Skip to content

Mathematics chapter 9: Trigonometric Ratio

ত্রিকোণমিতিক অনুপাত (Trigonometric Ratio)

  • Mathematics
  • Textbook pages 174-196
  • 1 source
  • 38,305 characters of context

Textbook (verbatim transcription): Trigonometric Ratio

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents17

Printed page 174

অধ্যায় ৯

ত্রিকোণমিতিক অনুপাত

(Trigonometric Ratio)

আমরা প্রতিনিয়ত ত্রিভুজ, বিশেষ করে সমকোণী ত্রিভুজের ব্যবহার করে থাকি। আমাদের চারিদিকের পরিবেশে নানা উদাহরণ দেখা যায় যেখানে কল্পনায় সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। সেই প্রাচীন যুগে মানুষ জ্যামিতির সাহায্যে নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করার কৌশল শিখেছিল। গাছে না উঠেও গাছের ছায়ার সঙ্গে লাঠির তুলনা করে নিখুঁতভাবে গাছের উচ্চতা মাপতে শিখেছিল। এই গাণিতিক কৌশল শেখানোর জন্য সৃষ্টি হয়েছে ত্রিকোণমিতি নামে গণিতের এক বিশেষ শাখা। Trigonometry শব্দটি দুইটি গ্রীক শব্দ trigonon (অর্থ ত্রিভুজ) ও metron (অর্থ পরিমাপ) দ্বারা গঠিত। ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয়। মিশর ও ব্যাবিলনীয় সভ্যতায় ত্রিকোণমিতি ব্যবহারের নিদর্শন রয়েছে। মিশরীয়রা ভূমি জরিপ ও প্রকৌশল কাজে এর বহুল ব্যবহার করত বলে ধারণা করা হয়। এর সাহায্যে জ্যোতির্বিদগণ পৃথিবী থেকে দূরবর্তী গ্রহ-নক্ষত্রের দূরত্ব নির্ণয় করতেন। বর্তমানে ত্রিকোণমিতির ব্যবহার গণিতের সকল শাখায়। ত্রিভুজ সংক্রান্ত সমস্যার সমাধান, নেভিগেশন ইত্যাদি ক্ষেত্রে ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞান, ক্যালকুলাসসহ গণিতের অন্যান্য গুরুত্বপূর্ণ শাখায় ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে।

এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা—

► সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বর্ণনা করতে পারবে;

► সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারবে;

► সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ধ্রুবতা যাচাই করে প্রমাণ ও গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে;

► জ্যামিতিক পদ্ধতিতে 30∘,45∘,60∘30^\circ, 45^\circ, 60^\circ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় ও প্রয়োগ করতে পারবে;

► 0∘0^\circ ও 90∘90^\circ কোণের অর্থপূর্ণ ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করে প্রয়োগ করতে পারবে;

► ত্রিকোণমিতিক অভেদাবলি প্রমাণ করতে পারবে;

► ত্রিকোণমিতিক অভেদাবলির প্রয়োগ করতে পারবে।

সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ

আমরা জানি, সমকোণী ত্রিভুজের বাহুগুলো অতিভুজ, ভূমি ও উন্নতি নামে অভিহিত হয়। ত্রিভুজের

Printed page 175

অনুভূমিক অবস্থানের জন্য এ নামসমূহ সার্থক। আবার সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটির সাপেক্ষে অবস্থানের প্রেক্ষিতেও বাহুগুলোর নামকরণ করা হয়। যথা:

১. ‘অতিভুজ (hypotenuse)’, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যা সমকোণের বিপরীত বাহু

২. ‘বিপরীত বাহু (opposite side)’, যা হলো প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু

৩. ‘সন্নিহিত বাহু (adjacent side)’, যা প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটি রেখাংশ।

Figure

লেবেল: OO, NN, PP বর্ণনা: দুইটি সমকোণী ত্রিভুজ। বাম চিত্রে শীর্ষবিন্দু PP, OO ও NN; NN বিন্দুতে সমকোণ এবং কোণ OO চিহ্নিত। ডান চিত্রে একই ত্রিভুজে কোণ PP চিহ্নিত।

∠PON\angle PON কোণের জন্য অতিভুজ OPOP, সন্নিহিত বাহু ONON, বিপরীত বাহু PNPN∠OPN\angle OPN কোণের জন্য অতিভুজ OPOP, সন্নিহিত বাহু PNPN, বিপরীত বাহু ONON

জ্যামিতিক চিত্রের শীর্ষবিন্দু চিহ্নিত করার জন্য বড় হাতের বর্ণ ও বাহু নির্দেশ করতে ছোট হাতের বর্ণ ব্যবহার করা হয়। কোণ নির্দেশের জন্য প্রায়শই গ্রিক বর্ণ ব্যবহৃত হয়। গ্রিক বর্ণমালার ছয়টি বহুল ব্যবহৃত বর্ণ হলো:

alpha α\alphabeta β\betagamma γ\gammatheta θ\thetaphi ϕ\phiomega ω\omega
আলফাবিটাগামাথিটাফাইওমেগা

প্রাচীন গ্রিসের বিখ্যাত গণিতবিদদের হাত ধরেই জ্যামিতি ও ত্রিকোণমিতিতে গ্রিক বর্ণগুলোর ব্যবহার হয়ে আসছে।

উদাহরণ ১. θ\theta কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহু চিহ্নিত করো।

Figure

লেবেল: (ক) 1717, 88, 1515, θ\theta; (খ) rr, pp, qq, θ\theta; (গ) GG, FF, EE, θ\theta বর্ণনা: তিনটি ত্রিভুজ। (ক) সমকোণী ত্রিভুজের বাহুগুলো 1717, 88, 1515 এবং কোণ θ\theta চিহ্নিত। (খ) সমকোণী ত্রিভুজের বাহুগুলো pp, qq, rr এবং কোণ θ\theta চিহ্নিত। (গ) ত্রিভুজ EFGEFG, GG শীর্ষে সমকোণ এবং কোণ θ\theta চিহ্নিত।

সমাধান:

ক) অতিভুজ 1717 একক বিপরীত বাহু 88 একক সন্নিহিত বাহু 1515 একক

খ) অতিভুজ pp বিপরীত বাহু rr সন্নিহিত বাহু qq

গ) অতিভুজ EFEF বিপরীত বাহু EGEG সন্নিহিত বাহু FGFG

উদাহরণ ২. α\alpha ও β\beta কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো।

Printed page 176

Figure

লেবেল: 77, 2424, 2525, α\alpha, β\beta বর্ণনা: সমকোণী ত্রিভুজ; সমকোণ শীর্ষে; বাহুর দৈর্ঘ্য 77 ও 2424, ভূমি 2525; কোণ α\alpha ও β\beta চিহ্নিত।

সমাধান:

ক) α\alpha কোণের জন্য অতিভুজ 2525 একক বিপরীত বাহু 2424 একক সন্নিহিত বাহু 77 একক

খ) β\beta কোণের জন্য অতিভুজ 2525 একক বিপরীত বাহু 77 একক সন্নিহিত বাহু 2424 একক

কাজ: θ\theta ও ϕ\phi কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহু নির্দেশ কর।

Figure

লেবেল: (a) DD, EE, FF, θ\theta, ϕ\phi; (b) 1212, 1515, 99, ϕ\phi, θ\theta; (c) dd, ee, rr, θ\theta, ϕ\phi; (d) HH, II, JJ, ϕ\phi, θ\theta; (e) 3636, 2727, 4545, ϕ\phi, θ\theta; (f) cc, aa, bb, ϕ\phi, θ\theta বর্ণনা: ছয়টি ত্রিভুজ, প্রতিটিতে কোণ θ\theta ও ϕ\phi এবং বাহু বা শীর্ষবিন্দু যেমন লেখা আছে তেমন চিহ্নিত। (a), (b), (d), (e) ও (f) ত্রিভুজে সমকোণ চিহ্নিত; (c) ত্রিভুজে সমকোণ ee ও rr বাহুর সংযোগবিন্দুতে।

সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাতসমূহের ধ্রুবতা

কাজ: নিচের চারটি সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য মেপে সারণিটি পূরণ করো ত্রিভুজের অনুপাতগুলো সম্পর্কে কী লক্ষ করো?

Figure

লেবেল: (i), (ii), (iii), (iv); প্রতি ত্রিভুজে শীর্ষবিন্দু AA, BB, CC বর্ণনা: চারটি সদৃশ সমকোণী ত্রিভুজ; প্রতিটিতে BB বিন্দুতে সমকোণ এবং AA ও CC শীর্ষবিন্দুতে কোণ। (iii) চিত্রে AA কোণ চিহ্নিত।

বাহুর দৈর্ঘ্যঅনুপাত (কোণের সাপেক্ষে)
$BC$$AB$$AC$$BC/AC$$AB/AC$$BC/AB$

Printed page 177

মনে করি, ∠XOA\angle XOA একটি সূক্ষ্মকোণ। OAOA বাহুতে যেকোনো একটি বিন্দু PP নিই। PP থেকে OXOX বাহু পর্যন্ত PMPM লম্ব টানি। ফলে একটি সমকোণী ত্রিভুজ POMPOM গঠিত হলো। এই △POM\triangle POM এর PMPM, OMOM ও OPOP বাহুগুলোর যে তিনটি অনুপাত পাওয়া যায় এদের মান OAOA বাহুতে নির্বাচিত PP বিন্দুর অবস্থানের ওপর নির্ভর করে না।

Figure

লেবেল: AA, P1P_1, PP, M1M_1, MM, OO, XX, θ\theta বর্ণনা: কোণ ∠XOA\angle XOA এ OO শীর্ষবিন্দু; OAOA বাহুতে PP ও P1P_1 বিন্দু; PP ও P1P_1 থেকে OXOX বাহুর ওপর যথাক্রমে PMPM ও P1M1P_1M_1 লম্ব; কোণ θ\theta চিহ্নিত।

∠XOA\angle XOA কোণের OAOA বাহুতে যেকোনো বিন্দু PP ও P1P_1 থেকে OXOX বাহু পর্যন্ত যথাক্রমে PMPM ও P1M1P_1M_1 লম্ব অঙ্কন করলে △POM\triangle POM ও △P1OM1\triangle P_1OM_1 দুইটি সদৃশ সমকোণী ত্রিভুজ গঠিত হয়।

এখন, △POM\triangle POM ও △P1OM1\triangle P_1OM_1 সদৃশ হওয়ায়,

PMP1M1=OPOP1 বা, PMOP=P1M1OP1\frac{PM}{P_1M_1} = \frac{OP}{OP_1} \text{ বা, } \frac{PM}{OP} = \frac{P_1M_1}{OP_1}

OMOM1=OPOP1 বা, OMOP=OM1OP1\frac{OM}{OM_1} = \frac{OP}{OP_1} \text{ বা, } \frac{OM}{OP} = \frac{OM_1}{OP_1}

PMP1M1=OMOM1 বা, PMOM=P1M1OM1\frac{PM}{P_1M_1} = \frac{OM}{OM_1} \text{ বা, } \frac{PM}{OM} = \frac{P_1M_1}{OM_1}

অর্থাৎ, অনুপাতসমূহের প্রত্যেকটি ধ্রুবক। এই অনুপাতসমূহকে ত্রিকোণমিতিক অনুপাত বলে।

সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত

মনে করি, ∠XOA\angle XOA একটি সূক্ষ্মকোণ। OAOA বাহুতে যেকোনো একটি বিন্দু PP নিই। PP থেকে OXOX বাহু পর্যন্ত PMPM লম্ব টানি। ফলে একটি সমকোণী ত্রিভুজ POMPOM গঠিত হলো। এই △POM\triangle POM এর PMPM, OMOM ও OPOP বাহুগুলোর যে ছয়টি অনুপাত পাওয়া যায় এদের ∠XOA\angle XOA এর ত্রিকোণমিতিক অনুপাত বলা হয় এবং এদের প্রত্যেকটিকে এক একটি সুনির্দিষ্ট নামে নামকরণ করা হয়। ∠XOA\angle XOA সাপেক্ষে সমকোণী ত্রিভুজ POMPOM এর PMPM বিপরীত বাহু, OMOM সন্নিহিত বাহু, OPOP অতিভুজ। এখন ∠XOA=θ\angle XOA = \theta ধরলে, θ\theta কোণের যে ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত পাওয়া যায় তা নিম্নে বর্ণনা করা হলো।

Figure

লেবেল: OO, XX, AA, PP, MM, θ\theta বর্ণনা: কোণ ∠XOA\angle XOA এ OO শীর্ষবিন্দু, OAOA বাহুতে PP বিন্দু; PP থেকে OXOX বাহুর ওপর PMPM লম্ব; কোণ θ\theta চিহ্নিত।

চিত্র থেকে,

sin⁡θ=PMOP=বিপরীত বাহুঅতিভুজ[θ কোণের সাইন (sine)]\sin \theta = \frac{PM}{OP} = \frac{\text{বিপরীত বাহু}}{\text{অতিভুজ}} \quad [\theta \text{ কোণের সাইন (sine)}]

Printed page 178

cos⁡θ=OMOP=সন্নিহিত বাহুঅতিভুজ\cos \theta = \dfrac{OM}{OP} = \dfrac{\text{সন্নিহিত বাহু}}{\text{অতিভুজ}} [θ\theta কোণের কোসাইন (cosine)]

tan⁡θ=PMOM=বিপরীত বাহুসন্নিহিত বাহু\tan \theta = \dfrac{PM}{OM} = \dfrac{\text{বিপরীত বাহু}}{\text{সন্নিহিত বাহু}} [θ\theta কোণের ট্যানজেন্ট (tangent)]

এবং এদের বিপরীত অনুপাত

cosec θ=1sin⁡θ\text{cosec}\,\theta = \dfrac{1}{\sin \theta} [θ\theta কোণের কোসেক্যান্ট (cosecant)]

sec⁡θ=1cos⁡θ\sec \theta = \dfrac{1}{\cos \theta} [θ\theta কোণের সেক্যান্ট (secant)]

cot⁡θ=1tan⁡θ\cot \theta = \dfrac{1}{\tan \theta} [θ\theta কোণের কোট্যানজেন্ট (cotangent)]

লক্ষ করি, sin⁡θ\sin \theta প্রতীকটি θ\theta কোণের সাইন-এর অনুপাতকে বোঝায়; sin⁡\sin ও θ\theta এর গুণফলকে নয়। θ\theta বাদে sin⁡\sin আলাদা কোনো অর্থ বহন করে না। ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাতের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য।

Loading the rest of the chapter…

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.