Skip to content

Higher Mathematics chapter 8: Trigonometry

ত্রিকোণমিতি (Trigonometry)

  • Higher Mathematics
  • Textbook pages 146-192
  • 1 source
  • 90,238 characters of context

Textbook (verbatim transcription): Trigonometry

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents29
  1. অধ্যায় ৮
  2. জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ
  3. ধনাত্মক ও ঋণাত্মক কোণ
  4. কোণ পরিমাপের একক
  5. কোণের বৃত্তীয় পরিমাপ
  6. কোণের ডিগ্রি পরিমাপ ও রেডিয়ান (বৃত্তীয়) পরিমাপের সম্পর্ক
  7. অনুশীলনী ৮.১
  8. ত্রিকোণমিতিক অনুপাতসমূহ (Trigonometric Ratios)
  9. (ক) সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ (Trigonometric Ratios of Acute Angles):
  10. বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতসমূহের চিহ্ন
  11. ত্রিকোণমিতিক অনুপাতসমূহ
  12. অনুপাতসমূহের সংজ্ঞা
  13. অনুশীলনী ৮.২
  14. বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ
  15. (- ) কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ (0 < < 2 ):
  16. ( 2 - ) কোণ বা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ (0 < < 2 ):
  17. ( 2 + ) কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ (0 < < 2 ):
  18. ( + ) কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ (0 < < 2 ):
  19. ( - ) কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ (0 < < 2 ):
  20. ( 3 2 - ) কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ (0 < < 2 ):
  21. (2 - ) কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ (0 < < 2 ):
  22. (2 + ) কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ (0 < < 2 ):
  23. ( 3 2 + ) কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ (0 < < 2 ):
  24. যেকোনো কোণের অর্থাৎ, (n 2 ) কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয়ের পদ্ধতি (0 < < 2 ):
  25. অনুশীলনী ৮.৩
  26. নমুনা প্রশ্ন
  27. বহুনির্বাচনি প্রশ্ন
  28. সৃজনশীল প্রশ্ন
  29. সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন

Printed page 146

অধ্যায় ৮

ত্রিকোণমিতি (Trigonometry)

ত্রিকোণমিতি শব্দটি বিশ্লেষণ করলে পাওয়া যায় ‘ত্রিকোণ’ এবং ‘মিতি’। ত্রিকোণ বলতে তিনটি কোণ এবং মিতি বলতে পরিমাপ বুঝায়। ইংরেজিতে ত্রিকোণমিতিকে ‘Trigonometry’ লেখা হয়। এটি বিশ্লেষণেও পাওয়া যায় ‘Trigon’ এবং ‘Metry’। ‘Trigon’ গ্রিক শব্দ দ্বারা ত্রিভুজ এবং ‘Metry’ দ্বারা পরিমাপ বুঝায়। সাধারণভাবে ত্রিকোণমিতি বলতে ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ বুঝায়। ব্যাবহারিক প্রয়োজনে ত্রিভুজের তিনটি কোণ ও তিনটি বাহুর পরিমাপ এবং এদের সাথে সম্পর্কিত বিষয়ের আলোচনা থেকেই ত্রিকোণমিতির সূত্রপাত হয়। যেমন, একটি গাছের ছায়ার সাহায্যে গাছটির উচ্চতা, নদীর একপারে দাঁড়িয়ে নদীর বিস্তার নির্ণয়, কোণাকার জমির ক্ষেত্রফল নির্ণয় ইত্যাদি ক্ষেত্রে ত্রিকোণমিতির ব্যবহার অতিপ্রাচীন ও জনপ্রিয়। এ ছাড়া, গণিতের বা বিজ্ঞানের প্রতিটি শাখায় ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার রয়েছে। তাই ত্রিকোণমিতির আলোচনা গণিতের একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সুপ্রতিষ্ঠিত। ত্রিকোণমিতির আলোচনা দুইটি শাখায় বিভক্ত। একটি সমতলীয় ত্রিকোণমিতি (Plane Trigonometry) এবং অন্যটি গোলকীয় ত্রিকোণমিতি (Spherical Trigonometry)। বর্তমান আলোচনা শুধুমাত্র সমতলীয় ত্রিকোণমিতির মধ্যে সীমাবদ্ধ থাকবে।

এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা -

  • রেডিয়ান পরিমাপের ধারণা ব্যাখ্যা করতে পারবে;
  • রেডিয়ান পরিমাপ ও ডিগ্রি পরিমাপের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারবে;
  • চারটি চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতসমূহের চিহ্ন নির্দেশ করতে পারবে;
  • অনূর্ধ্ব 2π2\pi কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পারবে;
  • −θ-\theta কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পারবে;
  • পূর্ণসংখ্যা n≤4n \leq 4 এর জন্য nπ2±θ\dfrac{n\pi}{2} \pm \theta কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় ও প্রয়োগ করতে পারবে;
  • সহজ ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করতে পারবে।

জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ

জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের আলোচনার সুবিধার্থে আমরা XYXY সমতলে পরস্পর সমকোণে ছেদ করে এরূপ একজোড়া সরলরেখা XOX′XOX' এবং YOY′YOY' অঙ্কন করি। নিচের চিত্রে

Printed page 147

রেখাদ্বয় OO বিন্দুতে ছেদ করায় যে চারটি সমকোণ উৎপন্ন হয়েছে তাদের প্রত্যেকটির অভ্যন্তরকে একটি চতুর্ভাগ (Quadrant) বলা হয়। OXOX রেখা থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকলে প্রথম সমকোণের (∠XOY\angle XOY এক সমকোণ) অভ্যন্তরকে প্রথম চতুর্ভাগ (First quadrant) এবং একইভাবে ঘুরতে থাকলে দ্বিতীয় (∠YOX′\angle YOX'), তৃতীয় (∠X′OY′\angle X'OY') এবং চতুর্থ (∠XOY′\angle XOY') সমকোণের অভ্যন্তরসমূহকে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ চতুর্ভাগ বলা হয় (নিচের চিত্র)।

Figure

লেবেল: YY, Y′Y', XX, X′X', OO, AA, A1A_1, A2A_2, A3A_3, A4A_4, ১ম চতুর্ভাগ, ২য় চতুর্ভাগ, ৩য় চতুর্ভাগ, ৪র্থ চতুর্ভাগ বর্ণনা: সরলরেখা XOX′XOX' ও YOY′YOY', OO বিন্দুতে পরস্পর সমকোণে ছেদ করেছে। OO থেকে চারটি রশ্মি A1A_1, A2A_2, A3A_3, A4A_4 বিন্দুর দিকে যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে; AA বিন্দু OXOX রেখার ওপর।

জ্যামিতিক ধারণা অনুসারে দুটি ভিন্ন রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে ঐ বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে বলে ধরা হয়। কিন্তু ত্রিকোণমিতিতে একটি স্থির রশ্মির সাপেক্ষে অপর একটি ঘূর্ণায়মান রশ্মির বিভিন্ন অবস্থানে বিভিন্ন কোণ বিবেচনা করা হয়। মনে করি, OAOA একটি ঘূর্ণায়মান রশ্মি এবং এটি শুরুতে OXOX স্থির রশ্মির অবস্থান থেকে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার বিপরীত (anticlockwise) দিকে ঘুরছে। OAOA রশ্মি প্রথমে OA1OA_1 অবস্থানে এসে ∠XOA1\angle XOA_1 সূক্ষ্মকোণ উৎপন্ন করে এবং প্রথম চতুর্ভাগে থাকে এবং পরে যখন OXOX এর সাথে লম্বভাবে OYOY অবস্থানে আসে তখন ∠XOY\angle XOY কোণের পরিমাণ 90∘90^\circ বা এক সমকোণ হয়। OAOA রশ্মিটি একই দিকে আরও কিছু ঘুরে যখন OA2OA_2 অবস্থানে আসে তখন ∠XOA2\angle XOA_2 কোণটি স্থূলকোণ। একইভাবে ঘুরে যখন OAOA রশ্মি OXOX এর ঠিক বিপরীত দিকে OX′OX' অবস্থানে থাকে, তখন উৎপন্ন কোণ ∠XOX′\angle XOX' একটি সরলকোণ বা দুই সমকোণ। OAOA রশ্মি যখন সম্পূর্ণরূপে ঘুরে ঠিক আগের অবস্থানে আসে অর্থাৎ OXOX এর সাথে মিলিত হয় তখন মোট উৎপন্ন কোণের পরিমাণ দুই সরলকোণ বা চার সমকোণ হয়।

জ্যামিতিতে কোণের আলোচনা দুই সরলকোণ পর্যন্ত সীমিত রাখা হয় এবং এরূপ জ্যামিতিক ও ত্রিকোণমিতিক কোণের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু যদি মনে করা হয় যে, OAOA রশ্মিটি সম্পূর্ণরূপে একবার ঘুরার পর আরও কিছু বেশি ঘুরে OA1OA_1 অবস্থানে গেল, তখন উৎপন্ন XOA1XOA_1 কোণের পরিমাণ চার সমকোণ অপেক্ষা বৃহত্তর। এরূপ ঘূর্ণনের ফলে ত্রিকোণমিতিতে আরও বৃহত্তর কোণ উৎপন্ন হতে পারে। কিন্তু সমতল জ্যামিতিতে চার সমকোণের চেয়ে বেশি ধারণা করা যায় না। OAOA রশ্মির আদি অবস্থান ∠XOX\angle XOX কোণকে জ্যামিতিতে কোণ বলে গণ্য করা হয় না, কিন্তু ত্রিকোণমিতিতে ∠XOX\angle XOX কোণের পরিমাণ শূন্য ধরা হয়।

Printed page 148

ধনাত্মক ও ঋণাত্মক কোণ

উপরের আলোচনায় আমরা OAOA রশ্মিকে (আগের পৃষ্ঠার চিত্রে) ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়েছি এবং OAOA রশ্মি দ্বারা বিভিন্ন চতুর্ভাগে উৎপন্ন কোণসমূহকে ধনাত্মক কোণ হিসেবে বিবেচনা করেছি। কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে (anticlockwise) ঘুরালে উৎপন্ন কোণকে ধনাত্মক (positive) কোণ বলা হয় এবং কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে (clockwise) ঘুরালে উৎপন্ন কোণকে ঋণাত্মক (negative) কোণ বলা হয়।

তাই, উপরের আলোচনা থেকে বলা যায় একটি ধনাত্মক কোণের পরিমাপ 90∘90^\circ অপেক্ষা কম হলে ১ম চতুর্ভাগে থাকবে। আবার 360∘360^\circ ও 450∘450^\circ এর মধ্যে থাকলেও কোণটি ১ম চতুর্ভাগেই থাকবে। একইভাবে কোনো ধনাত্মক কোণের মান 180∘180^\circ ও 270∘270^\circ এর মধ্যে থাকলে কোণটি ৩য় চতুর্ভাগে, 90∘90^\circ থেকে 180∘180^\circ এর মধ্যে থাকলে ২য় চতুর্ভাগে এবং 270∘270^\circ ও 360∘360^\circ এর মধ্যে থাকলে ৪র্থ চতুর্ভাগে থাকে। অনুরূপভাবে একটি ঋণাত্মক কোণের পরিমাপ −90∘-90^\circ থেকে 0∘0^\circ এর মধ্যে থাকলে ৪র্থ চতুর্ভাগে, −180∘-180^\circ থেকে −90∘-90^\circ এর মধ্যে ৩য় চতুর্ভাগে, −270∘-270^\circ থেকে −180∘-180^\circ এর মধ্যে ২য় চতুর্ভাগে ও −360∘-360^\circ থেকে −270∘-270^\circ এর মধ্যে হলে ১ম চতুর্ভাগে থাকবে। 180∘180^\circ ও 360∘360^\circ বা এর যেকোনো পূর্ণসাংখ্যিক গুণিতক XOX′XOX' রেখার এবং 90∘90^\circ ও 270∘270^\circ বা এদের যেকোনো পূর্ণসাংখ্যিক বিজোড় গুণিতক YOY′YOY' রেখার (আগের পৃষ্ঠার চিত্রে) উপর অবস্থান করবে। ∠AOA1\angle AOA_1 ১ম চতুর্ভাগে, ∠AOA2\angle AOA_2 ২য় চতুর্ভাগে, ∠AOA3\angle AOA_3 ৩য় চতুর্ভাগে এবং ∠AOA4\angle AOA_4 ৪র্থ চতুর্ভাগে অবস্থান করে।

উদাহরণ ১. ক) 430∘430^\circ ও খ) 545∘545^\circ কোণদ্বয়ের অবস্থান কোন চতুর্ভাগে নির্ণয় করো।

ক) 430∘=360∘+70∘=4×90∘+70∘430^\circ = 360^\circ + 70^\circ = 4 \times 90^\circ + 70^\circ। 430∘430^\circ কোণটি ধনাত্মক কোণ এবং 44 সমকোণ অপেক্ষা বড়ো কিন্তু 55 সমকোণ অপেক্ষা ছোটো। সুতরাং 430∘430^\circ কোণটি উৎপন্ন করার জন্য কোনো রশ্মিকে 44 সমকোণ বা একবার সম্পূর্ণ ঘুরার পর আরও 70∘70^\circ ঘুরতে হয়েছে (নিচের বামের চিত্র)। তাই 430∘430^\circ কোণটি ১ম চতুর্ভাগে অবস্থান করে।

Figure

লেবেল: YY, Y′Y', XX, X′X', 430∘430^\circ বর্ণনা: OO বিন্দু থেকে একটি রশ্মি OXOX রেখা থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে উপরের দিকে গেছে; OXOX থেকে 430∘430^\circ কোণটি চাপ দ্বারা চিহ্নিত।

Figure

লেবেল: YY, Y′Y', XX, X′X', 545∘545^\circ বর্ণনা: OO বিন্দু থেকে একটি রশ্মি OXOX রেখা থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ডান-উপরের দিকে গেছে; OXOX থেকে 545∘545^\circ কোণটি চাপ দ্বারা চিহ্নিত।

খ) 545∘=540∘+5∘=6×90∘+5∘545^\circ = 540^\circ + 5^\circ = 6 \times 90^\circ + 5^\circ। 545∘545^\circ কোণটি ধনাত্মক এবং 66 সমকোণ অপেক্ষা বৃহত্তর কিন্তু 77 সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর। 545∘545^\circ কোণটি উৎপন্ন করতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোনো রশ্মিকে 66 সমকোণের চেয়ে 5∘5^\circ বেশি বা একবার সম্পূর্ণ ঘুরে আদি অবস্থানে আসার পর আরও দুই সমকোণের চেয়ে 5∘5^\circ বেশি ঘুরতে হয়েছে (উপরের ডানের চিত্র)। তাই 545∘545^\circ কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে।

Printed page 149

কাজ: 330∘330^\circ, 535∘535^\circ, 777∘777^\circ ও 1045∘1045^\circ কোণসমূহ কোন চতুর্ভাগে অবস্থান করে তা চিত্রসহ দেখাও।

উদাহরণ ২. ক) −520∘-520^\circ ও খ) −750∘-750^\circ কোণদ্বয় কোন চতুর্ভাগে আছে নির্ণয় কর।

Figure

লেবেল: YY, Y′Y', XX, X′X', −520∘-520^\circ বর্ণনা: OO বিন্দু থেকে একটি রশ্মি OXOX রেখা থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে নিচের বাম দিকে গেছে; OXOX থেকে −520∘-520^\circ কোণটি চাপ দ্বারা চিহ্নিত।

Figure

লেবেল: YY, Y′Y', XX, X′X', −750∘-750^\circ বর্ণনা: OO বিন্দু থেকে একটি রশ্মি OXOX রেখা থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে নিচের ডান দিকে গেছে; OXOX থেকে −750∘-750^\circ কোণটি চাপ দ্বারা চিহ্নিত।

ক) −520∘=−450∘−70∘=−5×90∘−70∘-520^\circ = -450^\circ - 70^\circ = -5 \times 90^\circ - 70^\circ। −520∘-520^\circ একটি ঋণাত্মক কোণ এবং −520∘-520^\circ কোণটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে একবার সম্পূর্ণ ঘুরে একই দিকে আরো এক সমকোণ বা 90∘90^\circ এবং 70∘70^\circ ঘুরে তৃতীয় চতুর্ভাগে আসতে হয়েছে (উপরের বামের চিত্র)। সুতরাং, −540∘-540^\circ কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে।

খ) −750∘=−720∘−30∘=−8×90∘−30∘-750^\circ = -720^\circ - 30^\circ = -8 \times 90^\circ - 30^\circ। −750∘-750^\circ কোণটি ঋণাত্মক কোণ এবং ঘড়ির কাঁটার দিকে দুইবার সম্পূর্ণ (88 সমকোণ) ঘুরার পর একই দিকে আরও 30∘30^\circ ঘুরতে হয়েছে (উপরের ডানের চিত্র)। সুতরাং −750∘-750^\circ কোণটির অবস্থান চতুর্থ চতুর্ভাগে।

কাজ: −100∘-100^\circ, −365∘-365^\circ, −720∘-720^\circ ও 1320∘1320^\circ কোণসমূহ কোন চতুর্ভাগে আছে, চিত্রসহ নির্ণয় করো।

Loading the rest of the chapter…

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.