DA' + A'B = DB = s

∴\therefore △A′BC′\triangle A'BC'-ই অপর উদ্দিষ্ট ত্রিভুজ।

সম্পাদ্য ৩. ত্রিভুজের ভূমি, শিরঃকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করো।

Figure

লেবেল: aa, dd, xx বর্ণনা: দুটি রেখাংশ aa ও dd, এবং xx চিহ্নিত একটি কোণ।

মনে করি, একটি ত্রিভুজের ভূমি aa, অপর দুই বাহুর অন্তর dd এবং শিরঃকোণ xx দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে।

অঙ্কন:

Figure

লেবেল: BB, dd, PP, DD বর্ণনা: একটি রেখা BDBD; BB থেকে PP পর্যন্ত অংশ dd চিহ্নিত।

ধাপ ১. যেকোনো রেখা BDBD থেকে BP=dBP = d অংশ কেটে নিই।

ধাপ ২. PP বিন্দুতে ∠x\angle x এর সম্পূরক কোণের অংশ কেটে নিই। অর্ধেকের সমান ∠DPM\angle DPM অঙ্কন করি।

Printed page 85

Figure

লেবেল: MM, BB, dd, PP, DD বর্ণনা: অনুভূমিক রেখা BDBD এর উপর PP বিন্দুতে PMPM রেখা আঁকা, PMPM ও BDBD এর মধ্যে কোণ চিহ্নিত।

Figure

লেবেল: xx বর্ণনা: অনুভূমিক রেখার ওপর একটি বিন্দুতে বৃত্তচাপ আঁকা; একটি আনত রেখা ও রেখাটির মধ্যে xx চিহ্নিত একটি কোণ দেখানো হয়েছে।

ধাপ ৩. BB কে কেন্দ্র করে aa এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তচাপ PMPM সরলরেখাকে CC বিন্দুতে ছেদ করে। BB ও CC যোগ করি।

Figure

লেবেল: MM, CC, aa, BB, dd, PP, DD বর্ণনা: BB কেন্দ্রক বৃত্তচাপ PMPM কে CC বিন্দুতে ছেদ করেছে; BB ও CC যোগ করা হয়েছে; PP বিন্দুতে কোণ চিহ্নিত।

ধাপ ৪. আবার CC বিন্দুতে ∠DPC=∠PCA\angle DPC = \angle PCA কোণ অঙ্কন করি যেন CACA রেখাংশ BDBD কে AA বিন্দুতে ছেদ করে। তাহলে ABCABC-ই উদ্দিষ্ট ত্রিভুজ।

Figure

লেবেল: MM, CC, aa, BB, dd, PP, AA, DD বর্ণনা: CC বিন্দু থেকে CACA রেখা BDBD কে AA বিন্দুতে ছেদ করেছে; BB, CC, AA যোগ করে ত্রিভুজ ABCABC গঠিত; PP বিন্দুতে কোণ চিহ্নিত।

প্রমাণ: ∠APC=∠ACP\angle APC = \angle ACP

∴\therefore AP=ACAP = AC

∴\therefore AB−AC=AB−AP=dAB - AC = AB - AP = d

আবার ∠APC=∠ACP=∠x\angle APC = \angle ACP = \angle x এর সম্পূরক কোণের অর্ধেক।

∴\therefore ∠APC+∠ACP=∠x\angle APC + \angle ACP = \angle x এর সম্পূরক = বহিঃস্থ ∠CAD\angle CAD = ∠CAB\angle CAB এর সম্পূরক।

∴\therefore ∠A=∠CAB=∠x\angle A = \angle CAB = \angle x

∴\therefore ABCABC-ই নির্ণেয় ত্রিভুজ।

সম্পাদ্য ৪. ত্রিভুজের উচ্চতা, ভূমির উপর মধ্যমা এবং ভূমিসংলগ্ন একটি কোণ দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে।

Figure

লেবেল: dd, hh, xx বর্ণনা: তিনটি দেওয়া তথ্য: রেখাংশ dd ও hh, এবং xx চিহ্নিত একটি কোণ।

মনে করি, ত্রিভুজের উচ্চতা hh, ভূমির ওপর মধ্যমা dd এবং ভূমি সংলগ্ন একটি ∠x\angle x দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে।

Printed page 86

Figure

লেবেল: xx; QQ, MM, PP, AA, NN, hh, dd, BB, DD, CC, EE; xx (বাম পাশে কোণ), xx (ভূমি সংলগ্ন কোণ) বর্ণনা: বাম পাশে একটি কোণ ∠x\angle x আঁকা আছে, যার একটি বাহু ভূমি রেখা। ডান পাশে ভূমি BEBE এর ওপর BB বিন্দু থেকে উল্লম্ব BQBQ রেখা; BQBQ এর ওপর BMBM অংশ চিহ্নিত। MNMN রেখা BEBE এর সমান্তরাল এবং BPBP রেখাকে AA বিন্দুতে ছেদ করেছে। AA বিন্দু থেকে BEBE এর ওপর DD বিন্দু পর্যন্ত dd মধ্যমা, এবং CC বিন্দু BEBE এর ওপর BDBD এর সমান DCDC অংশে অবস্থিত। ACAC যুক্ত করা আছে।

অঙ্কন:

ধাপ ১. যেকোনো রেখা BEBE এর BB বিন্দুতে ∠x\angle x এর সমান ∠EBP\angle EBP অঙ্কন করি।

ধাপ ২. BB বিন্দুতে BEBE রেখার ওপর BQBQ লম্ব অঙ্কন করি।

ধাপ ৩. BQBQ থেকে ত্রিভুজের উচ্চতা hh এর সমান BMBM অংশ কেটে নিই।

ধাপ ৪. MM বিন্দুতে MN∥BEMN \parallel BE অঙ্কন করি যা BPBP কে AA বিন্দুতে ছেদ করে।

ধাপ ৫. AA বিন্দুকে কেন্দ্র করে মধ্যমা dd এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি। ঐ বৃত্তচাপ BEBE কে DD বিন্দুতে ছেদ করে।

ধাপ ৬. BEBE থেকে DC=BDDC = BD অংশ কেটে নিই। AA ও CC যোগ করি।

তাহলে, △ABC\triangle ABC-ই উদ্দিষ্ট ত্রিভুজ।

প্রমাণ: BD=DC ∴BD = DC \ \therefore DD বিন্দুই BCBC এর মধ্যবিন্দু।

A,DA, D যোগ করি। ∴AD=d=\therefore AD = d = ভূমির উপর অঙ্কিত মধ্যমা, অর্থাৎ, BCBC ভূমি।

MNMN ও BEBE সমান্তরাল। সুতরাং △ABC\triangle ABC এর উচ্চতা BM=hBM = h।

আবার, ∠ABC=∠x=\angle ABC = \angle x = ভূমি সংলগ্ন একটি কোণ।

∴ABC\therefore ABC-ই উদ্দিষ্ট ত্রিভুজ।

মন্তব্য: ∠x\angle x এর উপর নির্ভর করে অনেক ক্ষেত্রে দুটি ত্রিভুজ পাওয়া যেতে পারে। এছাড়াও মধ্যমার দৈর্ঘ্য উচ্চতার থেকে কম হলে অঙ্কন করা যাবে না।

উদাহরণ ১. ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 55 সে.মি., ভূমি সংলগ্ন কোণ 60∘60^\circ এবং অপর দুই বাহুর সমষ্টি 77 সে.মি.। ত্রিভুজটি অঙ্কন করতে হবে।

সমাধান: দেওয়া আছে ভূমি BC=5BC = 5 সে.মি. অপর দুই বাহুর সমষ্টি AB+AC=7AB + AC = 7 সে.মি. এবং ∠ABC=60∘\angle ABC = 60^\circ। △ABC\triangle ABC অঙ্কন করতে হবে।

ধাপ ১. যেকোনো রেখা BXBX থেকে BC=5BC = 5 সে.মি. কেটে নিই।

ধাপ ২. ∠XBY=60∘\angle XBY = 60^\circ আঁকি।

Printed page 87

ধাপ ৩. BYBY রেখা থেকে BD=7BD = 7 সে.মি. কেটে নিই।

ধাপ ৪. CC, DD যোগ করি।

ধাপ ৫. CDCD রেখার লম্বদ্বিখণ্ডক আঁকি যা BDBD কে AA বিন্দুতে ছেদ করে।

ধাপ ৬. A,CA,C যোগ করি, তাহলে ABCABC-ই নির্ণেয় ত্রিভুজ।

Figure

লেবেল: YY, DD, LL, AA, 60∘60^\circ, BB, 55 সে.মি., CC, XX বর্ণনা: BB বিন্দু থেকে BXBX ভূমি রেখা এবং BYBY রেখা যার মধ্যে ∠XBY=60∘\angle XBY = 60^\circ। BXBX এর ওপর BC=5BC = 5 সে.মি.। BYBY এর ওপর DD বিন্দু; CDCD রেখার লম্বদ্বিখণ্ডক ALAL, BYBY কে AA বিন্দুতে ছেদ করেছে; AA, CC যুক্ত করা আছে।

দ্রষ্টব্য: যেহেতু AL,CDAL, CD এর লম্বদ্বিখণ্ডক, AD=ACAD = AC।

তাহলে BD=BA+AD=BA+AC=7BD = BA + AD = BA + AC = 7 সে.মি.।

উদাহরণ ২. ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 7.57.5 সে.মি. ভূমিসংলগ্ন কোণ 45∘45^\circ এবং অপর দুই বাহুর অন্তর 2.52.5 সে.মি. দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে।

সমাধান: দেওয়া আছে ভূমি BC=7.5BC = 7.5 সে.মি, অপর দুই বাহুর অন্তর AB−ACAB - AC বা AC−AB=2.5AC - AB = 2.5 সে.মি. এবং ভূমি সংলগ্ন কোণ 45∘45^\circ। ত্রিভুজটি আঁকতে হবে। আমরা এখানে AB−AC=2.5AB - AC = 2.5 সে.মি. এর ক্ষেত্রে অঙ্কনের ধাপসমূহ দেখব। [AC−AB=2.5AC - AB = 2.5 সে.মি. ধরে ত্রিভুজটি নিজে অঙ্কন করো।]

Printed page 88

Figure

লেবেল: AA, YY, DD, RR, BB, CC, XX, SS বর্ণনা: BB বিন্দু থেকে BXBX ভূমি রেখা এবং BYBY রেখা যার মধ্যে কোণ 45∘45^\circ চিহ্নিত; BCBC ভূমির ওপর BDBD অংশ BYBY এর ওপর চিহ্নিত। CC, DD যুক্ত করা আছে; CDCD রেখার লম্বদ্বিখণ্ডক RSRS, BYBY কে AA বিন্দুতে ছেদ করেছে; AA, CC যুক্ত করা আছে।

ধাপ ১. যেকোনো রেখা BXBX থেকে BC=7.5BC = 7.5 সে.মি. কেটে নিই।

ধাপ ২. ∠YBC=45∘\angle YBC = 45^\circ অঙ্কন করি।

ধাপ ৩. BYBY রেখা থেকে BD=2.5BD = 2.5 সে.মি. কেটে নিই।

ধাপ ৪. CC, DD যোগ করি।

ধাপ ৫. CDCD এর ওপর RSRS লম্বদ্বিখণ্ডক আঁকি যেন BYBY কে AA বিন্দুতে ছেদ করে।

ধাপ ৬. AA ও CC যোগ করি। তাহলে ABCABC-ই নির্ণেয় ত্রিভুজ।

কাজ:

ক) একটি ত্রিভুজের পরিসীমা এবং ভূমিসংলগ্ন কোণদ্বয় দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করো।

খ) ত্রিভুজের ভূমি BC=4.6BC = 4.6 সে.মি., ∠B=45∘\angle B = 45^\circ এবং AB+CA=8.2AB + CA = 8.2 সে.মি. দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।

গ) সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 33 সে.মি. এবং 44 সে.মি. দেওয়া আছে। অতিভুজ নির্ণয় করে ত্রিভুজটি আঁকতে হবে।

ঘ) △ABC\triangle ABC এর BC=4.5BC = 4.5 সে.মি., ∠B=45∘\angle B = 45^\circ এবং AB−AC=2.5AB - AC = 2.5 সে.মি. দেওয়া আছে। △ABC\triangle ABC টি অঙ্কন করতে হবে।

ঙ) △ABC\triangle ABC এর পরিসীমা 1212 সে.মি., ∠B=60∘\angle B = 60^\circ এবং ∠C=45∘\angle C = 45^\circ দেওয়া আছে। △ABC\triangle ABC টি আঁকতে হবে।

Printed page 89

Loading the rest of the chapter…

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.