Mathematics chapter 10: Distance and Elevation
দূরত্ব ও উচ্চতা (Distance and Elevation)
- Mathematics
- Textbook pages 197-204
- 1 source
- 16,844 characters of context
Textbook (verbatim transcription): Distance and Elevation
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents7ShowHide
Printed page 197
অধ্যায় ১০
দূরত্ব ও উচ্চতা (Distance and Elevation)
অতি প্রাচীন কাল থেকেই দূরবর্তী কোনো বস্তুর দূরত্ব ও উচ্চতা নির্ণয় করতে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ করা হয়। বর্তমান যুগে ত্রিকোণমিতিক অনুপাতের ব্যবহার বেড়ে যাওয়ায় এর গুরুত্ব অপরিসীম। যে সব পাহাড়, পর্বত, টাওয়ার, গাছের উচ্চতা এবং নদ-নদীর প্রস্থ সহজে মাপা যায় না সে সব ক্ষেত্রে উচ্চতা ও প্রস্থ ত্রিকোণমিতির সাহায্যে নির্ণয় করা যায়। এক্ষেত্রে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান জেনে রাখা প্রয়োজন।
এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা—
▶ ভূ-রেখা, ঊর্ধ্বরেখা, উল্লম্বতল, উন্নতি কোণ ও অবনতি কোণ ব্যাখ্যা করতে পারবে;
▶ ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব ও উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে;
▶ ত্রিকোণমিতির সাহায্যে হাতে-কলমে দূরত্ব ও উচ্চতা বিষয়ক বিভিন্ন পরিমাপ করতে পারবে।
ভূ-রেখা, ঊর্ধ্বরেখা এবং উল্লম্বতল (Horizontal Line, Vertical Line and Vertical Plane)
ভূ-রেখা হচ্ছে ভূমি তলে অবস্থিত যে কোনো সরলরেখা। ভূ-রেখাকে শয়নরেখাও বলা হয়। ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমি তলের উপর লম্ব যে কোনো সরলরেখা। একে উল্লম্ব রেখাও বলে।
Figure
লেবেল: A, B, C বর্ণনা: একটি সমকোণী ত্রিভুজ ABC; AB উল্লম্ব (ঊর্ধ্বরেখা), CB অনুভূমিক (ভূ-রেখা), B বিন্দুতে সমকোণ চিহ্নিত।
ভূমি তলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরচ্ছেদী ভূ-রেখা ও ঊর্ধ্বরেখা একটি তল নির্দিষ্ট করে। এ তলকে উল্লম্ব তল বলে। চিত্রে ভূমি তলের কোনো স্থান C থেকে CB দূরত্বে AB উচ্চতা বিশিষ্ট একটি গাছ লম্ব অবস্থায় দণ্ডায়মান। এখানে CB রেখা হচ্ছে ভূ-রেখা, BA রেখা হচ্ছে ঊর্ধ্বরেখা এবং ABC তলটি ভূমির উপর লম্ব যা উল্লম্বতল।
উন্নতি কোণ ও অবনতি কোণ (Angle of Elevation and Angle of Depression)
চিত্রটি লক্ষ করি, ভূমির সমান্তরাল AB একটি সরলরেখা। A,O,B,P,Q বিন্দুগুলো একই উল্লম্বতলে অবস্থিত। AB সরলরেখার উপরের P বিন্দুটি AB রেখার সাথে ∠POB উৎপন্ন করে। এখানে, O বিন্দুর সাপেক্ষে P বিন্দুর উন্নতি কোণ ∠POB।
Figure
লেবেল: A, O, B, P, Q, উন্নতি কোণ, অবনতি কোণ বর্ণনা: অনুভূমিক রেখা AB ও বিন্দু O; O থেকে ওপরের দিকে P বিন্দুর রেখা এবং নিচের দিকে Q বিন্দুর রেখা। OB ও OP এর মধ্যবর্তী কোণ উন্নতি কোণ এবং OB ও OQ এর মধ্যবর্তী কোণ অবনতি কোণ হিসেবে চিহ্নিত।
Printed page 198
Figure
লেবেল: অবনতি কোণ, উন্নতি কোণ, ভূমি বর্ণনা: একটি বিমান আকাশে উড়ছে; তার নিচে একটি বহুতল দালান। বিমান থেকে দালানের ছাদের দিকে অবনতি কোণ, দালানের গোড়া থেকে বিমানের দিকে উন্নতি কোণ চিহ্নিত; নিচে ভূমি রেখা।
সুতরাং ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলা হয়। Q বিন্দু ভূ-রেখার সমান্তরাল AB রেখার নিচের দিকে অবস্থিত। এখানে, O বিন্দুর সাপেক্ষে Q বিন্দুর অবনতি কোণ হচ্ছে ∠QOB। সুতরাং ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূ-রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলা হয়।
কাজ:
চিত্রটি চিহ্নিত করো এবং ভূ-রেখা, ঊর্ধ্বরেখা, উল্লম্বতল, উন্নতি কোণ ও অবনতি কোণ নির্দেশ করো।
Figure
লেবেল: ভূমি বর্ণনা: একটি অসম্পূর্ণ চিত্র; একটি অনুভূমিক রেখা, একটি উল্লম্ব রেখা এবং একটি সমকোণী ত্রিভুজের অংশ। নিচে "ভূমি" লেখা ও দুই দিকে তীর চিহ্ন।
বিশেষ দ্রষ্টব্য: এ অধ্যায়ে সমস্যা সমাধানের ক্ষেত্রে আনুমানিক সঠিক চিত্র আবশ্যক। চিত্র অঙ্কনের সময় নিচের কৌশল অবলম্বন করা দরকার।
Figure
লেবেল: 300 বর্ণনা: একটি সমকোণী ত্রিভুজ; সূক্ষ্মকোণ 300 চিহ্নিত, সমকোণ চিহ্নিত।
Figure
লেবেল: 450 বর্ণনা: একটি সমকোণী ত্রিভুজ; সূক্ষ্মকোণ 450 চিহ্নিত, সমকোণ চিহ্নিত।
Figure
লেবেল: 600 বর্ণনা: একটি সমকোণী ত্রিভুজ; সূক্ষ্মকোণ 600 চিহ্নিত, সমকোণ চিহ্নিত।
১. 30∘ কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি > লম্ব হবে।
২. 45∘ কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি = লম্ব হবে।
৩. 60∘ কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি < লম্ব হবে।
উদাহরণ ১. একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি 30∘ হলে, টাওয়ারের উচ্চতা নির্ণয় করো।
সমাধান: মনে করি, টাওয়ারের উচ্চতা AB=h মিটার, টাওয়ারের পাদদেশ থেকে BC=75 মিটার দূরে ভূতলস্থ C বিন্দুতে টাওয়ারের শীর্ষ A বিন্দুর উন্নতি ∠ACB=30∘
Printed page 199
সমকোণী △ABC থেকে পাই, tan∠ACB=BCAB
বা, tan30∘=75h বা, 31=75h বা, 3h=75 বা, h=375
বা, h=3753 [হর এবং লবকে 3 দ্বারা গুণ করে]
বা, h=253
∴h=43.301 (প্রায়)।
∴ টাওয়ারের উচ্চতা 43.30 মিটার (প্রায়)।
Figure
লেবেল: A, B, C, h মিটার, 75 মিটার, 300 বর্ণনা: একটি সমকোণী ত্রিভুজ ABC; B বিন্দুতে সমকোণ; CB অনুভূমিক ও 75 মিটার; BA উল্লম্ব ও h মিটার; C বিন্দুতে কোণ 300 চিহ্নিত।
উদাহরণ ২. একটি গাছের উচ্চতা 105 মিটার। গাছটির শীর্ষ থেকে ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 60∘ তৈরি করলে, গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় করো।
সমাধান:
মনে করি, গাছের গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব BC=x মিটার, গাছের উচ্চতা AB=105 মিটার এবং C বিন্দুতে গাছটির শীর্ষ A বিন্দুর উন্নতি ∠ACB=60∘
Figure
লেবেল: A, B, C, 105 মিটার, x মিটার, 600 বর্ণনা: একটি সমকোণী ত্রিভুজ ABC; B বিন্দুতে সমকোণ; BA উল্লম্ব ও 105 মিটার; CB অনুভূমিক ও x মিটার; C বিন্দুতে কোণ 600 চিহ্নিত।
সমকোণী △ABC থেকে পাই, tan∠ACB=BCAB
বা, tan60∘=x105
বা, 3=x105 [∵tan600=3]
বা, 3x=105 বা, x=3105 বা, x=31053 বা, x=353
∴x=60.622 (প্রায়)
∴ গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব 60.62 মিটার (প্রায়)।
কাজ: চিত্রে AB একটি গাছ। চিত্রে প্রদত্ত তথ্য থেকে–
ক) গাছটির উচ্চতা নির্ণয় করো।
খ) গাছটির পাদদেশ থেকে ভূতলস্থ C বিন্দুর দূরত্ব নির্ণয় করো।
Figure
লেবেল: A, B, C, D, 600, 600, 20 মিটার বর্ণনা: বিন্দু D বাঁদিকে ভূমিতে, B ও C ভূমির ওপর ডানদিকে; A উল্লম্বভাবে B এর ওপরে। D বিন্দুতে কোণ 600 ও A বিন্দুতে কোণ 600 চিহ্নিত; B বিন্দুতে সমকোণ; DB এর দৈর্ঘ্য 20 মিটার।
উদাহরণ ৩. 18 মিটার লম্বা একটি মই একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45∘ কোণ উৎপন্ন করে। দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো।
Printed page 200
সমাধান: মনে করি, দেওয়ালটির উচ্চতা AB=h মিটার, মইটির দৈর্ঘ্য AC=18 মিটার এবং ভূমির সঙ্গে ∠ACB=45∘ উৎপন্ন করে।
△ABC থেকে পাই, sin∠ACB=ACAB
বা, sin45∘=18h
বা, 21=18h [∵sin45∘=21]
বা, 2h=18 বা, h=218
বা, h=2182 [হর এবং লবকে 2 দ্বারা গুণ করে]
বা, h=12.728 (প্রায়)
সুতরাং দেওয়ালটির উচ্চতা 12.73 মিটার (প্রায়)।
Figure
লেবেল: A, B, C, 18 মিটার, h, 450 বর্ণনা: একটি সমকোণী ত্রিভুজ ABC; B বিন্দুতে সমকোণ; AC ঢালু রেখা ও 18 মিটার; AB উল্লম্ব ও h; C বিন্দুতে কোণ 450 চিহ্নিত।
উদাহরণ ৪. ঝড়ে একটি গাছ হেলে পড়লো। গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো। মাটিতে খুঁটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ 30∘ হলে, খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো।
সমাধান: মনে করি, খুঁটিটির দৈর্ঘ্য BC=x মিটার, গাছের গোড়া থেকে AB=7 মিটার উচ্চতায় খুঁটিটি ঠেস দিয়ে আছে এবং অবনতি ∠DBC=30∘
∴∠ACB=∠DBC=30∘ [একান্তর কোণ বলে]
সমকোণী △ABC থেকে পাই,
sin∠ACB=BCAB বা, sin30∘=x7
বা, 21=x7 [∵sin30∘=21]
∴x=14
∴ খুঁটিটির দৈর্ঘ্য 14 মিটার।
Figure
লেবেল: D, B, A, C, x মিটার, 7 মিটার, 300, 300 বর্ণনা: D থেকে B পর্যন্ত অনুভূমিক রেখা; B থেকে উল্লম্বভাবে নিচে A পর্যন্ত রেখা, BA=7 মিটার; C ভূমিতে বাঁদিকে; CB খুঁটি ও x মিটার; B বিন্দুতে ∠DBC=300 এবং C বিন্দুতে ∠ACB=300 চিহ্নিত; A বিন্দুতে সমকোণ।
কাজ:
চিত্রে অবনতি ∠CAE=600, উন্নতি ∠ADB=300, AC=36 মিটার, AB⊥DC এবং D,B,C একই সরলরেখায় অবস্থিত হলে, AB, AD এবং CD বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো।
Figure
লেবেল: A, B, C, D, E, 600, 300, 36 মিটার বর্ণনা: D বাঁদিকে ভূমিতে, DC ভূমি বরাবর; B ভূমিতে সমকোণে A এর নিচে; A থেকে E পর্যন্ত অনুভূমিক রেখা; A বিন্দুতে ∠CAE=600 ও D বিন্দুতে ∠ADB=300 চিহ্নিত; AC=36 মিটার চিহ্নিত।
উদাহরণ ৫. ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 600। ঐ স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ঐ বিন্দুর উন্নতি কোণ 450 হয়। দালানের উচ্চতা নির্ণয় করো।
সমাধান: মনে করি, দালানের উচ্চতা AB=h এবং শীর্ষের উন্নতি ∠ACB=600 এবং C
Printed page 201
স্থান থেকে CD=42 মিটার পিছিয়ে গেলে উন্নতি ∠ADB=450 হয়।
ধরি, BC=x মিটার।
∴BD=BC+CD=(x+42) মিটার।
△ABC থেকে পাই,
tan∠ACB=BCAB বা, tan60∘=xh
বা, 3=xh [∵tan60∘=3]
∴x=3h…(1)
Figure
লেবেল: D, C, B, A, h মিটার, 42 মিটার, x মিটার, 450, 600 বর্ণনা: D, C, B ভূমির ওপর সরলরেখায়, B বিন্দুতে সমকোণে উল্লম্ব BA (h মিটার); A থেকে D ও C পর্যন্ত রেখা। D বিন্দুতে কোণ 450, C বিন্দুতে কোণ 600 চিহ্নিত; DC=42 মিটার, CB=x মিটার।
আবার, △ABD থেকে পাই, tan∠ADB=tan45∘=BDAB
বা, tan45∘=x+42h বা, 1=x+42h [∵tan450=1]
বা, h=x+42 বা, h=3h+42 [(1) নং সমীকরণের সাহায্যে]
বা, 3h=h+423 বা, 3h−h=423 বা, (3−1)h=423 বা, h=3−1423
∴h=99.373 (প্রায়)
∴ দালানটির উচ্চতা 99.37 মিটার (প্রায়)।
উদাহরণ ৬. একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে, তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 300 কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো।
সমাধান:
মনে করি, খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য AB=h মিটার, খুঁটিটি BC=x মিটার উচ্চতায় ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে ∠BCD=300 উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে BD=10 মিটার দূরে মাটি স্পর্শ করে।
Figure
লেবেল: A, C, B, D, h মিটার, x মিটার, 10 মিটার, 300 বর্ণনা: B বিন্দুতে উল্লম্ব খুঁটি AB (h মিটার); BC অংশ (x মিটার) উল্লম্ব, C থেকে D পর্যন্ত ভাঙা অংশ ভূমি স্পর্শ করে; B থেকে D পর্যন্ত ভূমি বরাবর 10 মিটার; B বিন্দুতে সমকোণ; C বিন্দুতে কোণ 300 চিহ্নিত; AB এর পাশে বন্ধনী দ্বারা h মিটার চিহ্নিত।
এখানে, CD=AC=AB−BC=(h−x) মিটার
△BCD থেকে পাই,
tan∠BCD=BCBD বা, tan30∘=x10
বা, 31=x10 ∴x=103
আবার, sin∠BCD=CDBD বা, sin300=CDBD বা, 21=h−x10
Printed page 202
বা, h−x=20 বা, h=20+x বা, h=20+103 [x এর মান বসিয়ে]
∴h=37.321 (প্রায়)
∴ খুঁটির দৈর্ঘ্য 37.32 মিটার (প্রায়)।
কাজ: দুইটি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উড়ছে। বেলুনের স্থানে ঐ কিলোমিটার পোস্ট দুইটির অবনতি কোণ যথাক্রমে 30∘ ও 60∘ হলে, বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করো।
Loading the rest of the chapter…
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.