Skip to content

Higher Mathematics chapter 9: Exponential and Logarithmic Function

সূচকীয় ও লগারিদমীয় ফাংশন (Exponential and Logarithmic Function)

  • Higher Mathematics
  • Textbook pages 193-222
  • 1 source
  • 49,234 characters of context

Textbook (verbatim transcription): Exponential and Logarithmic Function

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents25

Printed page 193

অধ্যায় ৯

সূচকীয় ও লগারিদমীয় ফাংশন (Exponential and Logarithmic Function)

সমসাময়িক বাস্তবতায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশনের অনেক প্রয়োগ বিধায় এর চর্চা অব্যাহত রয়েছে। যেমন জনসংখ্যা বৃদ্ধি, চক্রবৃদ্ধি মুনাফা ইত্যাদিতে উভয় ফাংশনের প্রয়োগ বিদ্যমান।

এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা -

  • মূলদ সূচক ও অমূলদ সূচক ব্যাখ্যা করতে পারবে;
  • মূলদ ও অমূলদ সূচকের জন্য বিভিন্ন সূত্র প্রমাণ ও প্রয়োগ করতে পারবে;
  • সূচক ও লগারিদমের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে;
  • লগারিদমের বিভিন্ন সূত্র প্রমাণ ও প্রয়োগ করতে পারবে;
  • লগারিদমের ভিত্তি পরিবর্তন করতে পারবে;
  • সূচকীয়, লগারিদমীয় ও পরমমান ফাংশনের ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে;
  • ফাংশনসমূহের লেখচিত্র অঙ্কনে আগ্রহী হবে;
  • সূচকীয়, লগারিদমীয় ও পরমমান ফাংশনসমূহকে লেখচিত্রের সাহায্যে উপস্থাপন করতে পারবে;
  • ক্যালকুলেটরের সাহায্যে লগ ও প্রতিলগ নির্ণয় করতে পারবে।

মূলদ ও অমূলদ সূচক

নবম-দশম শ্রেণির গণিতে আলোচিত কিছু বিষয় যা এ অধ্যায়ের আলোচনার স্বার্থে উল্লেখ করা হলো:

RR সকল বাস্তব সংখ্যার সেট

NN সকল স্বাভাবিক সংখ্যার সেট

ZZ সকল পূর্ণ সংখ্যার সেট

QQ সকল মূলদ সংখ্যার সেট নির্দেশ করে।

Printed page 194

ধরি aa একটি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে এবং nn একটি ধনাত্মক পূর্ণসংখ্যা। তাহলে aa কে nn বার গুণ করলে গুণফলটিকে লিখা হয় an=a⋅a⋅a⋯a^n = a \cdot a \cdot a \cdots (nn বার) এবং ana^n কে বলা হয় aa এর nn ঘাত। এরূপ ক্ষেত্রে aa কে বলা হয় নিধান বা ভিত্তি (base) এবং nn কে বলা হয় aa এর ঘাত বা সূচক (exponent)।

সুতরাং 343^4 এর ক্ষেত্রে ভিত্তি 33 এবং সূচক 44।

আবার (23)4\left(\dfrac{2}{3}\right)^4 এর ক্ষেত্রে ভিত্তি 23\dfrac{2}{3} এর সূচক 44।

সংজ্ঞা: সকল a∈Ra \in R এর জন্য

১. a1=aa^1 = a

২. an=a⋅a⋅a⋯aa^n = a \cdot a \cdot a \cdots a (nn সংখ্যক উৎপাদক), যেখানে n∈N,n>1n \in N, n > 1

অমূলদ সূচক

অমূলদ সূচকের ক্ষেত্রে ax(a>0)a^x (a > 0) এর মান এমনভাবে নির্দিষ্ট করা হয় যে, xx এর মূলদ আসন্ন মান pp এর জন্য apa^p এর মান axa^x এর মানের আসন্ন হয়। উদাহরণস্বরূপ 353^{\sqrt{5}} সংখ্যাটি বিবেচনা করি। আমরা জানি, 5\sqrt{5} একটি অমূলদ সংখ্যা এবং 5=2.236067977⋯\sqrt{5} = 2.236067977\cdots (এই মান ক্যালকুলেটর ব্যবহার করে পাওয়া গিয়েছে এবং দশমিক বিস্তার যে অনন্ত তা ⋯\cdots দ্বারা নির্দেশ করা হয়েছে)। 5\sqrt{5} এর মান হিসেবে

p1=2.23p2=2.236p3=2.2360p4=2.23606p5=2.236067p_1 = 2.23 \qquad p_2 = 2.236 \qquad p_3 = 2.2360 \qquad p_4 = 2.23606 \qquad p_5 = 2.236067

p6=2.2360679p7=2.23606797p_6 = 2.2360679 \qquad p_7 = 2.23606797

বিবেচনা করে 353^{\sqrt{5}} এর মান হিসেবে

q1=32.23=11.5872505q2=32.236=11.6638822q3=32.2360=11.6638822q_1 = 3^{2.23} = 11.5872505 \qquad q_2 = 3^{2.236} = 11.6638822 \qquad q_3 = 3^{2.2360} = 11.6638822

q4=32.23606=11.66465109q5=32.236067=11.6647407q_4 = 3^{2.23606} = 11.66465109 \qquad q_5 = 3^{2.236067} = 11.6647407

q6=32.2360679=11.6647523q7=32.23606797=11.6647532q_6 = 3^{2.2360679} = 11.6647523 \qquad q_7 = 3^{2.23606797} = 11.6647532

পাওয়া যায় (এই মানগুলোও ক্যালকুলেটর ব্যবহার করে পাওয়া গিয়েছে)।

বাস্তবিক পক্ষে, 35=11.6647533⋯3^{\sqrt{5}} = 11.6647533\cdots

সূচক সম্পর্কিত সূত্র

সূত্র ১. a∈Ra \in R এবং n∈Nn \in N হলে a1=a,  an+1=an⋅aa^1 = a, \; a^{n+1} = a^n \cdot a।

প্রমাণ: সংজ্ঞানুযায়ী a1=aa^1 = a এবং n∈Nn \in N এর জন্য an+1=a⋅a⋅a⋯⋅a⏟n সংখ্যক⋅a=an⋅aa^{n+1} = \underbrace{a \cdot a \cdot a \cdots \cdot a}_{n \text{ সংখ্যক}} \cdot a = a^n \cdot a।

Printed page 195

দ্রষ্টব্য: NN সকল স্বাভাবিক সংখ্যার সেট

সূত্র ২. a∈Ra \in R এবং m,n∈Nm, n \in N হলে am⋅an=am+na^m \cdot a^n = a^{m+n}

প্রমাণ: যেকোনো m∈Nm \in N নির্দিষ্ট করে এবং nn কে চলক ধরে খোলা বাক্য am⋅an=am+n⋯(1)a^m \cdot a^n = a^{m+n} \cdots (1) বিবেচনা করি।

(1)(1) এ n=1n = 1 বসিয়ে পাই,

বামপক্ষ =am⋅a1=am⋅a=am+1== a^m \cdot a^1 = a^m \cdot a = a^{m+1} = ডানপক্ষ [সূত্র ১]

∴n=1\therefore n = 1 এর জন্য (1)(1) সত্য।

এখন ধরি, n=kn = k এর জন্য (1)(1) সত্য। অর্থাৎ, am⋅ak=am+ka^m \cdot a^k = a^{m+k}

তাহলে, am⋅ak+1=am(ak⋅a)a^m \cdot a^{k+1} = a^m(a^k \cdot a) [সূত্র ১]

=(am⋅ak)⋅a= (a^m \cdot a^k) \cdot a [গুণের সহযোজন]

=am+k⋅a= a^{m+k} \cdot a [আরোহ কল্পনা]

=am+k+1= a^{m+k+1} [সূত্র ১]

অর্থাৎ, n=k+1n = k+1 এর জন্য (1)(1) সত্য।

সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী সকল n∈Nn \in N এর জন্য (1)(1) সত্য।

∴\therefore যেকোনো m,n∈Nm, n \in N এর জন্য am⋅an=am+na^m \cdot a^n = a^{m+n} □\square

am⋅an=am+na^m \cdot a^n = a^{m+n}

বর্ণিত সূত্রটিকে সূচকের মৌলিক সূত্র বলা হয়।

সূত্র ৩. a∈R,a≠0a \in R, a \neq 0 এবং m,n∈N,m≠nm, n \in N, m \neq n হলে aman={am−n,যখন m>n1an−m,যখন m<n\dfrac{a^m}{a^n} = \begin{cases} a^{m-n}, & \text{যখন } m > n \\ \dfrac{1}{a^{n-m}}, & \text{যখন } m < n \end{cases}

প্রমাণ:

১. মনে করি, m>nm > n তাহলে m−n∈Nm - n \in N

∴am−n⋅an=a(m−n)+n=am\therefore a^{m-n} \cdot a^n = a^{(m-n)+n} = a^m [সূত্র ২]

∴aman=am−n\therefore \dfrac{a^m}{a^n} = a^{m-n} [ভাগের সংজ্ঞা]

২. মনে করি, m<nm < n তাহলে n−m∈Nn - m \in N

∴an−m⋅am=a(n−m)+m=an\therefore a^{n-m} \cdot a^m = a^{(n-m)+m} = a^n [সূত্র ২]

∴aman=1an−m\therefore \dfrac{a^m}{a^n} = \dfrac{1}{a^{n-m}} [ভাগের সংজ্ঞা]

Printed page 196

দ্রষ্টব্য: সূত্রটি গাণিতিক আরোহ পদ্ধতিতে প্রমাণ করো [সূত্র ২ এর অনুরূপ]

সূত্র ৪. a∈Ra \in R এবং m,n∈Nm, n \in N হলে (am)n=amn(a^m)^n = a^{mn}

সূত্র ৫. a,b∈Ra, b \in R এবং n∈Nn \in N হলে (a⋅b)n=an⋅bn(a \cdot b)^n = a^n \cdot b^n

[সূত্রদ্বয় আরোহ পদ্ধতিতে প্রমাণ করো ]

শূন্য ও ঋণাত্মক পূর্ণ সাংখ্যিক সূচক:

সংজ্ঞা: a∈R,a≠0a \in R, a \neq 0 হলে,

৩. a0=1a^0 = 1

৪. a−n=1ana^{-n} = \dfrac{1}{a^n}, যেখানে n∈Nn \in N

মন্তব্য: সূচকের ধারণা সম্প্রসারণের সময় লক্ষ রাখা হয়, যেন সূচকের মৌলিক সূত্র am⋅an=am+na^m \cdot a^n = a^{m+n} সকল ক্ষেত্রেই বৈধ থাকে।

সূত্রটি যদি m=0m = 0 এর জন্য সত্য হয়, তবে a0⋅an=a0+na^0 \cdot a^n = a^{0+n} অর্থাৎ, a0=anan=1a^0 = \dfrac{a^n}{a^n} = 1 হতে হবে।

একইভাবে, সূত্রটি যদি m=−n  (n∈N)m = -n \; (n \in N) এর জন্য সত্য হতে হয়, তবে a−n⋅an=a−n+n=a0=1a^{-n} \cdot a^n = a^{-n+n} = a^0 = 1 অর্থাৎ, a−n=1ana^{-n} = \dfrac{1}{a^n} হতে হবে। এদিকে লক্ষ রেখেই উপরের সংজ্ঞা বর্ণনা করা হয়েছে।

উদাহরণ ১. ক) 25⋅26=25+6=2112^5 \cdot 2^6 = 2^{5+6} = 2^{11}

খ) 3533=35−3=32\dfrac{3^5}{3^3} = 3^{5-3} = 3^2

গ) 3335=135−3=132\dfrac{3^3}{3^5} = \dfrac{1}{3^{5-3}} = \dfrac{1}{3^2}

ঘ) (54)3=54×54×54=5×5×54×4×4=5343\left(\dfrac{5}{4}\right)^3 = \dfrac{5}{4} \times \dfrac{5}{4} \times \dfrac{5}{4} = \dfrac{5 \times 5 \times 5}{4 \times 4 \times 4} = \dfrac{5^3}{4^3}

ঙ) (42)7=42×7=414(4^2)^7 = 4^{2 \times 7} = 4^{14}

চ) (a2b3)5=(a2)5⋅(b3)5=a2×5⋅b3×5=a10b15(a^2b^3)^5 = (a^2)^5 \cdot (b^3)^5 = a^{2 \times 5} \cdot b^{3 \times 5} = a^{10}b^{15}

উদাহরণ ২. ক) 60=16^0 = 1

খ) (−6)0=1(-6)^0 = 1

গ) 7−1=177^{-1} = \dfrac{1}{7}

ঘ) 7−2=172=1497^{-2} = \dfrac{1}{7^2} = \dfrac{1}{49}

Printed page 197

ঙ) 10−1=110=0.110^{-1} = \dfrac{1}{10} = 0.1

চ) 10−2=1102=110010^{-2} = \dfrac{1}{10^2} = \dfrac{1}{100}

উদাহরণ ৩. m,n∈Nm, n \in N হলে (am)n=amn(a^m)^n = a^{mn} সূত্রটির সত্যতা স্বীকার করে নিয়ে দেখাও যে, (am)n=amn(a^m)^n = a^{mn} যেখানে a≠0a \neq 0 এবং m∈Nm \in N এবং n∈Zn \in Z

সমাধান: প্রমাণ করতে হবে, (am)n=amn⋯(1)(a^m)^n = a^{mn} \cdots (1)

যেখানে, a≠0a \neq 0 এবং m∈Nm \in N এবং n∈Zn \in Z

ধাপ ১. প্রথমে মনে করি, n>0n > 0, এক্ষেত্রে (1)(1) এর সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে।

ধাপ ২. এখন মনে করি, n=0n = 0 এক্ষেত্রে (am)n=(am)0=1(a^m)^n = (a^m)^0 = 1

এবং, amn=a0=1[∵n=0]a^{mn} = a^0 = 1 [\because n = 0]

∴(1)\therefore (1) সত্য।

ধাপ ৩. সবশেষে মনে করি, n<0n < 0 এবং n=−kn = -k, যেখানে k∈Nk \in N

এক্ষেত্রে (am)n=(am)−k=1(am)k=a−mk=am(−k)=amn(a^m)^n = (a^m)^{-k} = \dfrac{1}{(a^m)^k} = a^{-mk} = a^{m(-k)} = a^{mn}

উদাহরণ ৪. দেখাও যে, সকল m,n∈Nm, n \in N এর জন্য aman=am−n\dfrac{a^m}{a^n} = a^{m-n}, যেখানে a≠0a \neq 0

সমাধান: m>nm > n হলে, aman=am−n\dfrac{a^m}{a^n} = a^{m-n} [সূত্র ৩]

m<nm < n হলে, aman=1an−m\dfrac{a^m}{a^n} = \dfrac{1}{a^{n-m}} [সূত্র ৩]

∴aman=a−(n−m)\therefore \dfrac{a^m}{a^n} = a^{-(n-m)} [সংজ্ঞা 8]

=am−n= a^{m-n}

m=nm = n হলে, aman=anan=1=a0\dfrac{a^m}{a^n} = \dfrac{a^n}{a^n} = 1 = a^0 [সংজ্ঞা ৩]

=am−m=am−n= a^{m-m} = a^{m-n}

দ্রষ্টব্য: উপরে বর্ণিত সূচকের সংজ্ঞাগুলো থেকে যেকোনো m∈Zm \in Z এর জন্য ama^m এর ব্যাখ্যা পাওয়া যায়, যেখানে a≠0a \neq 0। সূচক ধনাত্মক অথবা শূন্য অথবা ঋণাত্মক ধরে সাধারণভাবে সকল পূর্ণ সাংখ্যিক সূচকের জন্য নিম্নোক্ত সূত্রটি প্রমাণ করা যায়।

সূত্র ৬. a≠0a \neq 0, b≠0b \neq 0 এবং m,n∈Zm, n \in Z হলে,

১. am⋅an=am+na^m \cdot a^n = a^{m+n}

২. aman=am−n\dfrac{a^m}{a^n} = a^{m-n}

Printed page 198

৩. (am)n=amn(a^m)^n = a^{mn}

৪. (ab)n=anbn(ab)^n = a^n b^n

৫. (ab)n=anbn\left(\dfrac{a}{b}\right)^n = \dfrac{a^n}{b^n}

কাজ:

ক) গাণিতিক আরোহ পদ্ধতিতে দেখাও যে, (am)n=amn(a^m)^n = a^{mn}, যেখানে a∈Ra \in R এবং n∈Nn \in N

খ) গাণিতিক আরোহ পদ্ধতিতে দেখাও যে, (a⋅b)n=an⋅bn(a \cdot b)^n = a^n \cdot b^n, যেখানে a,b∈Ra, b \in R এবং n∈Nn \in N

গ) গাণিতিক আরোহ পদ্ধতিতে দেখাও যে, (1a)n=1an\left(\dfrac{1}{a}\right)^n = \dfrac{1}{a^n} যেখানে, a>0a > 0 এবং n∈Nn \in N

অতঃপর (ab)n=anbn(ab)^n = a^n b^n সূত্র ব্যবহার করে দেখাও যে, (ab)n=anbn\left(\dfrac{a}{b}\right)^n = \dfrac{a^n}{b^n}, যেখানে a,b∈R,b>0a, b \in R, b > 0 এবং n∈Nn \in N

ঘ) a≠0a \neq 0 এবং m,n∈Zm, n \in Z ধনাত্মক পূর্ণ সাংখ্যিক সূচকের জন্য am⋅an=am+na^m \cdot a^n = a^{m+n} সূত্রটির সত্যতা স্বীকার করে দেখাও যে, am⋅an=am+na^m \cdot a^n = a^{m+n} যখন (১) m>0m > 0 এবং n<0n < 0 (২) m<0m < 0 এবং n<0n < 0।

Loading the rest of the chapter…

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.